রঙিন কাগজের নিনজা ষ্টার তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে রঙিন কাগজ দিয়ে আপনাদের সঙ্গে নিনজা স্টার তৈরি শেয়ার করবো। এর আগে একদিন নিনজা স্টার তৈরি করে বিপদে পড়েছি। এখন ছেলেরা বিভিন্ন ধরনের নিনজা স্টারের ভিডিও এনে বানিয়ে দেয়ার বায়না করে। কিছু কিছু নিনজা স্টার আছে খুব সহজে বানানো যায়। আবার কিছু কিছু নিনজা স্টার বানানো প্রথমদিকে সহজ হলেও শেষের দিকে ভাঁজগুলো মিলানো খুবই কষ্টকর হয়ে যায়। আজকের নিনজা স্টারটি তৈরি করা খুবই কঠিন মনে করেছিলাম। ভেবেছিলাম শেষের দিকে মিলাতে পারবো না। তারপরও বাচ্চাদের জোড়াজড়িতে বানাতে বসে গিয়েছিলাম। পরে ভালোমতোই মিলাতে পেরেছি। মিলানোর পর খুব সুন্দর লাগছিল দেখতে। এইটা আবার ঘুরিয়ে অন্যরকম ডিজাইন করা যায়। যার কারণে আরো বেশি ভালো লেগেছে আমার কাছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20240722213313.jpg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ

কাঁচি



A4 সাইজের দুই কালারের দুটি কাগজ নিয়েছি।


IMG20240722211508.jpg


তারপর কাগজটি কোনাকুনি করে ভাঁজ করে নিচের অংশ কেটে ফেলেছি। তারপর চারকোনা কাগজটি নিয়ে মাঝখান থেকে ভাঁজ করে আবারো কেটে ফেলেছি।


IMG20240722211548.jpgIMG20240722211637.jpg

এখন একটি সাদা কাগজ নিয়ে লম্বালম্বি ভাঁজ করেছি। তারপর ডান পাশের কোনার দিকে ভাঁজ করেছি।


IMG20240722212047.jpgIMG20240722212100.jpg

বাম পাশের কোনার দিকে উল্টা ভাবে কোনা করে ভাঁজ করেছি। তারপর মাঝখান থেকে ভাঁজ করেছি।


IMG20240722212111.jpgIMG20240722212124.jpg

কাগজটি নিয়ে বাম পাশ থেকে উপরের দিকে ভাঁজ করে দিয়েছি। তারপর ডান পাশ থেকে নিচের দিকে ভাঁজ করেছি।


IMG20240722212134.jpgIMG20240722212144.jpg

একই রকম ভাবে চারটি কাগজ ভাঁজ করে নিয়েছি।


IMG20240722212251.jpg


এখন একটি কাগজের উপর আর একটি কাগজ বসিয়েছি। তারপর বাম পাশের লাল কাগজটি কোনাকুনি ভাঁজ করেছি ।


IMG20240722212550.jpgIMG20240722212558.jpg

তারপর ডান পাশের সাদা কাগজটি ভাঁজ করেছি। তারপর পাশের লাল কাগজটি আবার ভাঁজ করেছি।


IMG20240722212609.jpgIMG20240722212618.jpg

তারপর আবারও সাদা কাগজটি ভাঁজ করে কোনা ভিতরে দিয়ে দিয়েছি নিচের ছবির মত করে।


IMG20240722212641.jpg


লাল একটি কাগজ নিয়ে উপরের দিকে কোনা করে ভাঁজ করে লাল কাগজটির ভিতরে দিয়ে দিয়েছি। তারপর সাদা কাগজটা নিয়ে একই রকম ভাবে ভিতরে দিয়ে দিয়েছি। তারপর আগের মত করে চারকোনা ভাঁজ করেছি।


IMG20240722212829.jpgIMG20240722213100.jpg

এভাবে আমার নিনজা স্টারটি তৈরি হয়ে গেল।


IMG20240722213139.jpg


এখন নিনজা স্টারটি ঘুরালে এভাবে বন্ধ হয়ে যায়। আবার ঘুরালে খুলে যায়।


IMG20240722213243.jpg


IMG20240722213259.jpg


আশা করি আমার আজকের রঙিন কাগজের নিনজা স্টারটি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে। ধন্যবাদ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

IMG_1610.webp

Sort:  
 2 years ago 

রঙিন কাগজের নিনজা ষ্টার তৈরি করার অনেক সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ছোটবেলায় আমরা খেজুরের পাতা দিয়ে এমন জিনিস তৈরি করতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ছোটবেলায় খেজুরের পাতা দিয়ে এরকম স্টার তৈরি করতেন জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার বাবুদের বায়না ধরাতে অনেক সুন্দর রঙিন কাগজের নিনজা ষ্টার তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা দেখলে এবং তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আর তারই ধারাবাহিকতায় আপনার এই নিনজা স্টারের ধাপগুলো অনেক সময় নিয়ে দেখেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম একটি সুন্দর রঙিন কাগজের নিনজা ষ্টার তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে যা কিছুই বানানো হোক না কেন দেখতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার তৈরি রঙিন কাগজের নিনজা ষ্টার আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে প্রতিনিয়ত আপনি খুবই চমৎকার চমৎকার বিভিন্ন পোস্ট করে থাকেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনার পোস্ট গুলো দেখতে। অনেক সময় এবং ধৈর্য ধরে প্রত্যেকটি ডাই এবং অরিগ্যামি তৈরি করে থাকেন। এতো চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আমার তৈরি নিনজা স্টার আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ।

 2 years ago 

অনেক ভালো লাগলো আপনার এত সুন্দর একটি ডায় পোস্ট দেখে। বেশ দারুণভাবে আপনি বেশ কয়েকটা কালার কাগজ ব্যবহার করে স্টার তৈরি করে দেখিয়েছেন। অনেক সুন্দর হয়েছে আপনার স্টার তৈরি করাটা।

 2 years ago 

দুই কালার ব্যবহার কারণে নিনজা স্টারটি দেখতে খুব সুন্দর লাগছিল। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজের নিনজা স্টার তৈরি করেছেন বিশেষ করে কাগজের ভাঁজগুলো কিভাবে পর্যায়ক্রমে দিতে হয় সেটা তুলে ধরেছেন। আপনার নিখুঁত কাজের দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাঁজগুলো সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

তৈরি রঙিন কাগজ নিনজা স্টার আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে আপনার তৈরি নিনজা স্টার দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় আমি সুযোগ পেলেই নিনজাদের মুভি দেখতাম কারন নিনজাদের টেকনিক এবং তাদের ফাইট আমার কাছে অনেক ভালো লাগতো।আপনার তৈরি নিনজা স্টারটি দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি নিনজা স্টার দেখে আপনার ছোটবেলার কথা মনে পড়ে গেল জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আরে বাহ্ আপনি তো দেখছি রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটা নিনজা স্টার তৈরি করেছেন। যেটা দেখতেও খুব ভালো লাগছে। দুই কালারের কাগজ দিয়ে এটা তৈরি করার কারনে বেশি সুন্দর লাগছে। মাঝে মাঝে এভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। সত্যি খুব দারুন লাগছে এটা দেখতে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু দুই কালারের বানানোর কারণে আরো বেশি ভালো লাগছিল দেখতে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার তৈরি করা নিনজা স্টার টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এগুলো কাজ ধৈর্য ও সময় নিয়ে করতে হয়। তবে আপনি খুবই সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন এগুলো অনেক ধৈর্য নিয়ে তৈরি করতে হয়। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63861.21
ETH 1783.63
USDT 1.00
SBD 0.39