রঙিন কাগজ কেটে হার্ট শেপের ফুল তৈরি
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
প্রয়োজনীয় উপকরণ:
- রঙিন কাগজ
- কাঁচি
- পেন্সিল
প্রথমে চারকোনা একটি কাগজ নিয়ে নিয়েছি। তারপর কাগজটিকে কোনাকুনি ভাঁজ করে নিয়েছি।
তারপর আরো একবার কোনাকুনি ভাঁজ করেছি।
এখন কাগজটিকে ছবির মত দুইপাশ থেকে কোনা করে ভাঁজ করে নিয়েছি।
ভাঁজ করার পর কাগজটি এরকম হয়েছে। এখন কাগজটিকে উল্টিয়ে নিয়েছি।
কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। তারপর কাগজটিকে আবারো উল্টিয়ে পেন্সিল দিয়ে এরকম হার্ট শেপ এঁকে নিয়েছি।
এখন কাঁচি দিয়ে খুব সাবধানে পেন্সিল দিয়ে আঁকা অংশের বাইরের টুকু কেটে নিয়েছি। এখানে কাটার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। নিচের হার্টটি সাইড দিয়ে জোড়া রাখতে হবে। তা না হলে কিন্তু কাগজগুলো আলাদা আলাদা টুকরো টুকরো হয়ে যাবে।
কাঁচি দিয়ে কাটার পর খুব সাবধানে কাগজটি খুলতে হবে। তা না হলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
সম্পূর্ণ কাগজ খোলার পর এরকম ডিজাইন হয়েছে।
এভাবে আমার রঙিন কাগজ কেটে ফুলটি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photography | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
কাগজ কেটে কেটে আপনি খুবই সুন্দর ভাবে হার্ট শেপ এর ফুল তৈরি করেছেন আপু। যা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে কাগজ দিয়ে ফুল তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আমার কাগজ কেটে ফুল তৈরি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।
আসলে আপু আপনি সুন্দর ভাবে কাগজ কেটে হার্ট শেপের ফুল তৈরি করে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন। আসলে আপনার ফুল তৈরি দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর ভাবে ধাপে ধাপে ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমার কাগজ কেটে ফুল তৈরির দক্ষতা দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। আসলে এই ফুল কাঁটাগুলো দক্ষতার বিষয়। না হলে সুন্দর হয় না। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আগেকার দিনে বিভিন্ন বিয়ে বাড়িতে বা অনুষ্ঠানে এরকম ভাবে কাগজ কেটে ফুল তৈরি করা হতো। তবে এখন আর সেগুলো দেখতে পাওয়া যায় না। তবে যাই হোক আপু রঙিন কাগজ কেটে হার্ট শেপের ফুল তৈরি চমৎকার হয়েছে। দারুন একটি ফুল তৈরি করে শেয়ার করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপু।
এখন যত সুন্দর করে বিয়ে বাড়ি ডেকোরেশন করে এইসব ফুলের কি আর দিন আছে। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার একটি ফুল বানিয়েছেন এবং সেখানে অনেকগুলা লাভ রয়েছে। ধন্যবাদ আপনাকে রঙিন কাগজ কেটে এত সুন্দর একটি ফুল উপহার দেয়ার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া হার্ট শেপের ফুল তৈরি করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
রঙিন কাগজের কারুকাজ আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ ব্যবহার করে হার্ট সেপ এর ফুল তৈরি করেছেন। যা দেখতে ভিন্ন রকম লাগতেছে। শুভকামনা রইল আপনার জন্য।
ঠিকই বলেছেন ভাইয়া রঙিন কাগজের কারুকাজ গুলো দেখতে আসলেই ভালো লাগে। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
এখন কার ছোট বাচ্চা গুলো যা দুষ্টু আপু, বিয়ে বাড়িতে এমন ডিজাইন করলে অনুষ্ঠান শুরুর আগেই সব ছিড়ে শেষ 😊। আজকেও চমৎকার লাগলো ডিজাইনটা আপু। আজকের কাগজের রং টা খুব সুন্দর ছিল। ওটার জন্য হয়তো আরো বেশি ফুটে উঠেছে।
ঠিক আপনার ছোটবেলার মতো দুষ্টু। আপনিও যেমন ছোটবেলায় গিয়ে ছিড়ে ফেলতেন এখনকার বাচ্চারাও তেমন। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপনি রঙিন কাগজ কেটে হার্ট শেপের ফুল তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি এত সুন্দর করে হার্ট শেপের ফুল তৈরি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ অসাধারণভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
ধন্যবাদ সময় নিয়ে আমার রঙিন কাগজের তৈরি হার্ট শেপের ফুলটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।
খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে রঙিন কাগজ ব্যবহার করে হার্ট সেপের ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। অনেকটা সময় নিয়ে ধৈর্য সহকারে আপনি এটা তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে তুলে ধরার জন্য।
ঠিক ধরেছেন ভাইয়া অনেক সময় নিয়ে এটি করেছি যার কারণে এত সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।