রঙিন কাগজের নিনজা ষ্টার

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট দিয়ে। আজকে রঙিন কাগজ দিয়ে আপনাদের সঙ্গে নিনজা স্টার তৈরি শেয়ার করবো। রঙিন কাগজ দিয়ে যে কত কিছু বানানো যায় তার কোন শেষ নেই। আর এই রঙিন কাগজ দিয়ে যা কিছুই বানানো হোক না কেন দেখতে খুব সুন্দর লাগে। একবার নিনজা স্টার বানিয়ে বিপদে পড়েছি। এখন বিভিন্ন ডিজাইনের নিনজা স্টার বাচ্চাদেরকে বানিয়ে দিতে হয়। রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু বানানোর আগে কাগজের কালার সিলেক্ট করা আমার কাছে বেশি কঠিন মনে হয়। ঠিক মতন কাগজের কালার সিলেক্ট করতে না পারলে যাই বানানো হোক না কেন দেখতে ভালো লাগে না। আজকের নিনজা স্টার এর কালার কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারণে নিনজা স্টারটি দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছিল। আজকের নিনজা স্টারটি দুই রকম তৈরি করা যায় বানানোর পর। নিচে দেখলেই আপনারা বুঝতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


IMG20240820195907.jpg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ

কাঁচি



প্রথমে চারকোনা করে কাগজ কেটে নিয়েছি। সবুজ কালারের চারটি এবং হলুদ কালারের চারটি।


IMG20240820194307.jpg


একটি চারকোনা কাগজ নিয়ে মাঝখান থেকে লম্বালম্বি ভাঁজ করেছি।


IMG20240820194415.jpgIMG20240820194430.jpg

লম্বা ভাঁজটি খুলে দুই পাশ থেকে কোনা করে ভাঁজ করেছি।


IMG20240820194437.jpgIMG20240820194452.jpg

তারপর কাগজটি মাঝখান থেকে ভাঁজ করেছি এবং নিচের কোনার অংশ ভিতরের দিকে ভাঁজ করে দিয়েছি।


IMG20240820194502.jpgIMG20240820194515.jpg

একই রকম ভাবে আটটি কাগজ ভাঁজ করে নিয়েছি।


IMG20240820195001.jpg


এখন একটি হলুদ এবং একটি সবুজ কাগজ নিয়েছি।


IMG20240820195008.jpg


একটি কাগজের ভেতরে আরেকটি কাগজ নিচের ছবির মতো করে দিয়েছি। তারপর কোনার দিকের অংশ ভাঁজ করেছি।


IMG20240820195113.jpgIMG20240820195132.jpg

একই রকম ভাবে সবগুলো কাগজ ভিতরে দিয়ে ভাঁজ করেছি।


IMG20240820195151.jpgIMG20240820195518.jpg

শেষের কাগজটিও একই রকম ভাবে ভাঁজ করে দিয়েছি।


IMG20240820195611.jpg


সবগুলো কাগজ লাগানোর পর এরকম হয়েছে।।


IMG20240820195645.jpg


এখন কাগজগুলো ভিতরের দিকে দিয়ে দেওয়ার পরে নিচে ছবির মত ডিজাইন হয়। দেখতে খুব ভালো লাগে।


IMG20240820195841.jpg


এভাবে আমার নিনজা স্টার তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর করে একটা নিনজা ষ্টার তৈরি করেছেন। আর আমার কাছে আপনার তৈরি করা এই নিনজা ষ্টার দেখতে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজের কালার অনেক সুন্দর ছিল। যার কারণে এটা দেখতেও খুব ভালো লাগছে।

 2 years ago 

এ ধরনের কাজ করতে কিছুটা দক্ষতার প্রয়োজন হয়। যাই হোক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

IMG_2975.png

IMG_2976.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙ্গিন কাগজের যা বানানো যায় তাই দারুণ লাগে দেখতে।আপনার রঙ্গিন কাগজের তৈরি নিনজা ষ্টারটি চরকির মতো লাগছে দেখতে।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে নিনজা ষ্টার বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে যা বানানো যায় তাই দেখতে ভালো লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে রঙ্গিন কাগজ ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি যায়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রঙিন কাগজের নিনজা ষ্টার তৈরি করেছেন। আপনার তৈরি করা নিনজা স্টার টি অসাধারণ হয়েছে আপু। আপনি কাগজ কেটে ধারাবাহিক ভাবে রঙিন কাগজের নিনজা ষ্টার টি তৈরি সম্পন্ন করেছেন।

 2 years ago 

আমার নিনজা স্টারটি দেখতে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি নিনজা স্টার তৈরি করেছেন। আমিও অনেকদিন আগে কাগজ দিয়েই এই নিনজা স্টার তৈরি করেছিলাম। রঙিন কাগজ ব্যবহার করেছেন বলে দেখতে অনেক সুন্দর লাগছে। নিনজা স্টার তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনিও নিনজা স্টারটি তৈরি করেছিলেন জেনে ভালো লাগলো। আমার হয়তো দেখা হয়নি। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি নিনজা স্টারটি দেখে অনেক ভালো লাগলো আপু। নিনজা স্টার টি দেখতে থ্রিডি কোন বস্তুর মত দেখাচ্ছে। নিনজা স্টারটি তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন চাইলে যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বাচ্চারা এই সব জিনিস অনেক পছন্দ করে। আপনাকে ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার নিনজা স্টারটি দেখতে আপনার কাছে থ্রিডি লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অসাধারণ একটি নিনজা স্টার তৈরি করছেন। এইরকম রঙিন কাগজ দিয়ে বানানো সব কিছু দেখতে খুবই ভালো লাগে।আপনার নিনজা স্টার টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে সবকিছু বানাতে আমার কাছে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি নিনজা ষ্টারটি খুবই সুন্দর হয়েছে আপু।ষ্টারটির কালার কম্বিনেশন ও চমৎকার হয়েছে।আপনি দুই রঙের কাগজ দিয়ে ধাপে ধাপে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো।

 2 years ago 

আমার রঙিন কাগজের নিনজা স্টারের কালার কম্বিনেশন আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61347.51
ETH 1701.30
USDT 1.00
SBD 0.38