ডাই পোস্টঃনববর্ষের শুভেচ্ছা কার্ড।

in আমার বাংলা ব্লগlast year

সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১৭ই পৌষ, শীতকাল, ১৪৩১ বঙ্গাব্দ। ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

c18.jpg

c17.jpg

ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। ২০২৫ এর প্রথম দিন। সবাই বেশ উৎসাহ উদ্দিপনার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিয়েছে। নতুন বছরে সবাই যেন তাদের স্বপ্ন পূরন করতে পারে্ন এবং নতুন করে জীবন সাজিয়ে নিতে পারেন এই কামনা করি। সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক দেশ ও দেশের মানুষ। বছরের প্রথম দিন থেকেই কিন্তু প্রচন্ড শীত নেমে এসেছে। সারা দেশেই শীতের তীব্রতা বেড়েছে। এই সময়ে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। বন্ধুরা নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আর তা হচ্ছে ডাই পোস্ট। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে আজ আমি একটি শুভেচ্ছা কার্ড বানিয়েছি। সেই কার্ড বানানোর পদ্ধতি আজ আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা কার্ডটি তৈরি করতে কাগজ, পেনসহ আরো কিছু উপকরণ ব্যবহার করেছি। যা সবিস্তারে নিম্নে প্রদত্ত করা হয়েছে। তাহলে দেরি না করে চলুন দেখে নেই বন্ধুরা কিভাবে তৈরি করলাম আজকের উপস্থাপিত হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা কার্ডটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

c1.jpg

c15.jpg

১। রঙ্গিন কাগজ
২।গাম
৩।কাঁচি
৪।গোলাপী ও সাদা রং এর জেল পেন
৫।পেন্সিল কম্পাস
৬।পেন্সিল
৭।রাবার

কার্ড তৈরির ধাপ সমুহ

ধাপ-১

c2.jpg

c3.jpg

প্রথমে A4 সাইজের হলুদ রং এর কাগজটি মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছে কার্ড তৈরি করার জন্য।

ধাপ-২

c4.jpg

c5.jpg

কাগজের মাঝ বরাবর পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নিয়েছি। এবং বৃত্তের অংশটুকু কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি।

ধাপ-৩

c6.jpg

c7.jpg

c8.jpg

এবার এক টুকরো লাল রং এর কাগজ কেটে নিয়েছি। কাটা লাল রং এর কাগজটি ভিতরের দিকে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি যে অংশে গোল ফাঁকা জায়গাটি রয়েছে। এতে একটি লাল রং এর বৃত্ত তৈরি হয়েছে।

ধাপ-৪

c9.jpg

c10.jpg

এবার চিকন করে লাল রং এর কাগজ কেটে নিয়েছি বিভিন্ন সাইজের। কাটা কাগজগুলো গাম দিয়ে হলুদ রং এর কাগজের দু"পাশে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি।

ধাপ-৫

c12.jpg

c13.jpg

c14.jpg

এবার পেন্সিল কম্পাস দিয়ে কিছু অর্ধ বৃত্ত এঁকে নিয়েছি যে পাশে চিকন করে কাটা লাল রং এর কাগজ লাগান হয়েছে। এবং গোলাপী রং এর জেল পেন দিয়ে দু"পাশেই কিছু ম্যান্ডালা ডিজাইন করে নিয়েছি।

ধাপ-৬

c16.jpg

সবশেষে লাল বৃত্তে সাদা জেল পেন দিয়ে Happy New Year 2025 লিখে নিয়েছি।এবং বৃত্তের চার পাশে গোলাপী রং এর জেল পেন দিয়ে কিছু টেম্পেল ডিজাইন করে কার্ড বানানো শেষ করেছি। এবং রাবার দিয়ে পেন্সিলের দাগগুলো মুছে দিয়েছি।

উপস্থাপন

c17.jpg

c18.jpg

আশাকরি আজকে রঙ্গিন কাগজ দিয়ে বানানো ইংরেজি নববর্ষের শুভেচ্ছা কার্ডটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই
ক্যামেরাSamsung Galaxy A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ১লা জানুয়ারি, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 last year 

প্রথমেই আপনাকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আপু। আপনি খুব সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। লাল এবং হলুদের কম্বিনেশনটা খুবই আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে। দুই কর্নারে খুব সুন্দর ম্যান্ডেলা ডিজাইন করেছেন। বেশ ভালো লাগলো আপনার আজকের পোস্ট দেখে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা কার্ড তৈরি করে আমাদের শুভেচ্ছা জানানোর জন্য।

 last year 

আপনাকেও অনেক শুভেচ্ছা। আসলে লাল হলুদ রং এর কম্বিনেশনটা একটু বেশি ফুটে।ধন্যবাদ আপু মন্তব্যের জনয।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Daily Task

dt1.png

dt2.png

sup1 jan.jpg

 last year 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে নতুন বছরের শুভেচ্ছা কার্ড তৈরি করলেন। কার্ডটি দেখতে দারুন হয়েছে। সময় নিয়ে চমৎকার শুভেচ্ছা কার্ডটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

সময় নিয়ে করার চেস্টা করি যে কোন কাজ। যাতে দেখতে সুন্দর হয়। ধন্যবাদ আপু।

 last year 

ইংরেজি নববর্ষ তথা ২০২৫ কে কেন্দ্র করে চমৎকার একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। এরকম ডাই গুলো তৈরি করতে গেলে ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়। সেই প্রেক্ষিতে খুবই সুন্দর এবং গোছালোভাবে আমাদের মাঝে এই শুভেচ্ছা কার্ডবোর্ড টি তৈরি করে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

যে কোন কাজ সুন্দর করে তৈরি করতে সময় বেশি লাগে। তবেই কাজ সুন্দর হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 last year 

আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই আপু। খুব সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করলেন আপনি। নতুন বছরের শুরুতে নতুন একটি ডিজাইন নিয়ে অনেক সুন্দর করে কার্ড তৈরি করলেন। কার্ড দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

নববর্ষের শুভেচ্ছা কার্ড তৈরি করছেন বেশ ভালো হলো। আপনাকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। নতুন বছরের প্রত্যেকটি দিন আমাদের যেন আনন্দময় হয়ে উঠুক এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

আমরা সবাই এই আশাকরি যেনো সবার আগামী দিনগুলো ভালো কাটে। যাইহোক আমার বানানো কার্ড আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপু আজ আপনি নববর্ষের অনেক সুন্দর করে শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। শুভেচ্ছা কার্ডটি দেখতে খুবই চমৎকার হয়েছে। নতুন বছর উপলক্ষে অনেক সুন্দর করে কার্ড তৈরি করেছেন। কার্ড তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ আপু।আপনার গুনের তারিফ করবো কিভাবে বুঝতে পারছিনা!আপনি ২০২৫ এর শুভেচ্ছা এত চমৎকার বানিয়েছেন রঙিন কাগজ এবং রঙ দিয়ে তা বলার বাহিরে। প্রতিটি ধাপ এতো সহজে বুঝিয়েছেন যে কেউ চাইলেই বানাতে পারবে।

 last year 

আমি চেস্টা করেছি সহজ করে উপস্থাপনের জন্য। আর আপনিও অনেক গুনের। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59858.22
ETH 1573.84
USDT 1.00
SBD 0.42