আর্টঃম্যান্ডালা অংকন।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ২০শে বৈশাখ,গ্রীষ্মকাল, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা মে ২০২৫ খ্রিষ্টাব্দ আজ একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।

m22.jpg

m21.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ একটু ভিন্নভাবে ম্যান্ডালা আর্টটি করেছি। আমি চেস্টা করি একই ধরনের আর্ট শেয়ার না করে ভিন্ন ভিন্ন আর্ট শেয়ার করার। এতে কাজে এক ঘেয়েমী আসে না। এবং নতুন নতুন কাজ করার প্রতি আগ্রহ তৈরি হয়। যদিও ম্যান্ডালা করতে আমি বেশ পছন্দ করি। তাই এই আর্ট সব সময় একইভাবে না এঁকে একটিই ভিন্নভাবে আঁকার চেস্টা করি। আজও তাই করেছি। এবং আর্টটি শেষ করার পর দেখতে বেশ ভালই লাগছিল। আশাকরি আপনাদেরও ভালো লাগবে। আজকের আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ ও রং সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।

উপকরণ

m17.jpg

m7.jpg

১।সাদা কাগজ
২।রং
৩।পেন্সিল
৪।পেন্সিল কম্পাস
৫।কালো রং এর জেল পেন
৬।কালো রং এর সাইন পেন

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

m4.jpg

প্রথম একটি আয়তক্ষেত্র এঁকে নিয়েছি সাদা কাগজে পেন্সিল দিয়ে।

ধাপ-২

m1.jpg

আয়তক্ষেত্রটিকে পেন্সিল দিয়ে কয়েকটি অংশে ভাগ করে নিয়েছি।

ধাপ-৩

m2.jpg

m3.jpg

m6.jpg

m8.jpg

প্রতিটি অংশকে ভিন্ন ভিন্ন রং করে নিয়েছি।

ধাপ-৪

m10.jpg

এবার আয়তক্ষেত্রের এক কোনায় পেন্সিল কম্পাস দিয়ে কয়েকটা অর্ধ বৃত্ত এঁকে নিয়েছি।

ধাপ-৫

m12.jpg

m11.jpg

এবার কালো রং এর সাইন পেন দিয়ে অর্ধবৃত্তে কিছু ডিজাইন এঁকে নিয়েছি। এবং উপরের দিকে কালো রং এর জেল পেন দিয়ে কিছু পাতা সহ একটি ডাল এঁকে নিয়েছি।

ধাপ-৬

m18.jpg

সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে আর্টটি শেষ করেছি।

উপস্থাপ

m20.jpg

m21.jpg

m22.jpg

আশাকরি ,আজকে ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাSamsung Galaxy A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ৩রা মে, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 last year 

এটা আসলে বোহো ব্যাকগ্রাউন্ড এর ওপর ম্যান্ডেলার আর্ট। খুবই ভালো লাগছে৷ আর কালার ফুলও। আপনার নিয়মিত আর্ট ওয়ার্কগুলো বেশ ভালো লাগে আপু।

 last year 

ঠিক তাই ।বোহো আর ম্যান্ডালার ফিউশন আর্ট করার চেস্টা করেছি। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

xp1.png

xp2.png

xp3.png

 last year 

cmc (2).png

 last year 

এরকম সুন্দর এবং নিখুঁত ডিজাইন গুলো আমি একটু বেশি পছন্দ করি দেখতে। এত সুন্দর করে আপনি এই আর্টটি কমপ্লিট করেছেন দেখে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। একটু সময় ব্যবহার করে আর্ট গুলো অঙ্কন করা হলে বেশি সুন্দর হয়। আর্টটি যেমন সুন্দর করে এঁকেছেন, তেমনি সুন্দর উপস্থাপনা তুলে ধরেছেন। অসম্ভব ভালো লেগেছে আপনার হাতের এই সুন্দর ডিজাইন টা।

 last year 

সব সময় চেস্টা করি নিখুঁতভাবে কাজ করার।ধন্যবাদ আপু।

 last year 

অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন চমৎকার আর্টগুলো দেখি। আসলে আর্ট করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনার অনেক ভালো দক্ষতা রয়েছে। অনেক চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আমারও ভালো লাগে নতুন নতুন আর্ট করতে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

অনেক সুন্দর একটি কালারফুল আর্ট আপনি করেছেন। দেখতে খুবই আকর্ষণীয় লাগছে বিভিন্ন রং ব্যবহার করার কারণে। ধন্যবাদ এত সুন্দর একটি কালারফুল ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

কালারফুল করার জন্য বিভিন্ন শেডের রং এর ব্যবহার করেছি। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60727.29
ETH 1556.40
USDT 1.00
SBD 0.47