রঙিন কাগজের টিস্যু বক্স তৈরি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজ দিয়ে একটি টিস্যু বক্স তৈরি শেয়ার করবো। রঙিন কাগজের বিভিন্ন জিনিস বানানো যায়। যেগুলোই বানানো হোক না কেন দেখতে খুব সুন্দর লাগে। আমার কাছে রঙিন কাগজের জিনিস বানাতে খুবই ভালো লাগে। কিন্তু এগুলোর পোস্ট তৈরি করতে গেলে খুব বিরক্ত লাগে। বিশেষ করে রঙিন কাগজের ভাঁজ গুলো মুখে বলে বোঝানো সম্ভব হয় না। এজন্য বেশি করে ছবি শেয়ার করে দেই যাতে ছবি দেখেই বোঝা যায়। আজকের টিস্যু বক্সটি বানানোর পর খুবই কিউট লাগছিল দেখতে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
রঙিন কাগজ
কাঁচি
টিস্যু
পেন্সিল
প্রথমে ১০/ ১০ ইঞ্চির তিনটি কাগজ নিয়েছি।
একটি কাগজ নিয়ে লম্বালম্বি একবার ভাঁজ করেছি। তারপর আবারও লম্বালম্বি করে ভাঁজ করেছি।
একটি ভাঁজ খুলে উপরের দিক থেকে কোনাকুনি ভাবে ভাঁজ করেছি। নিচের দিক থেকেও দুইপাশ কোনা করে ভাঁজ করেছি।
তারপর দুইপাশ থেকে অর্ধেক করে ভাঁজ করেছি এবং ভাঁজ খুলে ফেলেছি।
তারপর নিচের ছবির মত করে পর্যায়ক্রমে ভাঁজ করে নিয়েছি।
কাগজটি ভাঁজ করতে করতে এরকম হয়েছে।
একই রকম ভাবে তিনটি কাগজই ভাঁজ করে নিয়েছি।
ভাঁজ করা দুটি কাগজ নিয়ে একটির ভিতরে আরেকটি লাগিয়ে দিয়েছি।
আরেকটি কাগজ উপরের দিক থেকে লাগিয়ে দিয়েছি। তারপর উপরের কাগজটির মাঝে চার কোনা করে এঁকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
এখন কিছুটা টিস্যু নিয়ে কেটে গোল করে মুড়িয়ে বক্সের ভিতরে দিয়ে দিয়েছি।
এভাবে আমার টিস্যু বক্সটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy

রঙিন কাগজ দিয়ে চমৎকার টিস্যু বক্স তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে বিশেষ করে একদম ছোট হওয়ায় অনেক বেশি কিউট লাগছে। আপনার কাজের দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
একেবারে সঠিক বলেছেন রঙিন কাগজ দিয়ে এরকম জিনিসগুলো বানাতে একটু বিরক্তিকর লাগে কেননা অনেক অনেক বেশি ভাজ দিতে হয়। যাই হোক আপনি আজকে খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে একটি টিস্যু পেপারের বক্স তৈরি করেছেন। দুর্দান্ত হয়েছে আপনার শিল্পকর্ম টি।
আপু আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি টিস্যু বক্স তৈরি করেছেন। টিস্যু বক্সটি আমার কাছে দেখতে অনেক কিউট লেগেছে। এ ধরনের অরিগামিগুলো তৈরি করতে বেশ সময় ও ধৈর্যের প্রয়োজন।আপু আপনি বেশ ধৈর্য সহকারে তৈরি করেছেন এই টিস্যু বক্স।আপু আপনি একদম ঠিক বলেছেন রঙিন কাগজের ভাঁজগুলো মুখে বলে বোঝানো সম্ভব না ঠিকমতো। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
রঙিন কাগজ ব্যবহার করে দারুন একটি কাজের জিনিস তৈরি করেছেন আপু। টিস্যু বক্স আমাদের প্রায় প্রত্যেকের প্রয়োজন হয়। রঙিন কাগজ দিয়ে কত সহজে প্রয়োজনীয় একটি জিনিস তৈরি করে নেওয়ার পদ্ধতি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। আমিও আপনার কাছ থেকে রঙিন কাগজ দিয়ে টিস্যু বক্স তৈরি করার নিয়ম শিখে নিলাম। ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে খুব ভালো লেগেছে আপু।
আরে বাহ্ আপু, আপনি তো দেখছি আজকে রঙিন কাগজ ব্যবহার করে খুবই কিউট একটা টিস্যুর বক্স তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে এভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। ঠিক তেমনি ভাবে আপনার তৈরি করা টিস্যুর বক্স দেখতেও খুব সুন্দর লাগছিল। আপনি এটার মধ্যে টিস্যু রেখেছেন দেখে আরো ভালো লাগলো দেখে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
রঙিন কাগজ দিয়ে তৈরি করা টিসু বক্স দারুন হয়েছে। আর দেখতেও অসাধারণ লাগছে। আপনি অনেক সুন্দর করে টিস্যু বক্স তৈরি করে উপস্থাপন করেছেন আপু।
কী কিউট লাগছে দেখতে টিস্যু পেপার রাখার এই বক্সটি। কাগজ দিয়ে মরে যাওয়ার কত কি বানানো যাবে আমি সেগুলোই ভাবি আর অবাক হই। বক্সটি বানানোর আইডিয়া খুবই ভাল ছিল। আর দেখতেও বেশ সুন্দর হয়েছে। বাচ্চাদের ঘর বাটি খেলার সংসারে দু-একটা এরকম বক্স তৈরি করে দিলে ওরা বেশ খুশি হবে।