রঙিন কাগজের ফুল তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজ দিয়ে ফুলের অরিগামি তৈরি করবো। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের অরিগামি তৈরি করা যায়। এর মধ্যে ফুলের অরিগামীগুলো দেখতে খুব চমৎকার লাগে। যদিও এগুলো দেখে মনে হয় যে খুব সহজ বানানো। কিন্তু বানাতে বসলে বোঝা যায় কতটা কঠিন। তার থেকে বেশি সময় লাগে এগুলো বানাতে। অনেক ধরনের ডিজাইন করে কাগজ কাটতে হয়, তারপর আবার জোড়া লাগাতে হয়। আজকের ফুলের অরিগামিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এভাবে বেশ কয়েকটি ফুল তৈরি করে ফুলদানিতে সাজিয়ে রাখলে খুব ভালো লাগবে দেখতে। আশা করি ফুলের অরিগামীটি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20240821194150.jpg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
কম্পাস
স্কেল
কাঁচি
আঠা



প্রথমে একটি কাগজ নিয়ে তার উপর একটি বৃত্ত এঁকেছি। তারপর বৃত্তটি কেটে নিয়েছি।


IMG20240821192034.jpgIMG20240821192109.jpg

বৃত্তটি মাঝখান থেকে একটি ভাঁজ করেছি। তারপর আরো একটি ভাঁজ করে নিচের ছবির মত করে এঁকে নিয়েছি। তারপর দাগের উপর দিয়ে কাচি দিয়ে কেটে নিয়েছি।


IMG20240821192117.jpgIMG20240821192150.jpg
IMG20240821192346.jpgIMG20240821192456.jpg

এখন মাথার দিকে কোনা করে কাচি দিয়ে কেটে নিয়েছি। তারপর ভাঁজ খুলেছি।


IMG20240821192633.jpgIMG20240821192647.jpg

কাগজটি মাঝখান থেকে কেটেছি তারপর একটি কলম দিয়ে বাইরের দিকে ঘুরিয়ে দিয়েছি।


IMG20240821192716.jpgIMG20240821192822.jpg

এক কোনায় আঠা লাগিয়ে গোল করে ঘুরিয়ে ফুলের মত তৈরি করে নিয়েছি।


IMG20240821192853.jpgIMG20240821193007.jpg

সবুজ একটি কাগজ নিয়ে গোল করে মুড়িয়ে দিয়েছি।


IMG20240821193102.jpgIMG20240821193209.jpg

সবুজ আরো একটি কাগজ নিয়ে ঝিরিঝিরি করে কেটেছি।


IMG20240821193236.jpgIMG20240821193342.jpg

কাগজটি গোল করে মুড়িয়ে ফুলের ভিতরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।


IMG20240821193438.jpgIMG20240821193646.jpg

IMG20240821193723.jpg


আরো একটি সবুজ কাগজ নিয়ে পাতা এঁকে কেটে নিয়েছি।


IMG20240821193821.jpgIMG20240821193845.jpg

পাতা দুটি ফুলের নিচে দুই পাশে লাগিয়ে দিয়েছি।


IMG20240821194146.jpg


IMG20240821194141.jpg


এভাবে আমার ফুলের অরিগামি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 

রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর সুন্দর ফুল তৈরি করলে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে এই ধরনের ফুল গুলো একটু বেশি সুন্দর হয়। আপনার এই ফুল টা দেখে বোঝা যাচ্ছে এটা আপনি প্রচুর পরিমাণে সময়, ধৈর্য এবং দক্ষতা দিয়ে তৈরি করেছেন। রঙিন কাগজের কালার আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। এধরনের দক্ষতা মূলক কাজ দেখলে প্রশংসা না করে থাকা যায় না।

 last year 

IMG_3763.png

IMG_3761.png

IMG_3762.png

 last year 

ওয়াও রঙিন কাগজ ব্যবহার করে দারুণ একটি ফুর তৈরি করছেন আপু। রঙিন কাগজ বানানো সব কিছু দেখতে খুবই ভালো লাগে। আপনার তৈরি করা ফুল টি দারুণ হয়েছে আপু। ধাপে ধাপে পোস্ট টি উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

বাহ, রঙিন কাগজ দিয়ে দারুন একটি ফুল তৈরি করেছেন আপু। এভাবে অনেকগুলো ফুল তৈরি করে একটি টবের মধ্যে রেখে দিলে দেখতে চমৎকার লাগে। বলা যায় এই ধরনের ফুল গুলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। খুবই সুন্দরভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজ দিয়ে এত সুন্দর ফুল তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। এরকম ভাবে রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করা হলে দেখতে দারুন লাগে। এরকম ভাবে ফুলগুলো তৈরি করে ফুলদানির মধ্যে রেখে ঘর সাজালে দেখতে ভালো লাগবে। এই ফুল দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল।

 last year 

ফুলটা অনেকটা ডেইজি ফুলের মত লাগছে দেখতে। খুব সুন্দর একটা ফুলের অরিগামি তৈরি করেছেন আপু। চিকন চিকন করে এগুলো কাটা অনেকটা সময়ের ব্যাপার। ভালো লাগলো আপনার আজকের অরিগামি টা দেখে। এত সুন্দর একটা অরিগামী শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রঙিন কাগজের ফুল তৈরি করেছেন। আপনার তৈরি করা ফুল টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সবাই তো বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে কাগজ দিয়ে। কিন্তু আজ আপনি আমাদের মাঝে কাগজ দিয়ে এত সুন্দর একটা ফুল তৈরি করে দেখালেন যেটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আসলে প্রথমে মনে হচ্ছিল যে এটি আসলে একটি ফুল। এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.080
BTC 62014.14
ETH 1664.68
USDT 1.00
SBD 0.47