রঙিন কাগজের বুকমার্ক তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট। আজকে আপনাদের সঙ্গে একটি বুকমার্ক তৈরি শেয়ার করবো। আপনারা অনেকেই হয়তো দেখে থাকেন যে আমি বিভিন্ন ধরনের বুকমার্ক বানাই। বিভিন্ন ডিজাইনের বুকমার্ক বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। যখনই নতুন কোন ডিজাইনের বুকমার্ক দেখি তখনি মনে হয় যেন বানাই। আর এই বুকমার্কগুলো বাচ্চারা পেলে খুবই খুশি হয়। আমার বড় ছেলে তো খুব যত্ন করে রেখে দেয় বইয়ের মাঝে। এরকম বুকমার্ক গুলো বইয়ের মাঝে রেখে দিল কিউট লাগে দেখতে। আজকে একটু ভিন্ন রকম ভাবে বুকমার্ক তৈরি করেছি। সব সময় তো কাগজ ভাঁজ দিয়ে তৈরি করি আজকে কাগজ কেটে পান্ডা শেপের বুকমার্ক তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।



IMG_0886.jpeg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
কলম
আঠা
কাঁচি



প্রথমে সাদা একটি কাগজ নিয়ে তার ওপরে পান্ডা শেপের মত এঁকে নিয়েছি।


IMG_0871.jpegIMG_0872.jpeg

কলম দিয়ে চোখ নাক মুখ রং করেছি। তারপর কাঁচি দিয়ে কেটেছি।


IMG_0873.jpegIMG_0874.jpeg

এখন কালো আরেকটি মোটা কাগজ নিয়েছি। তার উপরে আঠা দিয়ে লাগিয়েছি। তারপর কালো কাগজের বাইরের অংশ কাঁচি দিয়ে কেটেছি।


IMG_0876.jpegIMG_0877.jpeg
IMG_0878.jpegIMG_0879.jpeg

কালো আরেকটি মোটা কাগজ নিয়ে মাঝখান থেকে ভাঁজ করেছি।


IMG_0880.jpeg


এখন হাতের শেপের মতো এঁকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তারপর উপরের দিকে ভাঁজ করেছি।


IMG_20240801_102853_188.jpgIMG_20240801_102857_714.jpg

হাত দুটি পান্ডার সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।


IMG_0883.jpeg


IMG_0885.jpeg


এভাবে আমার বুকমার্কটি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phonei phone 15 pro max
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

কাগজ দিয়ে পান্ডার আকৃতি করে খুব সুন্দর একটি বুকমার্ক তৈরি করেছেন আপু। দেখতে খুবই কিউট লাগছে।এত সুন্দর একটি বুকমার্ক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার বুকমার্ক আপনার কাছে কিউট লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কাগজ কেটে দারুন একটি বুকমার্ক ডিজাইন করলেন। এটি একদম আনকমন একটি আইটেম। ভীষণ অভিনব চিন্তা ভাবনার প্রকাশ। পান্ডা আমি সব সময় ভালবাসি। আর এই বুকমার্ককে এমন সুন্দর একটি পান্ডার ছবি দেখে ভীষণ ভালো লাগলো। সব মিলিয়ে দারুন একটি পোস্ট শেয়ার করলেন সকলের সাথে।

 2 years ago 

আমার বুকমার্ক তৈরি আপনার কাছে আনকমন লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি পান্ডা সবসময় ভালোবাসেন জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি আজকে অনেক সুন্দর একটা পান্ডা শেপের বুকমার্ক তৈরি করেছেন। আপনার তৈরি করা এই বুকমার্ক আমার অনেক সুন্দর লেগেছে দেখতে। অনেক কিউট লাগছে এই বুকমার্ক দেখতে। যারা প্রতিনিয়ত বই পড়ে তাদের জন্য এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ।

 2 years ago 

আমার তৈরি করা বুকমার্ক আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বুকমার্ক একটি প্রয়োজনীয় জিনিস। কাগজ দিয়ে যে এতো সুন্দর বুকমার্ক বানানো যায় আসলেই জানা ছিলো না। আপনি কাগজ দিয়ে পান্ডা শেপের দারুন একটি বুকমার্ক তৈরি করেছেন। দেখতে অসাধারণ লাগছে। সুন্দর বুকমার্ক তৈরির প্রত্যেকটি ধাপ বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু বুকমার্ক একটি প্রয়োজনীয় জিনিস। এ জন্যই মাঝেমধ্যে বানাই। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

চটজলদি এবং খুব সহজে আপনি বুকমার্কটি বানিয়ে ফেলেছেন। বুকমার্কটি আমার বিশেষভাবে পছন্দ তার কারণ এটি পান্ডা। পান্ডা আমার খুব পছন্দের প্রাণী। একবার তো এমনও ভেবেছিলাম বাড়িতেই পান্ডা পুষবো, তারপর আমাকে সবাই মিলে বুঝিয়ে শান্ত করেছে। যাই হোক আপনার আজকের এই পোস্টটি ভালো লাগলো।

 2 years ago 

এই বুকমার্কটি বানাতে অনেক সময় লেগেছিল আপু। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার বড় ছেলে হয়তো আপনার হাতে তৈরি করা বুকমার্ক গুলো অনেক পছন্দ করে। তাই যত্ন করে রেখে দেয়। রঙিন কাগজের বুকমার্ক অনেক সুন্দর হয়েছে। দারুন একটি বুকমার্ক তৈরি করেছেন আপনি। খুবই সুন্দর হয়েছে। ভালো লাগলো দেখে।

 2 years ago 

জ্বি আপু এজন্যই মাঝেমধ্যে বানানো হয় বিভিন্ন সেপের বুকমার্ক। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

সত্যি বলতে বুকমার্ক বইয়ের সৌন্দর্য যেন অনেক টা বাড়িয়ে দেয়। একজন পাঠকের কাছে সুন্দর বুকমার্ক এর গুরুত্ব অনেক। পান্ডার বুকমার্ক টা খুবই সুন্দর হয়েছে আপু। চমৎকার তৈরি করেছেন। অসাধারণ লাগছে। দারুণ ছিল আপনার বুকমার্ক টা। ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

আসলেই ভাইয়া বুক মার্ক বইয়ের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু কাগজের বুকমার্ক গুলো দেখতে বেশ ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজের পান্ডা শপের চমৎকার বুকমার্ক করেছেন। তবে এটি ঠিক বলেছেন ছোট বাচ্চারা বুকমার্ক পেলে খেলাধুলা করতে খুব পছন্দ করে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পান্ডা এর বুকমার্ক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু বাচ্চারা এরকম বুকমার্ক পেলে খুবই খুশি হয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60141.40
ETH 1573.20
USDT 1.00
SBD 0.42