ডাই পোস্টঃক্লে দিয়ে কচ্ছপ তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ৯ই আষাঢ় ,বর্ষাকাল ১৪৩২ বঙ্গাব্দ। ২৩শে জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d1.jpg

বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।আজ আমি ক্লে দিয়ে একটি কচ্ছপ বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।মাটির বিকল্প এই ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানাতে বেশ ভালো লাগে। যদিও মাটির মতো করে ব্যবহার করা যায় না। তবু বেশ সুন্দর করে বিভিন্ন জিনিস বানানো যায়। আর ক্লে দিয়ে বানানো জিনিসগুলো দেখতেও বেশ সুন্দর লাগে। আর বাচ্চারা বেশ পছন্দ করে ক্লের তৈরি জিনিসগুলো। আজকাল বাচ্চাদের ক্রেফটিং এর কাজ শিখাতে এই ক্লেগুলো বেশ ব্যবহার হচ্ছে। এবং বাচ্চাদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এবং আমার বাংলাব্লগেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ক্লে। আজ আমি ক্লে দিয়ে একটি কচ্ছপ বানানোর চেস্টা করেছি। বানানোর পর বেশ সুন্দর লাগছিলো আমার কাছে। আশাকরি আপনাদেরও ভালো লাগবে।কচ্ছপটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি বিভিন্ন রং এর ক্লে ও ক্লে টুল।কচ্ছপটি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো।

প্রয়োজনীয় উপকরণ

d2.jpg

১।দু' রং এর ক্লে
২।ক্লে টুলস

ক্লে দিয়ে কচ্ছপ তৈরির ধাপ সমূহ

ধাপ - ১

d15.jpg

প্রথমে কালো রং এর ক্লে কিছুটা নিয়ে বল বানিয়ে নিয়েছি।

ধাপ - ২

d14.jpg

d13.jpg

এরপর কালো বলটি হাতের সাহায্যে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিয়েছি কচ্ছপের খোলস বানানোর জন্য। ক্লে টুলস দিয়ে কচ্ছপের খোলসে দাগ দিয়ে নিয়েছি। যেমনটা কচ্ছপের খোলসে থাকে।

ধাপ - ৩

d12.jpg

এরপর কচ্ছপের পা বানানোর জন্য অফ হোয়াই ক্লে দিয়ে চারটি বল বানিয়ে নিয়েছি।

ধাপ - ৪

d11.jpg

d10.jpg

বলগুলো হাতের সাহায্য চাপ দিয়ে কচ্ছপের পা বানিয়ে নিয়েছি। এবং ক্লে টুলস দিয়ে দাগ দিয়ে নিয়েছি।

ধাপ - ৫

d9.jpg

d8.jpg

বানানো পাগুলো খোলসের সাথে লাগিয়ে নিয়েছি। সেই সাথে ক্লে দিয়ে লেজ বানিয়ে তাও লাগিয়ে দিয়েছি কচ্ছপের খোলসের সাথে।

ধাপ - ৬

d7.jpg

d6.jpg

এবার কচ্ছপের মাথা বানিয়ে নিয়েছি অফ হোয়াইট ক্লে দিয়ে। এবং কালো রং এর ক্লে দিয়ে চোখ বানিয়ে নিয়েছি।

ধাপ - ৭

d5.jpg

ক্লে দিয়ে বানানো মাথা কচ্ছপের শরীরের সাথে লাগিয়ে দিয়ে ক্লে দিয়ে কচ্ছপ বানানো শেষ করেছি।

উপস্থাপন

d3.jpg

d4.jpg

d5.jpg

আশাকরি আমার আজকে ক্লে দিয়ে বানানো কচ্ছপটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৩শে জুন, ২০২৫ ইং
মোবাইলRedmi Note 5A
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 last year 

ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে কচ্ছপ তৈরি করেছেন। আপনার তৈরি করা কচ্ছপ টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করেছেন।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া ।ক্লে দিয়ে কোন কিছু বানাতে যেমন ভালো লাগে ,তেমনই দেখতেও বেশ সুন্দর লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

xp1.png

xp2.png

xp3.png

xp4.png

 last year 

cmc.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ক্লে দিয়ে কোন কিছু তৈরি করা খুব একটা সহজ কাজ নয়।আপনি খুব চমৎকার ভাবে ক্লে দিয়ে কচ্ছপ তৈরি করেছেন।আপনার তৈরি করা কচ্ছপ টি দেখতে দারুন হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ক্লে দিয়ে কোন কিছু বানাতে যেমন ধৈর্য্য লাগে তেমনই সময়ও লাগে। তবেই সুন্দর কিছু তৈরি করা যায়।মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last year 

ক্লে দিয়ে সুন্দর একটি কিউট কচ্ছপ আপনি তৈরি করেছেন। দেখতে বেশ ভালো লাগছে। এমন সুন্দর কচ্ছপ শোপিস হিসেবে সাজিয়ে রাখলে বেশ সুন্দর লাগবে দেখতে এছাড়াও বাচ্চাদের খেলনা হিসেবে দিলে তারা খুব খুশি হবে।

 last year 

জ়ি আপু শো পিস হিসাবেও সাজিয়ে রাখা যাবে এই কচ্ছপটি।ধন্যবাদ আপু।

 last year 

বাহ আপনি তো কচ্ছপ দিয়ে খুব সুন্দর করে কচ্ছপ বানিয়েছেন। আসলে কচ্ছপ দিয়ে কিছু বানালে দেখতেও চমৎকার লাগে। তবে আপনার বানানো কচ্ছপ দেখে মনে হচ্ছে বাস্তব কচ্ছপ হবে। কচ্ছপ এর মধ্যে কি চমৎকার চোখ ও দিলেন। শুরু থেকে শেষ পর্যন্ত ক্লে দিয়ে কচ্ছপ বানিয়ে সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 64030.19
ETH 1728.17
USDT 1.00
SBD 0.42