রঙিন কাগজের বক্স তৈরী
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজের একটি অর্গানাইজার বক্স তৈরি করে দেখাবো। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের বক্স তৈরি করা যায়। এই ধরনের বক্স তৈরি করে বাচ্চাদের দিলে ওরা খুব খুশি হয়। আমি যতগুলো বক্স এ পর্যন্ত তৈরি করেছি সবগুলো বাচ্চারা নিয়ে নিয়েছে। তারা তাদের ইরেজার, সার্পনার বক্সে রেখে দেয়। একদিক দিয়ে এখানে গুছিয়ে রাখা ভালো। তা না হলে এগুলো সারাদিনে যে কত হারায় তার কোন ঠিক নেই। এভাবে বক্স বানিয়ে দিলে তারা খুব যত্ন করে বক্সে গুছিয়ে রাখে। আজকের অর্গানাইজার বক্সটির কার্টুন শেপের তৈরি করেছি। বিশেষ করে উপরে ইমোজি আঁকার পর বেশি সুন্দর লাগছিল দেখতে। আশা করি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
রঙিন কাগজ
কাঁচি
পেন্সিল
কলম
আঠা
প্রথমে চার কোনা একটি কাগজ নিয়েছি। তারপর কাগজটিকে আড়াআড়ি একবার ভাঁজ করেছি।
কাগজের ভাঁজ খুলে লম্বালম্বি ভাঁজ করেছি। আবারো ভাঁজ খুলে কোনাকুনি ভাঁজ করেছি দুইপাশ থেকে।
কাগজটির ভাঁজ আবারো খুলে চারকোনা থেকে ভাঁজ করেছি।
কাগজটি লম্বালম্বি করে তিন ভাগে ভাঁজ করেছি।
ভাঁজ খুলে আড়াআড়ি ভাবে তিন ভাগে ভাগ করেছি। এখন কাগজটি ঘুরিয়ে নিচের ছবির মত করে বক্স তৈরি করে নিয়েছি।
আরো একটি চারকোনা কাগজ নিয়েছি। আগের কাগজটির থেকে এক ইঞ্চি ছোট করে।
একই রকম ভাবে বক্সের মতো তৈরি করেছি।
একটা কাগজ ভাঁজ করে কানের সেপ করে কেটে নিয়েছি।
তার থেকে ছোট সাদা কালারের আরেকটি কাগজ কেটে একটির উপরে আরেকটি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
আরেকটি কাগজ নিচের ছবির মত করে এঁকে বক্সের নিচে লাগিয়ে দিয়েছি। তারপর কলম দিয়ে দাগ দিয়েছি।
আরেকটি কাগজ কয়েকটি ভাঁজ করে বক্সের উপরে লাগিয়ে দিয়েছি।
কান দুটি বক্সের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। সাদা বক্সের উপর ইমোজি এঁকেছি।
এভাবে আমার অর্গানাইজার বক্স তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy

Upvoted! Thank you for supporting witness @jswit.
ওয়াও আপনার দক্ষতা অতুলনীয়। অসম্ভব সুন্দর একটি বক্স আপনি তৈরি করেছেন। তাও আবার কার্টুনের মত করে। আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর করে ধাপে ধাপে আপনি আমাদের মাঝে বক্সটি তৈরি করে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি কার্টুন বক্স তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
রঙ্গিন কাগজের তৈরি চমৎকার সুন্দর করে বক্স বানিয়েছেন। অসাধারণ সুন্দর হয়েছে আপনার রঙিন কাগজের তৈরি বক্সটি।মে হচ্ছে মিনি ওয়ারড্রব। ধাপে ধাপে কাগজের তৈরি ওয়ারড্রব টি বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে খুব দারুণ একটি বক্স তৈরি করলেন। আসলে রঙিন কাগজে দিয়ে যে কোন জিনিস ভাঁজ করে তৈরি করতে একটু বেশি সময় লাগে। সেটা যদি হয় কোন বক্স তাহলে তো আরো সময় দিয়ে তৈরি করতে হয়। কিন্তু আপনার তৈরি করাই কিউট বক্স টি দেখে অনেক ভালো লাগলো।
রঙিন কাগজ দিয়ে কিছু বানালে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর বক্স তৈরি করেছেন। কাটুন বক্স তৈরী করার কারণে দেখতে কিন্তু বেশ চমৎকার লাগলো। আর এ ধরনের রঙিন কাগজের জিনিসগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতেও বেশ চমৎকার লাগে। ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজ দিয়ে বক্স তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি বক্স তৈরি করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত সুন্দর একটি বক্স দেখে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর বক্স তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন সেটি তৈরি করার ধাপগুলো আপনি একের পর এক খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বক্স তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
বক্সটা বেশ ইন্টারেস্টিং কিন্তু। খুবই সুন্দর লাগছে দেখতে। রঙিন কাগজের বক্সটা বেশ সুন্দর তৈরি করেছেন আপনি। খুবই সুন্দর ছিল। এবং পোস্ট টা বেশ দারুণ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।