এসো নিজে করি রঙিন কাগজ দিয়ে গাছ তৈরি(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
| রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছে খুব ভালো লাগে। এর একটি কারণ অবশ্য আছে। কারণ আমার বাচ্চা খুবই খুশি হয় রঙিন কাগজের বিভিন্ন জিনিস পেলে। ওর খেলার নতুন একটি জিনিস হয়। অবশ্য দু-একদিন খেলার পরে সেই জিনিসের আর কোনো হদিস পাওয়া যায় না। তখন আবার শুরু হয় বায়না যে নতুন কিছু বানিয়ে দেওয়ার জন্য। একসঙ্গে আমার দুটি কাজ হয়ে যায়। বাচ্চাকেউ খুশি করা হয়ে যায়। পোষ্টের জন্য জিনিস তৈরি করাও হয়ে যায়। আজকে আপনাদের সঙ্গে একটি গাছ তৈরি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। |
|---|
- A4 সাইজের রঙিন কাগজ
- কাঁচি
প্রথমে A4 সাইজের একটি রঙিন কাগজ এভাবে কোনাকুনি ভাঁজ করে নিয়ে নিচের অংশ কেটে ফেলেছি।
একবার বাম সাইডে কোনাকুনি ভাঁজ করেছি আর একবার ডান সাইডে কোনাকুনি ভাঁজ করেছি।
এভাবে দুই সাইড থেকে ঘুরিয়ে ভাঁজ করে কাগজটিকে এরকম বানিয়ে নিয়েছি।
কাগজটিকে আবারো এভাবে মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি। সব পাস ঘুরিয়ে ঘুরিয়ে একইভাবে ভাঁজ করে নিব।
সব পাশ ভাঁজ করা হয়ে গেলে নিচের বাড়তি অংশ কাঁচি দিয়ে কেটে ফেলব। তারপর দুই সাইড থেকে কাঁচি দিয়ে এভাবে কেটে নিব।
এখন প্রতি কোনা থেকে এভাবে একটু একটু করে ভাঁজ করে নিবে। তারপর সব পাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ করে নিব।
এভাবেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের গাছ। আশা করি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন । পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photography | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
রঙিন কাগজ দিয়ে আসলে কত কি যে বানানো যায় তার হিসেব নেই। আপনার কাগজের তৈরি এই গাছটি দেখতে সত্যিই আসল গাছের মত লাগছে। তবে আর একটু কষ্ট করে নিচের দিকে যদি একটা কান্ড তৈরি করে দিতেন দেখতে আরো বেশি সুন্দর লাগত। ধন্যবাদ আপু
নিচের দিকে কান্ড তৈরি করে অন্য আরেকদিন পোস্ট করব। একসঙ্গে দিলে তো পোস্ট টা কম হয়ে গেল।😜😜 ধন্যবাদ ভাইয়া সুন্দর আইডিয়া দেয়ার জন্য।
আপু আপনি তো দেখছি এক ঢিলে দুই পাখি মারেন🤭🤭
গাছটি সত্যিই বেশ চমৎকার দেখাচ্ছে। বিশেষ করে ক্রিসমাসে এই ধরনের গাছ গুলো দিয়ে ঘর সাজানো হয়। আপনি খুব সুন্দর এবং নিখুঁতভাবে এটি তৈরি করেছেন আপু। চমৎকারভাবে প্রতিটি ধাপ আমাদের সামনে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন আপু এই গাছটি অনেকটা ক্রিসমাস ট্রির মত দেখতে। আমার কাছেও ভালো লেগেছে গাছটি। ধন্যবাদ আপনার এত সুন্দর মন্তব্যের জন্য।
ওয়াও আপু কাগজ দিয়ে তো খুব সুন্দর গাছ তৈরি করে ফেলেছেন। সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে। এতটা দেখতে একদম ক্রিসমাস ট্রি হয়েছে। আপনি খুব সুন্দর করে গাছটি সম্পূর্ণ করেছেন। দেখে খুবই ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু একটা সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার কাছেও গাছটি বানানোর পর ক্রিসমাস ট্রির মতোই লেগেছিল। আপনি ধরতে পেরেছেন জেনে ভাল লাগলো। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপু আপনার কথা শুনে বুঝতে পারছি আপনি এক ডিলে দুই পাখি মারতে অভ্যস্ত। আপনি খুব সুন্দর করে বাচ্চাদের খেলনা তৈরি করে দেন এবং আমার বাংলা ব্লগে আমাদেরকে উপহার দেওয়ার জন্য অরগেমি তৈরি করেন। একই সাথে দুটি কাজ হয়ে যায়। আর আপনি ঠিকই বলেছেন বাচ্চাদের হাতের খেলনা দুইদিন পর পাওয়া যায় না। রঙিন কাগজের গাছ খুবই ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।
শুধু কাগজের খেলনা নয় বাজার থেকে যে খেলনা গুলো কিনে দিই তাও দুইদিন তিনদিন খেলার পর আর খুঁজে পাওয়া যায় না। তখন শুরু হয় নতুন খেলনার বায়না । যাইহোক আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
কাগজ দিয়ে গাছ তৈরি করেছেন দারুন হয়েছে আপু। ইউনিক আইডিয়া ছিলো। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো 🥀
আমার কাগজের গাছটি আপনার কাছে ইউনিক লেগেছে জেনে ভাল লাগলো ভাইয়া। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপু মনি, ছোট বাচ্চারা কাগজের তৈরি জিনিস গুলো পেলে এতোটাই খুশি হয় কি আর বলবো, আপনি তো ভালো করেই জানেন, যাইহোক আপনার কাগজ দিয়ে গাছ তৈরি আমার খুবই ভালো লেগেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, পুরোটাই মেধা খাটিয়ে তৈরি করেছেন আপু মনি, এতো সুন্দর একটি গাছ শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা, সেই সাথে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল আপু মনি।
আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো। আমার গাছটি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
ওয়াও আপু আপনি খুব সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে একটি গাছ তৈরি করে ফেলেছেন। এই গাছগুলো রাস্তার পাশে বেশিরভাগ দেখা যায়। আপনি খুব সুন্দরভাবে বানিয়েছেন দেখে বুঝা যাচ্ছেনা এটি কোন রঙিন কাগজে তৈরি করা গাছ। মনে হচ্ছে একটি বাস্তব গাছের চিত্র। অনেক সুন্দর হয়েছে আপু।
ধন্যবাদ আপু আমার কাগজের তৈরি গাছটি সময় নিয়ে দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ভাবে একটি গাছ তৈরি করেছেন গাছটি দেখতে ঝাউ গাছের মত। রঙ্গিন কাগজ দিয়ে এত সুন্দর ভাবে গাছ তৈরি প্রক্রিয়া আমাদের মাথা তুলে ধরেছেন। আপনার তৈরি করা গাছ আমার অনেক ভালো লেগেছে। এত সুন্দর ভাবে নিখুঁত করে গাছ তৈরি প্রক্রিয়া আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার তৈরি রঙিন কাগজের গাছটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
সব বাচ্চায় মনে হয় এমন করে,আমার তো খালি বলবে আম্মু চলনা আমরা আরো কিছু বানাই🤪🤪।যাই হোক আপু বেশ সুন্দর হয়েছে রঙুন গাছটা।কিউট লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
আমার ছেলের ও একই অবস্থা। কিছুদিন পরপর জিজ্ঞাসা করবে মা আজ কিছু বানাবে না। ওদের জন্যই আসলে বানাতে বসা হয়। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।