আমার নিজের হাতে রাখি তৈরি

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।রাখী কেবলমাত্র একটি সূতো নয়। রাখী পরানোর মাধ্যমে দিদি বা বোনেরা ভাইয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে এবং ঈশ্বরের কাছে তাদের মঙ্গল কামনা করে।অপরদিকে ভাইয়েরা দিদি বা বোনের কাছে রাখি পড়ার সময় তাদের আজীবন রক্ষা করার শপথ নেয়। আজ কয়েক মাস পর আবার রাখি বানানোর পর্ব নিয়ে এলাম। আজ আমি যে রাখি এত সহজ ভাবে আপনাদের সাথে বানিয়ে দেখালাম এই রাখি যখন বাইরে বিক্রি হয় তখন অনেক দামে বিক্রি হয়।আর সেই রাখি আমি অনেক সহজে তৈরি করে দেখালাম। আমি আজকে আমার নিজের হাতে রাখি বানানোর প্রত্যেকটা ধাপ আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।।আশা করি সকলের ভাল লাগবে ।


WhatsApp Image 2022-12-18 at 11.39.08 PM (1).jpeg

WhatsApp Image 2022-12-18 at 11.39.08 PM.jpeg

WhatsApp Image 2022-12-18 at 11.39.06 PM (1).jpeg


উপকরণ



• লাল সুতো
•হলুদ সুতো
• অ্যালুমিনিয়াম তার
• লাল পুঁথি
• দুই ধরনের পুঁথি

প্রথম ধাপ


• প্রথমে দুটো লাল আর হলুদ সুতো নিয়ে নিলাম।সেই দুটো সুতোকে চার ভাঁজ করলাম।

WhatsApp Image 2022-12-18 at 11.39.06 PM.jpeg


দ্বিতীয় ধাপ


• এরপর ওই সুতোটাকে দুই ভাঁজ করে অ্যালুমিনিয়াম তার মাঝখান দিয়ে ঢুকিয়ে দিলাম।

WhatsApp Image 2022-12-18 at 11.39.05 PM.jpeg

WhatsApp Image 2022-12-18 at 11.39.14 PM (2).jpeg


তৃতীয় ধাপ


• এরপর অ্যালুমিনিয়াম তার দিয়ে একটা একটা করে পুথি সুতোর মধ্যে ভরলাম।

WhatsApp Image 2022-12-19 at 11.55.36 PM.jpeg

WhatsApp Image 2022-12-18 at 11.39.12 PM.jpeg


চতুর্থ ধাপ


WhatsApp Image 2022-12-18 at 11.39.11 PM (1).jpeg


পঞ্চম ধাপ


• এইভাবে পুথি গুলো ভরার পর একটা করে বড় লকেট দিলাম মাঝখানে।

WhatsApp Image 2022-12-18 at 11.39.10 PM (2).jpeg


ষষ্ঠ ধাপ


• একইভাবে ওই লকেটটার পরে আরো কিছু পুঁথি দিলাম।

WhatsApp Image 2022-12-18 at 11.39.10 PM (1).jpeg


সপ্তম ধাপ


• এইভাবে লকেটের একটা সাইড দিয়ে রাখিটা তৈরি করলাম।

WhatsApp Image 2022-12-18 at 11.39.09 PM (1).jpeg

WhatsApp Image 2022-12-18 at 11.39.09 PM.jpeg


অষ্টম ধাপ


• এইভাবে একটা সাইড তৈরি হয়ে গেলে ওই লকেটের আরেকটা সাইড দিয়ে একইভাবে সুতো ঢুকিয়ে পুঁথি গুলো সাজিয়ে দিলাম। এই ভাবে দুসাইড তৈরি হয়ে গেল।

WhatsApp Image 2022-12-19 at 11.23.28 PM.jpeg


নবম ধাপ


WhatsApp Image 2022-12-19 at 11.24.48 PM.jpeg


দশম ধাপ



• ব্যস এভাবেই তৈরি হয়ে গেল রাখি।

WhatsApp Image 2022-12-19 at 11.27.07 PM.jpeg


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20221124_002319_0000.png

Sort:  
 4 years ago 

প্রিয় দিদি
আপনি যথার্থ বলেছেন যে রাখি শুধু একটি সুতো নয় ৷ এটি ভাই বোনের এক অটুট বন্ধন যা কোনো দিন শেষ হবার নয় ৷ আর আমি তো পৃথিবীর বুকে যত ভালোবাসা আছে ৷ তার মধ্যে ভাই বোনের ভালোবাসা সবচেয়ে শ্রেষ্ঠ ৷

যা হোক দিদি আপনি নানা রঙের সুতো দিয়ে রাখি বানানোর প্রতিটি ধাপ অনেক ভালো ছিল ৷
ধন্যবাদ দি-ভাই ৷

 4 years ago 

"রাখি মানে নয়তো কেবল সুতোর বন্ধন
রাখি বলে ভালোবাসা হৃদয়ের স্পন্দন"

দিদি আপনার তৈরি করা রাখিটি সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে রাখি তৈরি করেছেন। আসলে রাখি বন্ধন শুধু সুতার বন্ধন নয়। রাখি বন্ধন হচ্ছে ভালোবাসার একটি বন্ধন। ভাই বোনের পবিত্র ভালোবাসার এই বন্ধনকে আমরা সকলেই শ্রদ্ধা জানাই। এভাবে রাখি তৈরি করে ভাইদেরকে উপহার দিলে সত্যিই দারুণ হবে। অনেক সুন্দর ভাবে রাখি তৈরীর পদ্ধতি উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি দিদি।


This post was selected for Curación Manual (Manual Curation)

@tipu curate 2

 4 years ago 

রাখি হলো ভাইবোনের ভালোবাসার বন্ধনের একটি প্রতিক।নিজের হাতে বানানো যেকোনো জিনিস সবসময়ই খুব ভালো লাগে।দিদি আপনি খুবই সুন্দর করে রাখিটি তৈরি করেছেন এই রাখিটি কোন ভাইকে যদি উপহার দেওয়া হয় তাহলে মনে হয় তার কাছে অন্য সকল উপহারের চেয়ে এটি হবে শ্রেষ্ঠ উপহার।দিদি আপনি খুব সহজ পদ্ধতি অবলম্বন করে সুন্দর রাখিটি তৈরি করেছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে সহজভাবে বুঝিয়ে দিয়েছেন কিভাবে একটি রাখি তৈরি করা যায়। আশাকরি এভাবেই আমিও একদিন নিজের হাতে রাখি তৈরি করে আমার ভাইয়ের হাতে পড়িয়ে দিতে পারবো। সুন্দর পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি।

 4 years ago 

ঠিক বলেছেন দিদি আপনি, এই রাখি হলো ভাইয়ের প্রতি বোনের ভালোবাসার বহিঃপ্রকাশ। এর আগেও আপনি একবার রাখি তৈরি করেছিলেন। আমার এখনো মনে আছে। আজকের রাখি টাও ঠিক আগের মতই অনেক চমৎকার হয়েছে। প্রস্তুত প্রণালি চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন। আপনার জন্য অসংখ্য শুভ কামনা রইল।

 4 years ago 

দিদি আপনার রাখি বন্ধ অনেক সুন্দর হয়েছে। আসলে রাখি বন্ধ মানে শুধু সুতার বন্ধ নয়, হ্রয়ের বন্ধ। এভাবে রাখি তৈরি করে ভাইয়ের হাতে পড়ালে অনেক সুন্দর লাগে। আপনাকে অনেক ধন্যবাদ।

 4 years ago 

আপু এর আগে ও আপনার তৈরি রাখি বানানো দেখেছি।সব গুলোই বেশ সুন্দর ছিলো।আজকের রাখিও বেশ সুন্দর হয়েছে। আসলেই এগুলাই বাহিরে অনেক দামে বিক্রি হয়, একটু কষ্ট করে বাসায় বানিয়ে নিলেই হয়।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপু

 4 years ago 
দিদি অপনি ঠিক বলেছেন এই ধরনের রাখি দোকানে কিনতে গেলে অনেক দাম চায়। কিন্তু আপনার রাখি বানানোর উপকরণ দেখে মনে হচ্ছে খরচ খুব বেশি লাগবে না ।রাখি বানানোর ধাপ এত সহজভাবে ছবি ও বর্ণনার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে কেউ চাইলেই সহজে বানিয়ে নিতে পারবে। রাখি দেখতে খুব সুন্দর হয়েছে।পুঁথি এবং সুতার রঙের কম্বিনেশন খুব সুন্দর হয়েছে । ধন্যবাদ দিদি।
 4 years ago 

আমি রাখি কখনো তৈরি করিনি, আর তাছাড়া জানা ছিল না এটা কিভাবে তৈরি করে। তবে ছোটবেলায় পুতি দিয়ে অনেক ব্রেসলেট তৈরি করেছিলাম। সেরকমই বলা যায় রাখি তৈরি করার পদ্ধতিও। যাই হোক আজ আপনার দেখানো পদ্ধতিতে রাখি তৈরি শিখে নিলাম।

 4 years ago 

দিদি সত্যি বলেছেন কয়েক মাস পর আবার আপনার এত সুন্দর রাখি দেখে খুব ভালো লাগছে। এর আগের আপনার রাখি বানানোর প্রায় প্রতিটা পর্বই দেখা হয়েছিল। আপনি খুব সুন্দর সুন্দর রাখি আমাদের সাথে শেয়ার করেছিলেন। আজকের এই রাখি দেখেও খুব ভালো লাগলো। সত্যি দিদি এই রাখি বাহিরে থেকে কিনলে অনেক দাম দিয়ে কিনতে হবে। কিন্তু আপনি খুব সহজেই এই রাখি তৈরির পদ্ধতি বর্ণনা করেছেন। ধন্যবাদ দিদি এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64053.69
ETH 1841.16
USDT 1.00
SBD 0.38