ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে ক্লে দিয়ে একটি ওয়ালমেট তৈরি শেয়ার করবো। ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানানো যায়। অনেকে খুব সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করে ক্লে দিয়ে। আমার খুব একটা কাজ করা হয় না এগুলো দিয়ে। কারণ ক্লে নিয়ে আসলে আমি কাজ শুরু করার আগেই বাচ্চারা সেগুলো শেষ করে ফেলে। ছোট ছেলে তো একসঙ্গে বেশ কয়েকটি নিয়ে গোল বল তৈরি করে। সেদিন ক্লে কিনে আনার সাথে সাথেই এই ওয়ালমেটটি তৈরি করেছিলাম। ওয়ালমেট বানানোর পর আমার কাছে খুবই ভালো লেগেছিল কালার কম্বিনেশনের কারণে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20241029201908.jpg



প্রয়োজনীয় উপকরণ:

কাববোর্ড
ক্লে
জলরং
আঠা



প্রথমে একটি কাববোর্ড নিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। তারপর সম্পূর্ণ কাববোর্ডটির উপরে কালো রং করেছি।


IMG20241029194650.jpgIMG20241029195014.jpg

এখন এক সাইডে ক্লে নিয়ে গাছের গোড়ার মতো করে বানানোর চেষ্টা করেছি।


IMG20241029195202.jpgIMG20241029195641.jpg

গাছের গোড়ার ভেতরে লম্বা লম্বা করে দাগের মতো দিয়েছি। আরো কিছু ছোট ছোট ডালের মত বানিয়েছি।


IMG20241029195947.jpgIMG20241029200107.jpg

এখন হলুদ কালার ক্লে নিয়ে পাতার মত করে তৈরি করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।


IMG20241029200414.jpgIMG20241029200608.jpg

একটি পাতার ভেতরে ছোট ছোট দাগ দিয়ে ডিজাইন করেছি। তারপর আরো বেশ কতগুলো পাতা লাগিয়েছি। সবগুলো একই রকম করে ডিজাইন করেছি।


IMG20241029201232.jpgIMG20241029201408.jpg

নিচের দিকে কিছু আঠা লাগিয়ে আরো কতগুলো পাতা লাগিয়ে দিয়েছি।


IMG20241029201517.jpgIMG20241029201734.jpg

IMG20241029201828.jpg


IMG20241029201840.jpg


IMG20241029201903.jpg


এভাবে আমার গাছের ওয়ালমেট তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

IMG_3410.png

Sort:  
 last year 

আপু আমিও পারি না তাইতো ক্লে আনার সাথে সাথে সাথে লুকিয়ে রাখি। নয়তো ছেলে ঘুমিয়ে গেলে তারপর বের করি। বাচ্চারা ক্লে খুব পছন্দ করে। যাই হোক আপনি আজ ক্লে দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই ওয়ালমেট খুব সুন্দর হয়েছে। কালো পেপারের উপর গাছ দিয়ে হলুদ পাতা দেওয়াতে দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

লুকিয়ে রেখেও লাভ হয় না আপু ওরা ঠিকই খুঁজে বের করে নেয়। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last year 

IMG_3567.png

IMG_3565.png

IMG_3566.png

 last year 

ক্লে পেলে বাচ্চাদের আর কিছু লাগে না। আর বাচ্চাদের জন্য ক্লে এনে বেশি সময় রাখা যায় না। যাইহোক আপনার ওয়ালমেট তৈরি চমৎকার। সত্যি কালার কম্বিনেশনটা দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন ক্লে হাতে পেলে বাচ্চাদের আর কিছু লাগে না। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last year 

ক্লে দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। গাছের পাতাগুলো যেন ওয়ালমেট এর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। আপনার কাজের দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমার ক্লেদিয়ে তৈরি ওয়ালমেটটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 last year 

প্রতিনিয়ত আমাদের কমিউনিটিতে ক্লে দিয়ে ভিন্ন ভিন্ন কিছু তৈরি দেখতে পাই। আপনি খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে। যাহার সৌন্দর্য অসাধারণ ছিল আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া ক্লে দিয়ে সবাই খুব সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করে দেখতে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক সুন্দর লাগে যদি এরকম ভাবে সুন্দর সুন্দর ওয়ালমেট গুলো তৈরি করা হয় তাহলে। ক্লে দিয়ে আমি এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে ভালোবাসি। ওয়ালমেট তৈরি করে ঘরে সাজালে ঘরের সৌন্দর্য বেশ ভালোই বৃদ্ধি পায়। আমার কাছে তো আপনার আজকের এই ওয়ালমেট অসম্ভব ভালো লেগেছে। কেউ চাইলে এই ওয়ালমেট তৈরি করে নিতে পারবে।

 last year 

আপনিও এরকম ওয়ালমেট তৈরি করতে ভালোবাসেন জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 last year 

ক্লে ব্যবহার করে আপনি খুব সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন। গাছের হলুদ পাতা গুলো খুবই চমৎকার লাগছে দেখতে। দারুন হয়েছে আপনার আজকের এই ওয়ালমেট। ভালো লাগলো এটা দেখে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

গাছের হলুদ পাতাগুলোর কারণে আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 last year 

আপনার হাতে তৈরি করা প্রতিটি ওয়ালমেট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট টি অসাধারণ হয়েছে আপু। আসলে ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে।

 last year 

আমার হাতে তৈরি ওয়ালমেট গুলো আপনি দেখেন জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এখন বাচ্চাদের কাছেও ক্লে অনেক পছন্দের একটি জিনিস। ক্লে দিয়ে যেমন ওরা খেলা করতে পছন্দ করে। তেমনি অনেক সময় দেখা যায় আমাদের চেয়েও অনেক দারুন কিছু বানিয়ে ফেলে। যেটা আমরাও পারিনা। যাই হোক আপনার ওয়ালমেটটা কিন্তু দারুণ হয়েছে। সুন্দর ক্লের কালার কম্বিনেশন দিয়ে ফুটিয়ে তুলেছেন ক্লের ওয়ালমেটটি।

 last year 

ঠিক বলেছেন আপু বাচ্চারা ক্লে দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করে। দেখতে ভালো লাগে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59993.95
ETH 1578.05
USDT 1.00
SBD 0.42