ক্লে দিয়ে হাতের ব্রেসলেট তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ক্লে দিয়ে বাচ্চাদের সঙ্গে খেলতে বসেছিলাম। তখন বেশ কয়েকটি জিনিস তৈরি করেছিলাম। তার মধ্যে এই হাতের বেসলেটটি ছিল। ছোট ছোট কতগুলো ফুল তৈরি করে এই বেসলেটটি বানিয়েছিলাম। এর ব্রেসলেটটি বানানোর পরে কার হাতে দিয়ে ট্রাই করবো বুঝতে পারছিলাম না। ছোট ছেলের হাতে দিতে চাইলে সে কিছুতেই রাজি হচ্ছিলো না। একেতো মেয়েদের হাতের ব্রেসলেট তার উপরে আবার পিংক কালার। পিং কালার মেয়েদের কালার। পিং কালারের কোন জিনিস তার পছন্দ না। তারপরও জোর করে নিয়ে হাতে পরিয়ে কয়েকটি ছবি তুলেছিলাম। অনেক কষ্ট করে ছবিগুলো তুলতে হয়েছে। বারবার হাত নাড়াচাড়া করছিল খুলে ফেলার জন্য। হাতে পড়ানোর পর খুব সুন্দর লাগছিল দেখতে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।


IMG20241029190844.jpg



প্রয়োজনীয় উপকরণ:

ক্লে
মাথার ব্যান্ড
আঠা



প্রথমে গোলাপি কালারের বেশ খানিকটা ক্লে নিয়েছি।




IMG20241029185519.jpg


তারপর পাঁচ টুকরা করে ভাগ করেছি।


IMG20241029185552.jpg


এক একটি টুকরাকে আরো পাঁচ ভাগে ভাগ করেছি।


IMG20241029185635.jpg


এখন গোল করে বলের মতো তৈরি করেছি।


IMG20241029185719.jpg


পাঁচটি বল একটি সঙ্গে আরেকটি লাগিয়েছি নিচের ছবির মত করে।


IMG20241029185730.jpg


বেগুনি কালারের কিছুটা ক্লে নিয়েছি।


IMG20241029185757.jpg


তারপর গোল বলের মত তৈরি করেছি।


IMG20241029185809.jpg


গোল বলটি পাঁচটি বলের উপরে বসিয়ে দিয়েছি।


IMG20241029185824.jpg


একই রকম ভাবে পাঁচটি ফুল তৈরি করেছি।


IMG20241029190452.jpg


একটি ফুল আরেকটি সঙ্গে লাগিয়ে দিয়েছি আঠা দিয়ে।


IMG20241029190859.jpg


সবগুলো ফুল ব্যান্ডের উপরে নিচের ছবির মত করে লাগিয়ে দিয়েছি আঠা দিয়ে।


IMG20241029190934.jpg


IMG20241029190645.jpg


IMG20241029190842.jpg


এভাবে আমার ব্রেসলেট তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 

ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে হাতের ব্রেসলেট তৈরি করেছেন। আপনার হাতে তৈরি করা এতো সুন্দর একটি ব্রেসলেট দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে ব্রেসলেট টি তৈরি সম্পন্ন করেছেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ক্লে দিয়ে হাতের ব্রেসলেট তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো।ব্রেসলেটের ডিজাইনটা খুবই ইউনিক! রঙের কম্বিনেশন এবং প্যাটার্ন দেখে চোখ জুড়িয়ে গেল।ক্লে দিয়ে এমন ডিটেইল্ড কাজ করা সত্যিই কঠিন, কিন্তু আপনি খুব সুন্দরভাবে ফিনিশ দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

আমি আসলে হাতটা দেখে ভাবছিলাম মেয়ে পেয়েছেন কোথায়! যাইহোক অবশেষে ছেলের হাতটাকে মেয়ের হাত বানিয়ে দিলেন হা হা। যাই হোক খুব সুন্দর করে ক্লে দিয়ে ব্রেসলেট তৈরি করেছেন। আসলে এরকম খেলনার জিনিসগুলো দিয়ে দারুন কিছু তৈরি করা যায়।

 last year 

ক্লে দিয়ে দারুন একটি ব্রেসলেট তৈরি করেছেন আপু। ক্লে দিয়ে কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে ফুল গুলো তৈরি করেছেন। খুবই ভালো লাগলো আপু আপনার তৈরি করা ডাই পোস্ট। ধন্যবাদ আপু।

 last year 

ছেলেরা আসলেই এই ধরনের জিনিসগুলো পড়তে চায় না। আর পিংক কালার তো তারা একদমই অপছন্দ করে। আপনি অনেক জোর করে অবশেষে হাতে পড়াতে পেরেছেন। এমনিতে ব্রেসলেটটা খুবই সুন্দর হয়েছে। ফুলগুলো চমৎকার লাগছে দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা ডাই শেয়ার করার জন্য।

 last year 

আপু ছোট ছেলেদের হাতে ব্রেসলেট লাগানো এমনিতে একটু কষ্টকর। আজকে আপনি কিন্তু ক্লে দিয়ে চমৎকার ব্রেসলেট তৈরি করেছেন। আপনার বানানো ব্রেসলেট কিন্তু অসাধারণ হয়েছে। আর ক্লে নরম এ কারণে যে কোন কিছু বানাতে সুবিধা হয়। ধন্যবাদ চমৎকার একটি ব্রেসলেট বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ছোট বাচ্চাদের জন্য দারুন আইডিয়া তো আপু! এই ধরনের ব্রেসলেট পেলে বাচ্চারা তো খুবই খুশি হবে। খুব সুন্দর বানিয়েছে। নিখুঁত হয়েছে দেখতে। দেখি এই পরীক্ষার ছুটির মেজাজে একদিন আমার মেয়ে কেউ কোন একটা ব্রেসলেট এরকম ক্লে দিয়ে বানিয়ে দেবো।

 last year 

খুবই সুন্দর একটি ব্রেসলেট তৈরি করেছেন আপনি। আপনার কাছ থেকে আজকের অসাধারণ ব্রেসলেট দেখে খুব ভালোই লাগছে৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর ক্লে দিয়ে এই ব্রেসলেট তৈরি করে ফেলেছেন তা যেরকম সুন্দর দেখা যাচ্ছে একই সাথে এখানে ক্লে দিয়ে তৈরি করা এই ব্রেসলেট তৈরি করার ধাপগুলো যেভাবে আপনি একের পর এক খুব সুন্দরভাবে শেয়ার করেছেন তাও একেবারে অসাধারণ হয়েছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61667.55
ETH 1637.39
USDT 1.00
SBD 0.41