রঙিন কাগজের বুকমার্ক তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজ দিয়ে একটি বুকমার্ক তৈরি শেয়ার করবো। আজকে বিটিএস এর লোগোর বুক মার্ক তৈরি করেছি। বিটিএস বর্তমান সময় খুবই জনপ্রিয়। কিন্তু এর গান আমার কখনো শোনা হয়নি। তারপর সেদিন হঠাৎ করে বুকমার্ক খুঁজতে গিয়ে এই লোগোর বুকমার্ক পেয়ে গেলাম। তাই ভাবলাম যে তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করি। বুকমার্ক তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। মাঝে মধ্যে এরকম সুন্দর সুন্দর বুকমার্ক তৈরি করি যাতে বইয়ের মধ্যে রেখে দিলে সুন্দর লাগে দেখতে। যাই হোক আশা করি বুকমার্কটি আপনাদের কাছে ভালো লাগবে।



IMG20241031195306.jpg



প্রয়োজনীয় উপকরণ:

রঙিন কাগজ
সাইন পেন
কাঁচি



প্রথমে একটি কাগজকে চারকোনা করে কেটে নিয়েছি। তারপর কাগজটি বাম দিকে কোনাকুনি একবার ভাঁজ করেছি।


IMG20241031193905.jpgIMG20241031193926.jpg

ভাঁজ খুলে ডান দিকে আরেকবার কোনাকুনি ভাঁজ করেছি। তারপর আবারো ভাঁজ খুলে আড়াআড়ি করে ভাঁজ করেছি।


IMG20241031193952.jpgIMG20241031194003.jpg

কাগজটির ভাঁজ আবারো খুলে লম্বালম্বি করে ভাঁজ করেছি। তারপর কাগজের ভাঁজ খুলে ঘুরিয়ে নিচের ছবির মত তৈরি করেছি।


IMG20241031194015.jpgIMG20241031194126.jpg

উপরের দিকে ছোট করে ভাঁজ করেছি। তারপর ডান পাশ থেকে বাম দিকে ভাঁজ করেছি।


IMG20241031194240.jpgIMG20241031194314.jpg

ডান পাশের ভাঁজ খুলে ছোট করে আরেকটি ভাঁজ করেছি। তারপর আবারো ভাঁজ করেছি।


IMG20241031194341.jpgIMG20241031194346.jpg

বাম পাশ থেকেও একই রকম ভাবে ভাঁজ করেছি। তারপর সাইন পেন দিয়ে রং করেছি উপরের অংশ।


IMG20241031194633.jpgIMG20241031194934.jpg

এখন উপর এবং নিজ দিক থেকে কোনাকুনি করে ছোট করে ভাঁজ করেছি।


IMG20241031195036.jpgIMG20241031195052.jpg

IMG20241031195135.jpg


IMG20241031195303.jpg


এভাবে আমার বুকমার্কটি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 last year 

বিটিএস এর লোগো দিয়ে বানানো বুক মার্কটি চমৎকার দেখাচ্ছে আপু। এরকম বুকমার্ক গুলি আমাদের স্টুডেন্টদের জন্য অনেক বেশি উপকারী। ভাবতেছি আপনার তৈরি করা বুকমার্কের প্রসেস গুলি অনুসরণ করে আমি একটি বানিয়ে নিবো। রঙিন পেপার দিয়ে তৈরি করা বুকমার্কটি খুবই ভালো লাগলো। আশা করছি আগামীতে আমাদের মাঝে এরকম আরো নিত্যনতুন বুক মার্ক শেয়ার করবেন।

 last year 

IMG_3847.png

IMG_3845.png

IMG_3846.png

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 last year 

হাহা! আমি ভেবেছিলাম আপনি বিটিএস ফ্যান কি না! বিটিএস কোরিয়ান একটা জনপ্রিয় ব্র্যান্ড। এদের মিউজিক শোনা হয়নি কখনো। আপনার কাগজ দিয়ে সুন্দর করে বুকমার্ক বানিয়েছেন।

 last year 

অনেক সুন্দর বুকমার্ক তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। সাইন পেন দিয়ে কালার করার পরে আরো বেশি ভালো লাগছে। আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

বুকমার্ক খুবই দরকারি একটি জিনিস আর তা যদি হয় রঙ্গিন কাগজের তাহলে তো কোন কথায় নাই।আপনি দারুণ বানিয়েছেন রঙ্গিন কাগজের বুকমার্ক। চমৎকার সুন্দর হয়েছে আপনার বুকমার্ক তৈরি পদ্ধতি। ধাপে ধাপে বুকমার্ক তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর বুকমার্ক তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

আমরা যারা বই পড়ি তাদের কাছে সত্যিই খুবই গুরুত্বপূর্ণ বুকমার্ক। রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর একটি বুকমার্ক তৈরি করেছেন আপু আপনি। বুকমার্কটি সিম্পল কিন্তু সুন্দর অনেক। প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আপু আপনি। সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এই ধরনের বুকমার্ক গুলো তৈরি করার জন্য প্রচুর ধৈর্য লাগে। ধৈর্য নিয়ে এরকম সুন্দর বুকমার্ক তৈরি করতে হয়। আর ভাঁজে ভাঁজে এই ধরনের বুকমার্ক গুলো তৈরি করার জন্য অনেক সময়ও লেগে যায়। বিশেষ করে তৈরি করার পর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরাটা একটু বেশি মুশকিল। কারণ ভালোভাবে বলে বোঝানো যায় না। তবুও সুন্দর করে শেয়ার করলেন দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64323.23
ETH 1748.78
USDT 1.00
SBD 0.41