রঙিন কাগজের লেডিবাগ তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজ দিয়ে লেডিবাগ তৈরি শেয়ার করবো। এই লেডিবাগটি একটু ভিন্ন রকম ভাবে তৈরি করেছি। ছবিতে যতটা না বোঝা যাচ্ছে তার থেকে বেশি ভালো লাগছিল বাস্তবে। কারণ বাস্তবে কাগজটি যখন বন্ধ করছিলাম লেডিবাগটি বন্ধ হয়ে যাচ্ছিলো। আবার উপরের দিকে উঠালে পাখা মেলে দিচ্ছিলো। তখন দেখতে খুবই ভালো লাগছিলো। বাচ্চারা খুবই খুশি হয়েছে এরকম একটি লেডিবাগ পেয়ে। আমার কাছেও বানানোর পর খুব সুন্দর লেগেছিলো। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20241030191555.jpg



প্রয়োজনীয় উপকরণ:

  • রঙিন কাগজ
    • কলম
      • কাঁচি
        • আঠা


প্রথমে লম্বা একটি কাগজ নিয়ে আড়াআড়ি ভাঁজ করেছি। তারপর মাঝখান থেকে লম্বালম্বি ভাঁজ করেছি।


IMG20241030185535.jpgIMG20241030185548.jpg

এখন উপরের দিক থেকে কোনাকুনি ভাঁজ করেছি। কোনার ভাঁজগুলো ভেতরের দিকে দিয়ে দিয়েছি।


IMG20241030185620.jpgIMG20241030185721.jpg

এখন কাগজের একটি অংশ উপরের দিকে ভাঁজ করেছি।


IMG20241030185747.jpg


হলুদ একটি কাগজ নিয়ে তার উপরে বৃত্ত এঁকেছি। তারপর বৃত্তটি কাঁচি দিয়ে কেটে নিয়েছি।


IMG20241030185826.jpgIMG20241030185918.jpg

বৃত্তটির মাঝখান থেকে কেটেছি। তারপর ভিতরে গোল গোল ডিজাইন এঁকেছি।


IMG20241030190131.jpgIMG20241030190345.jpg

আরেকটি কাগজের উপর পাখার মত এঁকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।


IMG20241030190508.jpgIMG20241030190538.jpg

ভাঁজ খুলে উপরের দিকে হলুদ কাগজটি লাগিয়েছি। তার নিচের দিকে পাখা দুটি লাগিয়েছি।


IMG20241030190718.jpgIMG20241030190827.jpg

কাগজটির উপরের দিকে লেডিবাগের মাথা ও নিচের দিকে শরীর এঁকেছি।


IMG20241030191050.jpgIMG20241030191232.jpg

IMG20241030191513.jpg


IMG20241030191558.jpg


এভাবে আমার লেডিবাগ তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো, থাকবেন সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 

অসম্ভব ভালো লাগলো দেখে আপনার হাতের কাজ। অনেক নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে এই ধরনের ডাই প্রজেক্ট গুলো তৈরি করা লাগে। সুন্দর সুন্দর ডাই তৈরি করলে নিজের ভেতরে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে থাকে অনেক সুন্দর ভাবে। আমি তো অনেক বেশি ভালোবাসি এই ধরনের ডাই গুলো তৈরি করতে। এরকম সুন্দর ডাই সব সময় দেখতে চাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

কাগজ দিয়ে তৈরি করা লেডিবাগ দারুন হয়েছে আপু। আপনি অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন। কাগজের তৈরি যে কোন কিছু দেখতে অনেক বেশি ভালো লাগে।

 last year 

ওয়াও দারুন ভাবে লেডিবাগ পোকা তৈরি করেছেন তো আপনি। আমার কাছে দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে। এই ধরনের কাজ গুলো আমি সব সময় পছন্দ করি। এটা শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আমার কাছে। আপনার কাজ গুলো সব সময় দেখার অপেক্ষায় থাকলাম।

 last year 

আপনি যখন কাগজটি বন্ধ করেছিলেন তখন লেডিবাগ টিও বন্ধ হয়ে যাচ্ছিল।আবার কাগজটি উপরের দিকে উঠালে লেডিবাগ ডানা মেলে দিচ্ছিল শুনে আমার খুবই ভালো লাগলো। সামনে থেকে দেখতে পেলে হয়তো অনেক বেশি ভালো লাগতো। ছোট বাচ্চারা এই ধরনের জিনিস অনেক বেশি পছন্দ করে। আর আপনার তৈরি লেডিবাগ টি অসাধারণ হয়েছে আপু। খুবই নিখুঁত ভাবে সম্পূর্ণ করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

বাহ আপু আপনি দেখছি রঙিন কাগজ দিয়ে কি চমৎকার লেডিবাগ পোকা বানিয়েছেন। আমি তো প্রথম দেখে মনে করলাম বাস্তবে কোন লেডিবাগ পোকা হবে। তবে আপনার বানানো রঙিন কাগজের লেডিবাগ পোকা অসাধারণ হয়েছে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজের লেডিবাগ পোকা বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার দেখতে একটি লেডিবাগ তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে তৈরি করা এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে ভালো লাগে। লেডিবাগ তৈরি করা সম্পূর্ণ প্রসেস খুব দারুণভাবে আমাদের সাথে শেয়ার করলেন আপু। পোস্ট দেখে ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর লেডিবাগ পোকা তৈরি করেছেন। লাল রংয়ের লেডিবাগ পোকা দেখতে বেশ সুন্দর লাগে। তবে আপনি হলুদ রঙের তৈরি করেছেন এটা দেখতেও ভালো লাগছে। চমৎকার হয়েছে আপনার আজকের এই ডাই প্রোজেক্ট। ধন্যবাদ আপু এত সুন্দর একটা লেডিবাগ পোকা তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

এটা ঠিক। বলেছেন আপু বাচ্চারা খুব খুশি হয় এমন জিনিস পেলে। আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন দেখছি। আপনার বানানো লেডিবাগটি দারুণ ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61667.55
ETH 1637.39
USDT 1.00
SBD 0.41