ডাই পোস্টঃপাখি তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন-নিরাপদে আছেন। আমিও ভালো আছি । আজ ৪ঠা আষাঢ় ,বর্ষাকাল ১৪৩২ বঙ্গাব্দ। ১৭ ই জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d2.jpg

d3.jpg

বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ কাগজ দিয়ে একটি পাখি বানিয়েছি। সেই পাখি বানানোর পদ্ধতিি আপনাদের সাথে শেয়ার করবো। আমার পছন্দের কাজের মধ্যে একটি হলো কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানানো। আজ কাগজ দিয়ে পাখিটি বানালাম। যদিও এ ধরনের কাজে সময় কিছুটা বেশি লাগে তবে পাখিটি বানাতে তেমন সময় লাগেনি। অল্প সময়েই পাখিটি বানিয়ে নিয়েছি । আর বাচ্চারাও বেশ সহজেই বানিয়ে নিতে পারবে পাখিটি। তবে পাখির লেজ দেয়ার কারনে দেখতে বেশি সুন্দর লাগছিলো। পাখিটি বানাতে আমি সাদা ও বিভিন্ন রং এর কাগজ সহ আরও কিছু উপকরণ ব্যবহার করেছি যা নিম্নে বর্ণনা করা হলো।

প্রয়োজনীয় উপকরণ

d1.jpg

১।বিভিন্ন রং এর কাগজ
২। কাঁচি
৩।পেন্সিল
৪।রং পেন্সিল
৫।বিভিন্ন সাইজের ঢাকনা
৬।গাম

পাখি তৈরির ধাপ সমূহ

ধাপ - ১

d15.jpg

প্রথমে সাদা রং এর কাগজ বিভিন্ন সাইজের ঢাকনা বসিয়ে ৪টি বৃত্ত এঁকে নিয়েছি।পাখি বানানোর জন্য।

ধাপ - ২

d14.jpg

কাঁচি দিয়ে আঁকা বৃত্তগুলো কেটে নিয়েছি।

ধাপ - ৩

d17.jpg

তিনটি বৃত্তকে মাঝ বরাবর সমান ভাঁজ করে নিয়েছি।

ধাপ - ৪

d12.jpg

d11.jpg

সব চেয়ে বড় গোল করে কাটা কাগজটি মাঝখানে রেখে, দু'পাশে দু'টো গোল কাগজ গাম দিয়ে লাগিয়ে পাখির ডানা বানিয়ে নিয়েছি।

ধাপ - ৫

d10.jpg

এবার ছোট গোল কাগজটি গাম দিয়ে কাগজের এক পাশে লাগিয়ে পাখির মাথা বানিয়ে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-৬

d9.jpg

d8.jpg

কমলা রং এর কাগজ কেটে ঠোঁট বানিয়ে নিয়েছি এবং তা মাথার সাথে লাগিয়ে দিয়েছি গাম দিয়ে।

ধাপ-৭

d7.jpg

কালো কলম দিয়ে পাখির চোখ এঁকে নিয়েছি।

ধাপ-৮

d6.jpg

d5.jpg

d4.jpg

এবার এক টুকরো সাদা কাগজ দিয়ে পাখির লেজ কেটে নিয়েছি। লেজটি বানানো পাখির সাথে লাগিয়ে দিয়েছি। এবং সবুজ ও লাল রং এর পেন্সিল দিয়ে রং করে নিয়ে কাগজের পাখি বানানো শেষ করেছি।

উপস্থাপন

d2.jpg

d3.jpg

d4.jpg

আশাকরি আমার আজকে রঙ্গিন কাগজ দিয়ে বানানো পাখিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ বিকাল।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৮ই জুন, ২০২৫ ইং
মোবাইলRedmi Note 5A
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি পাখি তৈরি করেছেন। পাখিটিকে দেখতে খুব কিউট লাগছে। ধাপ গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার করেছেন। ভালো লাগলো দেখে। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। কাগজ দিয়ে তৈরি করা পাখি দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 last year 

আমারও বেশ ভালো লেগেছে পাখি বানানোর পর। ধন্যবাদ আপু।

 last year 

বাহ আপু আপনি তো কাগজ দিয়ে কি চমৎকার পাখি তৈরি করেছেন। কাগজ দিয়ে কিছু তৈরি করলে দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে। তবে আমার কাছে মনে হচ্ছে আপনার বানানো পাখিটি আকাশে উড়ে চলে যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কাগজ কেটে পাখি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন ।কাগজের তৈরি কোন কিছু দেখতে বেশ সুন্দর হয়। আর এই পাখিটি দেখতে বেশ সুন্দর কিন্তু বানাতে বেশ সহজ। ধন্যবাদ ভাইয়া।

 last year 

xp1.png

xp2.png

xp3.png

xp4.png

xp5.png

 last year 

image.png

 last year 

ওয়াও আপু আপনি খুব সুন্দর একটি পাখি তৈরি করেছেন।এই ধরনের ডাই পোস্ট গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার পাখি তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করছেন।আপনার তৈরি করা পাখিটি দেখতে খুবই ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

আমারও বেশ ভালো লাগে এ ধরনের দাই পোস্ট তৈরি করতে।পাখিটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 62741.70
ETH 1659.93
USDT 1.00
SBD 0.42