ডাই প্রজেক্টঃক্লে দিয়ে মাধবীলতা ফুলের তোড়া তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ৫ই মাঘ শীতকাল ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

f3.jpg

f23.jpg

বন্ধুরা নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ এসো নিজে করি সপ্তাহের প্রথম দিন এর জন্য বানালাম ক্লে দিয়ে মাধবীলতা ফুলের তোড়া। ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার বেশ ভালো লাগে। তাই ক্লে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি।আর ক্লে দিয়ে বানান জিনিসগুলো ঠিকভাবে বানালে অনেকটা বাস্তবের মতই লাগে। তাই দেখতেও বেশি সুন্দর লাগে। আজ ক্লে দিয়ে মাধবীলতা ফুলের তোড়া বানাতে আমি ব্যবহার করেছি বিভিন্ন রং এর ক্লে সহ আরও কিছু উপকরণ। যা সবিস্তারে নিম্নে প্রদত্ত করা হয়েছে। তাহলে দেরি না করে চলুন দেখে নেই বন্ধুরা কিভাবে তৈরি করলাম আজকের উপস্থাপিত মাধবীলতা ফুলের তোড়া। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

f2.jpg

১।বিভিন্ন রং এর ক্লে
২।ক্লে টুলস

মাধবীলতা তৈরির ধাপ সমূহ

ধাপ-১

f20.jpg

f19.jpg

প্রথমে গোলাপী রং এর ক্লে দিয়ে কিছু ফুলের পাপড়ি বানিয়ে নিয়েছি।

ধাপ-২

f17.jpg

এবার সবুজ রং এর ক্লে দিয়ে ডাল বানিয়ে নিয়েছি।ডালের এক দিকে একটু গোল করে নিয়েছি।

ধাপ-৩

f16.jpg

f15.jpg

f14.jpg

এবার বানানো পাপড়িগুলো সবুজ ডালের গোল অংশে পাপড়িগুলো পরপর লাগিয়ে নিয়ে ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ-৪

f13.jpg

f12.jpg

f11.jpg

f10.jpg

এবার ফুলের মাঝখানে সবুজ রং এর ছোট ছোট বানানো সবুজ বলগুলো লাগিয়ে নিয়েছি। একইভাবে বিভিন্ন রং এর কিছু ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ-৫

f9.jpg

f8.jpg

এবার বিভন্ন রং ক্লে দিয়ে কিছু ফুলের কলি বানিয়ে নিয়েছি ডাল সহ।

ধাপ-৬

f6.jpg

f5.jpg

এবার সবুজ রং এর ক্লে দিয়ে ডাল সহ পাতা বানিয়ে নিয়েছি। ক্লে টুলস দিয়ে পাতার শিরা এঁকে নিয়েছি।

ধাপ-৭

f4.jpg

f3.jpg

এবার খয়েরী রং এর ক্লে দিয়ে ডাল বানিয়ে নিয়েছি।ডালটিতে ক্লে টুলস দিয়ে কিছু দাগ টেনে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে।এবার সেই ডালে বানানো ফুল ও কলিগুলো লাগিয়ে নিয়েছি।আর এভাবেই বানিয়ে নিলাম মাধবীলতার তোড়া।

উপস্থাপন

f21.jpg

f22.jpg

f23.jpg

f24.jpg

আশাকরি আজকে ক্লে দিয়ে বানানো মাধবীলতা ফুলের তোড়াটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই
ক্যামেরাSamsung Galaxy A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 last year 

আপু আপনি ক্লে দিয়ে খুব সুন্দর ভাবে মাধবীলতা ফুল বানিয়েছেন। ফুলগুলো দেখতে একদম বাস্তবের ফুলের মতোই দেখাচ্ছে। মাধবীলতা ফুল আমার খুব পছন্দের একটি ফুল। আমাদের বাড়িতে বিশাল বড় একটি মাধবীলতা ফুলের গাছ রয়েছে। আপনি এই ফুল বানাতে পারফেক্ট ক্লে নির্বাচন করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Daily task
dt2.png

dt1.png

 last year 

ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ক্লে দিয়ে মাধবীলতা ফুলের তোড়া তৈরি করেছেন। আপনার তৈরি করা ফুলের তোড়া টি অসাধারণ হয়েছে আপু। ফুল টি দেখতে একদম বাস্তবের মতো লাগছে।

 last year 

যদি ক্লে দিয়ে ঠিকভাবে কোন কিছু বানানো হয়, তা দেখতে বাস্তবের মতই লাগে। তবুও আমি চেস্টা করছি কিছুটা বাস্তবের মতো করে বানাতে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

একদম মাধবীলতা ফুলের সৌন্দর্য সৃষ্টি করতে পেরেছেন এই ডাইপ্রজেক্টের মধ্য দিয়ে। অনেক অনেক ভালো লাগলো চমৎকার পোস্ট তৈরি করতে দেখে। অনেক খুশি হলাম সুন্দর এই পোস্ট দেখে। নতুন একটি অভিজ্ঞতার সম্মুখীন হলাম।

 last year 

আমি চেস্টা করেছি সুন্দর করে বানাতে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

বাহ্ চমৎকার তো ক্লে দিয়ে মাধবীলতা ফুলের তোড়া তৈরি করেছেন।ক্লে দিয়ে খুব সহজেই অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়।তার মধ্যে থেকে আজকে আপনি মাধবীলতা ফুলের তোড়া তৈরি করেছেন। আপনার ফুলের তোড়া টি দেখে অসাধারণ হয়েছে।

 last year 

ঠিক তাই ।ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। কেবল একটু সময় নিয়ে করতে হয়। ধন্যবাদ আপু।

 last year 

খুব সুন্দর একটি ফুলের তোড়া করলেন আপু দেখে মুগ্ধ হয়ে গেছি। ক্লে দিয়ে এত সুন্দর করে রিয়েল ফুলের তোড়ার মত তৈরি করলেন আপনি। দেখতে যেমন সুন্দর হয়েছে এই তোড়া তৈরি করতে আপনার অনেক পরিশ্রম হয়েছে বোঝা যাচ্ছে। যাক আপনার মাধ্যমে খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট দেখতে পেলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

যাতে রিয়েল মনে হয় তাই করতে চেস্টা করছি। আপনার কাছে রিয়েল মনে হয়েছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 last year 

আপু এটা দেখে একদমই মনে হচ্ছে না যে এগুলো ক্লে দিয়ে তৈরি। মনে হচ্ছে একদম জ্যান্ত ফুল দেখছি। অসম্ভব সুন্দর লাগছে আপু। অসংখ্য ধন্যবাদ ক্লে দিয়ে এত সুন্দর মাধবীলতা ফুলে তোড়া তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আমি চেস্টা করছি সুন্দর করে বানাতে। মনে হচ্ছে আমার চেস্টা সফল হয়েছে। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 62741.70
ETH 1659.93
USDT 1.00
SBD 0.42