ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগlast year

Tania Toma:

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে প্লে ডো দিয়ে আপনাদের সঙ্গে একটি ওয়ালমেট তৈরি শেয়ার করবো। প্লে ডো দিয়ে সবাই খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করে। আমার খুব একটা কাজ করা হয়নি প্লে ডো দিয়ে। কিন্তু সবার সুন্দর জিনিস তৈরি দেখে আমারও কিছু একটা বানাতে ইচ্ছা করছিলো। কি বানাবো ভাবতে ভাবতে মনে হল যে এরকম একটি ওয়ালমেট তৈরি করি। প্লে ডো অনেকগুলো কিনে রেখেছিলাম। ভেবেছি সময় পেলে বিভিন্ন জিনিস বানাবো। সময় করে ওঠার আগেই বাচ্চারা সবগুলো নিয়ে খেলে শেষ করে ফেলেছে। ছোট ছেলে তো একবারে কয়েকটি প্যাকেট খুলে মিশিয়ে ফেলে। তারপর সেগুলো ফেলে দেয়। কিছুক্ষণ পর আবার আসে। একদিনও যায় না এক প্যাকেট প্লে ডো। আমার আর জিনিস বানানো হলো না। ভাগ্যিস প্লে ডো আনার সঙ্গে সঙ্গে এই ওয়ালমেটটি তৈরি করেছিলাম। যাইহোক আশা করি ওয়ালমেটটি আপনাদের কাছে ভালো লাগবে।


IMG20241029194442.jpg



প্রয়োজনীয় উপকরণ:

প্লে ডো

কম্পাস

কাববোর্ড

আঠা

পেন্সিল

কালো কলম

কাঁচি



প্রথমে কাববোর্ডটির উপরে কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকেছি। তারপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি।


IMG20241029191249.jpgIMG20241029191514.jpg

তারপর পেন্সিল দিয়ে গাছের গোড়া এঁকেছি এবং কলম দিয়ে গোড়াটি গাঢ় করেছি।


IMG20241029191948.jpgIMG20241029192323.jpg

সামান্য একটু প্লে ডো নিয়ে গোল বল করে গাছের উপরে লাগিয়ে একপাশের চ্যাপ্টা করে দিয়েছি।


IMG20241029192423.jpgIMG20241029192435.jpg

এভাবে আরো কতগুলো পাতার মতো বানিয়ে ফুল তৈরি করেছি।


IMG20241029192452.jpgIMG20241029192625.jpg

পাঁচটি গোল বল একসঙ্গে মিশিয়ে দিয়েছি। তারপর গাছের উপরে বসিয়ে চ্যাপ্টা করে অন্যরকমভাবে আরেকটি ফুল তৈরি করেছি। এভাবে সম্পূর্ণ গাছের উপরে অনেকগুলো ফুল তৈরি করেছি।


IMG20241029192718.jpgIMG20241029192728.jpg
IMG20241029192757.jpgIMG20241029193445.jpg

হলুদ কালারের প্লে ডো নিয়ে গোল বানিয়ে ফুলের মাঝে বসিয়ে দিয়েছি। সবগুলো ফুলের মাঝে একই রকম ভাবে বসিয়ে দিয়েছি।


IMG20241029193847.jpgIMG20241029194100.jpg

গোলাপি কালারের প্লে ডো নিয়ে গোলপাতার মতো বানিয়ে গাছের ফুলের মাঝে মাঝে বসিয়ে দিয়েছি।


IMG20241029194207.jpgIMG20241029194355.jpg

IMG20241029194404.jpg


IMG20241029194424.jpg


এভাবে আমার ওয়ালমেটটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ক্লে দিয়ে চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে এবং দেখতে বেশ ভালই লাগে। এগুলো ঘরে সাজিয়ে রাখলে ঘরে সৌন্দর্য বৃদ্ধি পায়। ভালো লাগলো আপনার ওয়ালমেট তৈরি দেখে ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু আপনি ক্লে দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করছেন। ক্লে দিয়ে বানানো সব কিছু দেখতে খুবই ভালো লাগে। তবে এই ধরনের ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। আপনি দারুণ ভাবে পুরো পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

এই ধরনের হাতের কাজগুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এগুলো করতে এবং দেখতে দুটোই আমি অনেক বেশি পছন্দ করি। আজকে আপনি নিজের হাতে অনেক সুন্দর করে এই ওয়ালমেট তৈরি করেছেন। আর তৈরি করার পদ্ধতি সবার মাঝে ভাগ করে নিয়েছেন। সুন্দর সুন্দর কালারের ক্লে দিয়ে এই সুন্দর ওয়ালমেট তৈরি করাতে আমার কাছে দেখতে জাস্ট অসাধারণ লেগেছে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।

 last year 

বাহ দারুণ আপু। সত্যি চমৎকার লাগছে এককথায় অসাধারণ। ক্লে দিয়ে ওয়ালমেট টা দারুণ তৈরি করেছেন আপু। খুবই সুন্দর ছিল আপনার তৈরি ওয়ালমেট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61667.55
ETH 1637.39
USDT 1.00
SBD 0.41