রঙিন কাগজ দিয়ে বক্স তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজের একটি পেন্সিল শেপের বক্স তৈরি করে দেখাবো। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের বক্স তৈরি করা যায়। আর এগুলো তৈরি করে বাচ্চাদের দিলে বাচ্চারা খুবই খুশি হয়। বিশেষ করে বাচ্চারা পেন্সিল রাবার খুব হারিয়ে ফেলে। এগুলো বানিয়ে দিলে তারা এর ভিতরে সেগুলো রেখে বেশ কিছুদিন যত্নে রাখে। কিছুদিন পর অবশ্য এগুলো নষ্ট করে ফেলে দেয়। তখন আবারো বানাতে হয়। ওদের জন্যই আরো বেশি করে এগুলো বানাতে বসি। সেই সাথে আপনাদের সঙ্গেও শেয়ার করি। যাইহোক আজকের পেন্সিল শেপের বক্সটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।



IMG20241031104706.jpg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
আঠা
স্কেল
কাঁচি
কলম



প্রথমে ২১ সেন্টিমিটার লম্বা এবং ১২ সেন্টিমিটার চওড়া একটি কাগজ কাঁচি দিয়ে কেটে নিয়েছি।


IMG20241031101337.jpgIMG20241031101416.jpg

তারপর কাগজটি গোল করে মুড়িয়ে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।


IMG20241031101545.jpgIMG20241031101704.jpg

আরো একটি কাগজ লম্বা করে নিয়ে মাঝখান থেকে দুই পাশে ভাঁজ করে নিয়েছি।


IMG20241031101837.jpgIMG20241031101910.jpg

তারপর কাগজটি আগের কাগজের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।


IMG20241031102145.jpg


লাল একটি মোটা কাগজের উপরে আগের গোল কাগজটি বসিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। তারপর বাড়তি অংশ কাচি দিয়ে কেটেছি।


IMG20241031102348.jpgIMG20241031103605.jpg

আরেকটি কাগজ নিয়ে গোল করে মুড়িয়ে নিয়েছি নিচের ছবির মত করে।


IMG20241031102546.jpgIMG20241031102802.jpg

আরেকটি লম্বা কাগজ নিয়ে গোল করে মুড়িয়ে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।


IMG20241031102833.jpgIMG20241031102959.jpg

আরো একটি কাগজ নিয়ে কোনা করে মুড়িয়ে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি নিচের ছবির মত করে।


IMG20241031103654.jpgIMG20241031103740.jpg

গোল কাগজটির উপরে কোনা করা বড় কাগজটি লাগিয়ে দিয়েছি। তার উপরে ছোট কোনা করা কাগজটি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।


IMG20241031103843.jpgIMG20241031103951.jpg

তারপরে বক্সের উপরে ইমোজি এঁকে নিয়েছি।


IMG20241031104542.jpg


দুই খন্ড একটির সঙ্গে একটি লাগিয়ে দিয়েছি।


IMG20241031104625.jpg


এভাবে আমার রঙিন কাগজের পেন্সিল শেপের বক্স তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।




ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 

অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় এরকম ভাবে রঙিন কাগজ দিয়ে। আর যে কোনো কিছু সুন্দরভাবে তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। এগুলো একটু সময় নিয়ে তৈরি করা হলে বেশি সুন্দর হয়। নিশ্চয়ই আপনি অনেক সময় ব্যবহার করে এটা তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার তৈরি করা বক্স। এই কাজগুলো করার মাধ্যমে নিজের ভিতরে লুকিয়ে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে সুন্দরভাবে।

 last year 

IMG_3869.png

IMG_3867.png

IMG_3868.png

 last year 

রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর করে রঙিন কাগজ দিয়ে বক্স তৈরি করেছেন।অনেক সুন্দর হয়েছে আপনার বক্সটি।ধাপে ধাপে বক্স তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর বক্স বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে যে বক্স তৈরি করেছেন, সেটা তো অনেক সুন্দর হয়েছে। বক্সটা দেখতে ইলন মাক্সের রকেটের মত লাগছে,হা হা হা। ভীষণ সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন আপু এরকম বক্সের ভেতর পেন্সিল রাবার রেখে দিলে অনেক যত্ন থাকে। আপনি সুন্দরভাবে কালার পেপার দিয়ে বক্স তৈরি করেছেন যেটা দেখতে অনেক চমৎকার লাগছে ধন্যবাদ শুভকামনা রইল।

 last year 

রঙিন কাগজ দিয়ে পেন্সিল শেপের অনেক সুন্দর বক্স তৈরি করেছে দেখতে খুবই ভালো লাগছে আপু। বক্সের উপরে আবার চোখ এবং মুখ অঙ্কন করেছেন যেটা সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। আপনার এই কাজের দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

নতুন নতুন সব কিছুরই যত্ন থাকে আপু। তাইতো কিছুদিন রেখে দেয় তারপর আবার ফেলে দেয়। যাইহোক এগুলোই তো বাচ্চাদের কাজ। তারা যে কিছুদিন রাখে এটাই তো বড় বিষয়। খুব সুন্দর একটা পেন্সিল বক্স তৈরি করেছেন আপু। দারুন হয়েছে এটা দেখতে। তবে তৈরি করতে সময় লেগেছে তা বোঝা যাচ্ছে।

 last year 

রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার একটি বক্স তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর হয়েছে বক্সটি। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 63873.45
ETH 1730.92
USDT 1.00
SBD 0.44