রঙিন কাগজের প্রজাপতি বুকমার্ক
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজের তৈরি প্রজাপতি নিয়ে হাজির হয়েছি। এই প্রজাপতিটি তৈরি করার পর খুব চমৎকার লাগছিল দেখতে। আসলে আমি রঙিন কাগজের প্রজাপতির শেপের বুকমার্ক তৈরি করতে গিয়েছিলাম। বুকমার্ক গুলো খুবই কাজের হয়। গল্পের বই বা কোন বই পড়তে পড়তে তাড়াহুড়ো করে উঠে যাওয়ার সময় এই চিহ্ন দিয়ে গেলে পরবর্তীতে এসে আর সমস্যা হয় না। তা না হলে পরবর্তীতে এসে খুঁজে পেতে খুব কষ্ট হয় যে কোন পর্যন্ত পড়ে গিয়েছিলাম।আজকের বুকমার্কটি তৈরি করার পর মনে হল যে প্রজাপতির মুখ এবং উপরের পাখা দুটো দিয়ে দেয়ালে লাগিয়ে রাখলে খুব সুন্দর লাগবে। এর জন্যই পরে মুখ এবং পাখা লাগিয়েছি। দেয়ালে লাগানোর পর খুব চমৎকার লাগছিল দেখতে। বিশেষ করে হলুদ কালারের কাগজের উপরে কালো রং করার কারণে প্রজাপতিটি আরো বেশি আকর্ষণীয় লেগেছে আমার কাছে। আশা করি আপনাদের কাছেও আজকের প্রজাপতির বুকমার্কটি বা প্রজাপতিটি খুব সুন্দর লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
●রঙিন কাগজ
●কলম
●কাঁচি
●পেন্সিল
●আঠা
প্রথমে লম্বা একটি কাগজ নিয়েছি। তারপর কাগজটিকে লম্বালম্বি ভাবে ভাঁজ করেছি। লম্বালম্বি ভাঁজ খুলে আড়াআড়িভাবে ভাঁজ করেছি। তারপর দুই পাশ থেকে কোনা করে ভাঁজ করেছি।
দুইপাশের কোনাকুনি ভাঁজ খুলে কাগজটিকে উল্টিয়ে আবারো দুইপাশ থেকে কোনাকুনি ভাঁজ করেছি। তারপর নিচের ছবির মত ঘুরিয়ে দুই পাশেই একই রকম ভাঁজ করে নিয়েছি।
কাগজটি নিচের দিক থেকে দুই কোনা ভাঁজ করে দিয়েছি। তারপর কোনা ভিতর দিকে ঘুরিয়ে দিয়েছি নিচের ছবির মত করে।
তারপর কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। তারপর পাশের ছবির মত ঘুরিয়ে কোনা করে ভাঁজ করে দিয়েছি।
একই রকম ভাবে দুই পাশে ভাঁজ করেছি। তারপর কলম দিয়ে প্রজাপতির উপরে ডিজাইন করেছি।
এভাবে আমার বুকমার্কটি তৈরি হয়ে গেল। এখন আমি প্রজাপতির পাখা এবং মুখ বানাবো।
একটা কাগজের উপর প্রজাপতির মুখের মত এঁকে নিয়েছি। তারপর কাঁচি দিয়ে কেটেছি এবং আরও দুটি চিকন চিকন কাগজ কেটে নিয়েছি।
মুখ এবং চিকন চিকন কাগজ দুটি আঠা দিয়ে প্রজাপতিটির উপরে লাগিয়ে দিয়েছি।
এখন আঠা দিয়ে প্রজাপতি দেয়ালে লাগিয়ে দিয়েছি। এভাবে আমার প্রজাপতি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু দিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
রঙিন কাগজের এত সুন্দর বুকমার্ক তৈরি দেখে খুব মুগ্ধ হয়েছি। প্রজাপতিটা অনেক সুন্দর করে আপনি তৈরি করেছেন, এবং কি কালো কলম দিয়ে প্রজাপতির উপরে দাগ দিয়েছেন যার কারণে আকর্ষণীয় লাগছে এটি দেখতে। প্রথম দিকে ভেবেছিলাম হয়তো দেয়ালের উপরে প্রজাপতি বসে রয়েছে এবং আপনি তার ফটোগ্রাফি করেছেন। পড়ে দেখি আপনি এটার বুকমার্ক তৈরি করেছেন। যারা প্রতিনিয়ত বই পড়ে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু একেবারে সত্য কথা।
কালো কলম দিয়ে প্রজাপতির উপরে ডিজাইন করার কারনে দেখতে আরো বেশী সুন্দর লাগছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
@tipu curate
Upvoted 👌 (Mana: 4/6) Get profit votes with @tipU :)
আপু আপনি আজকে প্রজাপতি দারুন একটি বুকমার্ক তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর করে প্রজাপতি তৈরি করেছেন। আসলে এভাবে প্রজাপতি তৈরি করলে আঠা দিয়ে যদি দেওয়ালের সাথে লাগিয়ে রাখা যায় তাহলে মনে হয় যেন বাস্তবের প্রজাপতি যেন এসে দেওয়ালে বসে আছে। অবশ্য আপনার প্রজাপতিটি ঠিক তেমনি আমার কাছে মনে হচ্ছে। আপনাকে ধন্যবাদ এটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে খুব ভালো লাগে দেখতে। দেয়ালে লাগানোর জন্য আরো বেশি সুন্দর লাগছিল। ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজের প্রজাপতি বুকমার্ক তৈরি করার দারুণ একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা এই প্রজাপতিটা দেখতে আসলেই অনেক সুন্দর হয়েছে। আপনার তৈরি করা এই প্রজাপতি দেখে সত্যিই অনেক ভালো লাগলো।
আমার রঙিন কাগজের প্রজাপতিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
এরকম প্রজাপতি আমরা ছোটবেলায় তৈরি করতাম। কিন্তু কখনো প্রজাপতি দিয়ে বুকমার্ক তৈরি করা হয়নি। আপনি খুবই সুন্দর ভাবে এই প্রজাপতি কে ডিজাইন করেছেন এবং এর গঠন প্রকৃতি ও কিছুটা ভিন্ন ধরনের। আমরা ছোটবেলায় যে সকল প্রজাপতিগুলো তৈরি করেছিলাম সেগুলো অল্প কয়েকটি ধাপেই তৈরি করা যেত এবং সেগুলো খুব একটা বেশি সুন্দর হতো না। কিন্তু আপনি অনেকগুলো ধাপে খুবই সুন্দরভাবে এটিকে তৈরি করেছেন এবং এর মধ্যে যে ডিজাইনগুলো ছিল সেগুলো একদমই বাস্তবের প্রজাপতির ডিজাইনের মত দেখা যাচ্ছিল। অসংখ্য ধন্যবাদ আমার ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য।
প্রজাপতি শেপে বুকমার্ক তৈরি করার কারণে আরও বেশি ভালো লাগছিল দেখতে। বাচ্চারাও খুব পছন্দ করে এরকম জিনিস গুলো। ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি প্রজাতির বুকমার্ক বানিয়েছেন দেখতে খুব সুন্দর লাগছে।গুছিয়ে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইল আপনার জন্য।
বুকমার্ক তৈরি সুন্দরভাবে উপস্থাপনার চেষ্টা করেছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আসলে এরকম বুকমার্ক গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা বই সব সময় পড়ে থাকে তাদের জন্য এটা খুবই জরুরী। আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজ ব্যবহার করে প্রজাপতি শেপের একটা বুক মার্ক তৈরি করেছেন। এরকম ভাবে অনেকগুলো প্রজাপতি তৈরি করে আবার দেয়ালে লাগালেও অনেক সুন্দর লাগে। কালো কলম দিয়ে প্রজাপতির উপরে দাগগুলো দেওয়ার কারণে আরো বেশি ভালো লেগেছে।
ঠিক বলেছেন আপু যারা নিয়মিত বই পড়ে তাদের জন্য খুবই উপকারী এরকম বুকমার্কগুলো। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপনি রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার প্রজাপতি বুকমার্ক তৈরি করেছেন। তবে ঠিক বলেছেন কোন গল্পের বই বা কোন পড়ার বই হঠাৎ করে তাড়াহুড়া করে চলে গেলে এই বুকমার্ক গুলো লাগে। তবে প্রজাপতি আমার কাছে অনেক প্রিয় আমার কাছে দেখতে ভালো লাগে। এই প্রজাপতির বুকমার্ক গুলো ঘরের দেয়ালে বা পাখার উপর দিয়ে লাগালে দেখতে বেশ চমৎকার লাগবে। সত্যি বলতে আপনার প্রজাপতির বুকমার্ক তৈরি এবং কালারটা আমার কাছে অনেক ভালো লাগলো। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত প্রজাপতি বুকমার্ক তৈরি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
ঠিক বলেছেন ভাইয়া এরকম কতগুলো প্রজাপতি বানিয়ে ঘরের দেয়ালে টানিয়ে রাখলে খুব সুন্দর লাগবে দেখতে। ধন্যবাদ আপনাকে।
প্রজাপতি বুকমার্ক খুবই সুন্দর হয়েছে আপু। গল্পের বই পড়ার সময় এই বুকমার্ক গুলো খুবই কাজে লাগে। ছোটবেলায় এগুলো অনেক তৈরি করতাম। আর শেষে এত সুন্দর একটি প্রজাপতি তৈরি করে ফেলেছেন দেখে ভালো লাগলো আপু। দেয়ালে লাগানো প্রজাপতি দেখতে খুবই সুন্দর লাগছে।
ঠিক বলেছেন আপু এরকম বুকমার্ক গুলো গল্পের বই এর মাঝে রাখলে দেখতে ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।