ডাই পোস্টঃ কাগজ দিয়ে মৌমাছি তৈরি।

in আমার বাংলা ব্লগ11 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ২৫শে আষাঢ় ,বর্ষাকাল ১৪৩২ বঙ্গাব্দ। ৯ই জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d2.jpg

বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।আজ আমি কাগজ দিয়ে একটি মৌমাছি বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার বেশ ভালো লাগে। তাই কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি।আর কাগজের বানানো জিনিসগুলো দেখতেও বেশ সুন্দর লাগে। বাচ্চাদেরও বেশ পছন্দ এই ধরনের কাগজের তৈরি জিনিস গুলো। স্কুলেও আজকাল এই ধরনের কাগজের তৈরি বিভিন্ন জিনিস বাচ্চাদের শেখানো হচ্ছে তাদের সৃজনশীলতা বৃদ্ধির জন্য ।মোউমাছিটি বানানো বেশ সহজ যে কেউ চাইলেই বানাতে পারবেন আশাকরি। মৌমাছি বানানোর পর দেখতে বেশ সুন্দর লাগছিল ।আশাকরি আপনাদেরও ভালো লাগবে।কাগজের মৌমাছিটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি রঙ্গিন এর কাগজ সহ আরও কিছু উপকরণ ।মৌমাছিটি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো।

প্রয়োজনীয় উপকরণ

d19.jpg

d1.jpg

১।রঙ্গিন কাগজ
২।পেন্সিল
৩।গাম
৪।কালো ও লাল রং এর সাইন পেন
৫।কাঁচি
৬।সাদা জেল পেন
৭,কৌটার ঢাকনা

কাগজ দিয়ে মৌমাছি তৈরির ধাপ সমূহ

ধাপ - ১

d17.jpg

প্রথমে হ্লুদ রং এর কাগজে দু'টো বৃত্ত এঁকে নিয়েছি কৌটার ঢাকনার সাহায্যে। বৃত্ত দুটো কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

ধাপ - ২

d20.jpg

চিকন করে কালো কালো রং এর কাগজ কেটে নিয়েছি।

ধাপ - ৩

d16.jpg

d15.jpg

চিকন করে কাটা কালো কাগজগুলো গাম দিয়ে বড় বৃত্তটি লাগিয়ে নিয়েছি গাম দিয়ে। অতিরিক্ত কালো কাগজের অংশ কেটে নিয়েছি।

ধাপ - ৪

d14.jpg

এবার হলুদ রং এর ছোট গোল কাগজটি, বড় করে কাটা গোল কাগজটির সাথে গাম দিয়ে লাগিয়ে নিয়ে মৌমাছির শরীর বানিয়ে নিয়েছি।

ধাপ - ৫

d8.jpg

d7.jpg

হলুদ রং এর কাগজ ছোট গোল করে কেটে নিয়েছি। এবং কালো রং এর কাগজ চিকন করে কেটে নিয়েছি। এবং একটির সাথে অন্যটি গাম দিয়ে লাগিয়ে মৌমাছি হুল বানিয়ে নিয়েছি।

ধাপ - ৬

d13.jpg

d12.jpg

চিকন করে কালো রং এর কাগজ কেটে নিয়েছি লেজ বানানোর জন্য। কেটে নেয়া লেজটি মৌমাছির শরীরের সাথে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ - ৭

d9.jpg

এবং কালো ও সাদা রং এর কালম দিয়ে মৌমাছির চোখ ও মুখ এঁকে নিয়েছি।

ধাপ-৮

d6.jpg

হুল দু'টো মৌমাছির মাথার সাথে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ৯

d11.jpg

d10.jpg

আবারও কমলা রং এর কাগজ গোল করে কেটে নিয়েছি দুটি। মৌমাছির পাখা বানানোর জন্য।

ধাপ-১০

d10.jpg

d5.jpg

কমলা কাগজ দুটিকে দু' ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করা কাগজ দু'টো মৌমাছি শরীরের দু'পাশে লাগিয়ে দিয়েছি গাম দিয়ে। ব্যস তৈরি হয়ে গেলো কাগজের মৌমাছি।

উপস্থাপন

d3.jpg

d4.jpg

d5.jpg

আশাকরি আমার আজকে কাগজ দিয়ে বানানো মৌমাছিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
পোস্ট তৈরি@selina 75
তারিখ৯ই জুলাই, ২০২৫ ইং
মোবাইলRedmi Note 5A
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 11 months ago 

অসম্ভব ভালো লাগলো দেখে আপনার হাতের কাজ। অনেক নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে এই ধরনের ডাই গুলো তৈরি করা লাগে। সুন্দর সুন্দর ডাই তৈরি করলে নিজের ভেতরে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে থাকে অনেক সুন্দর ভাবে। আমি তো অনেক বেশি ভালোবাসি এই ধরনের ডাইগুলো তৈরি করতে। এরকম সুন্দর মৌমাছি দেখে অনেক বেশি ভালো লাগলো।

 11 months ago 

নিখুঁতভাবে করলে ডাই গুলো দেখতে অনেক সুন্দর লাগে। তাই চেস্টা করি নিখুঁতভাবে করতে।

 11 months ago 

xp1.png

xp2.png

xp3.png

xp4.png

 11 months ago 

image.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

আপু আপনি খুব সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তৈরি করা রঙিন কাগজের মৌমাছিটি দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে।আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 11 months ago 

ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছি যাতে যে কেউ বানাতে পারেন এই পোস্ট দেখে। ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর সুন্দর diy তৈরি করলে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে এই ধরনের diy গুলো একটু বেশি সুন্দর হয়। আপনার এই diy টা দেখে বোঝা যাচ্ছে এটা আপনি প্রচুর পরিমাণে সময়, ধৈর্য এবং দক্ষতা দিয়ে তৈরি করেছেন। রঙিন কাগজের কালার আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। এধরনের দক্ষতা মূলক কাজ দেখলে প্রশংসা না করে থাকা যায় না।

 11 months ago 

diy গুলো সময় নিয়ে করলে সুন্দর হয়। আমিও তাই করার চেস্টা করি।ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

কাগজের তৈরি মৌমাছি অনেক সুন্দর হয়েছে আপু। কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে অনেক ভালো লাগে। আর আপনি প্রতিনিয়তই দারুন দারুন পোস্ট উপস্থাপন করেন আপু।

 11 months ago 

ঠিক তাই কাগজের তৈরি যে কোন জিনিস দেখতে বেশ সুন্দর লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 62942.90
ETH 1706.04
USDT 1.00
SBD 0.40