ডাই পোস্টঃক্লে দিয়ে বৃষ্টিস্নাত পদ্ম ফুল তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ১৬ই জ্যৈষ্ঠ,গ্রীষ্মকাল ১৪৩২ বঙ্গাব্দ। ৩০শে মে, ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।আজ আমি ক্লে দিয়ে একটি বৃষ্টিস্নাত পদ্ম ফুল বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। প্রতিটি পাপড়ি আলাদা আলাদা বানানোর কারনে কাজটি করতে বেশ সময় লেগেছে। আর এ ধরনের কাজ সময় ও ধৈর্য নিয়ে করলে পার্ফেক্টভাবে করা যায়। আমিও তাই চেস্টা করেছি। তবে বানানোর পর ফুলটি দেখতে আমার বেশ ভালো লেগেছে। অনেকটা বাস্তবের মতই লাগছিলো। আশাকরি আপনাদেরও ভালো লাগবে।বৃষ্টিস্নাত পদ্ম ফুলটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি বিভিন্ন রং এর ক্লে সহ আরো কিছু উপকরণ।বৃষ্টিস্নাত পদ্ম ফুলটি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো। আশাকরি বৃষ্টিস্নাত পদ্ম ফুলটি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
১।বিভিন্ন রং এর ক্লে
২।দু'ধরনের গ্লু
৩।ক্লে টুলস
৪।মোম রং
৫।কাঁচি
ক্লে দিয়ে পাতা সহ বৃষ্টিস্নাত পদ্ম ফুল তৈরির ধাপ সমূহ
ধাপ - ১
প্রথমে গোলাপি রং এর ক্লে কিছুটা নিয়ে অনেকগুলো বল বানিয়ে নিয়েছি।
ধাপ - ২
বলগুলোকে হাতের সাহায্যে এক দিকে সরু করে নিয়েছি। এবার ক্লে টুল দিয়ে চাপ দিয়ে পাপড়ি বানিয়ে নিয়েছি। একইভাবে অনেকগুলো পাপড়ি বানিয়ে নিয়েছি। পাপড়িগুলো মোম রং ব্যবহার করে রং করে নিয়েছি।
ধাপ - ৩
এবার সবুজ রং এর ক্লে বড় গোল করে নিয়েছি পদ্ম ফুলের পাতা বানানোর জন্য। এবার ক্লে টুলস দিয়ে সবুজ রং এর গোল ক্লে টির এক পাশে কেটে নিয়েছি। পদ্ম ফুলের পাতা যেমটা থাকে। ক্লে টুল দিয়ে কিছু দাগ দিয়ে নিয়েছি পাতার শিরার মতো করে।
ধাপ - ৪
এবার পদ্ম ফুলটি বানানোর জন্য গোলাপী রং এর ক্লে গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। তার উপর বানানো পাপড়িগুলো পর পর লাগিয়ে নিয়ে পদ্ম ফুলটি বানিয়ে নিয়েছি।
ধাপ - ৫
এবার পদ্ম ফুলের মাঝখানের হলুদ রেনু বানানোর জন্য হলুদ রং এর ক্লে লম্বা করে নিয়েছি। এক পাশ কাঁচি দিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি। এবং তা প্যাচিয়ে গোল করে নিয়েছি। এবার বানানো হলুদ রং এর রেনু পূর্বে বানানো পদ্ম ফুলের মাঝখানে বসিয়ে দিয়েছি।
ধাপ - ৬
এবার বানানো পাতার উপর পদ্ম ফুলটি গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ - ৭
এবার পদ্ম ফুলের কলি বানানোর জন্য গোলাপী রং এর ক্লে লম্বা করে নিয়েছি। এবং তার চার পাশে তিনটি পাপড়ি লাগিয়ে নিয়েছি। কলির ডাল বানানোর জন্য সবুজ রং এর ক্লে চিকন করে নিয়ে বানানো কলির সাথে লাগিয়ে দিয়েছি ।এবং বানানো পদ্ম ফুলের পাতার উপর লাগিয়ে দিয়েছি পদ্ম ফুলের পাশে।
ধাপ - ৮
পদ্ম ফুলের উপর বৃষ্টির ফোটা পরে আছে দেখানোর জন্য ট্রান্সপারেন্ট গ্লু পদ্ম ফুলের পাতার ও পদ্ম ফুলের উপর লাগিয়ে দিয়েছি। আর এভাবেই বানিয়ে নিলাম একটি সুন্দর বৃষ্টিস্নাত পাতা সহ পদ্ম ফুল।
উপস্থাপন
আশাকরি আমার আজকে ক্লে দিয়ে বানানো বৃষ্টিস্নাত পদ্ম ফুলটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | ডাই পোস্ট |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ৩০শে মে, ২০২৫ ইং |
| মোবাইল | Redmi Note 5A |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
অসাধারণ শিল্পকর্ম আপু। ক্লে দিয়ে বৃষ্টিস্নাত পদ্ম ফুলের এত নিখুঁত এবং যত্ন সহকারে তৈরি কাজ সত্যিই প্রশংসার যোগ্য। প্রতিটি পাপড়ির বর্ণনা ও বৃষ্টির ফোঁটার প্রভাব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, যা ফুলটিকে জীবন্ত করে তুলেছে। আপনার ধৈর্য ও সূক্ষ্ম নজরকাড়া দক্ষতা দেখে মুগ্ধ হলাম। পদ্মফুলের প্রকৃত সৌন্দর্য এবং বৃষ্টির কোমলতা একসঙ্গে প্রকাশ করার এই চেষ্টাটি খুবই মনোমুগ্ধকর হয়েছে। এমন সুন্দর ও বাস্তবসম্মত শিল্পকর্ম শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
https://x.com/selina_akh/status/1928473847746924952
Link
https://x.com/selina_akh/status/1928442277841567932
https://x.com/selina_akh/status/1928441453077729388
https://x.com/selina_akh/status/1928366232505360661
https://x.com/selina_akh/status/1928365288409682323
ক্লে দিয়ে বৃষ্টিস্নাত পদ্ম ফুল তৈরি করেছেন।অসাধারণ শিল্পকর্ম! ক্লে দিয়ে পদ্ম ফুলের এমন নিখুঁত উপস্থাপন সত্যিই প্রশংসার যোগ্য। বৃষ্টির ভাবটুকু খুব সুন্দর ফুটে উঠেছে।পদ্ম ফুলের সৌন্দর্য এবং বৃষ্টির সজীবতা একসাথে ফুটিয়ে তোলার চেষ্টা খুবই আকর্ষণীয় হয়েছে।পদ্ম ফুল আমারও খুব প্রিয়। আপনার হাতের ছোঁয়ায় এটি যেন আরও প্রাণ পেয়েছে!
খুব সুন্দর একটি পদ্ম ফুল তৈরি করলাম আপনি। এই পদ্ম ফুলটি একবার আমার ওয়াইফ ও তৈরি করে ছিল। কিন্তু আপনার তৈরি করাটা একটু ভিন্নরকম ছিল। আপনার ফুলের পাপড়ি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগলো দেখে। খুব সুন্দর করে এটি পদ্মফুল এবং পদ্মফুলের পাতা আমাদের মাঝে তৈরি করে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে বৃষ্টিস্নাত পদ্ম ফুল তৈরি করেছেন। আপনার তৈরি করা ফুল টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে ফুল টি তৈরি সম্পন্ন করেছেন।
বৃষ্টি স্নাত ক্লে পদ্মটি দারুণ হয়েছে। মনে হচ্ছে অরিজিনাল পদ্নফুল।অসাধারণ সুন্দর হয়েছে পদ্নটি।অনেক যত্ন নিয়ে ধৈর্য সহকারে পদ্ম টি বানিয়েছেন তা বুঝতে পারছি।ধাপে ধাপে পদ্ম ফুল বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।