ডাই পোস্টঃ নারকেল মালা দিয়ে তৈরি পরিবেশ বান্ধব ফুলের টব।

in আমার বাংলা ব্লগ10 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ১১ই শ্রাবণ ,বর্ষাকাল ১৪৩২ বঙ্গাব্দ। ২৬শে জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d15.jpg

d16.jpg

বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।আজ আমি নারকেল মালা দিয়ে একটি সুন্দর ফুলের টব বানিয়েছি, সেই ফুলের টব বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। টবটি একদিকে যেমন পরিবেশ বান্ধব অন্য দিকে তেমনই দেখতেও সুন্দর। ইনডোর প্ল্যান্ট রাখতে আমরা এ ধরনের টব ব্যবহার করতে পারি। এই টবে ছোট যে কোন গাছ রাখলে বেশ সুন্দর লাগবে। তবে আমার কাছে মনে হয় ক্যাকটাস রাখলে বেশি সুন্দর লাগবে। আমার কাছে ক্যাকটাস না থাকায় ছোট গাছ রেখেছি। আর গাছ লাগানোর পর বেশ সুন্দর লাগছিলো দেখতে। ঘর সাজাতে আমরা এ ধরনের ফুলের টব ব্যবহার করতে পারি।পরিবেশ বান্ধব ফুলের টবটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি নারকেল মালা সহ আরও কিছু উপকরণ ।পরিবেশ বান্ধব ফুলের টবটি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো।

প্রয়োজনীয় উপকরণ

d21.jpg

d1.jpg

১।নারিকেল মালা ২টি
২।গ্লু গান
৩।গাম
৪।পাটের সুতলী
৫।সোনালী লেস
৬।কাঁচি
৭।শিরিশ কাগজ

ফুলের টব তৈরির ধাপ সমূহ

ধাপ - ১

d21.jpg

d22.jpg

প্রথম নারকেল মালা দু"টোকে পরিস্কার করে নিয়েছি। এরপর মসৃন করার জন্য শিরিশ কাগজ দিয়ে ঘষে নিয়েছি। ফটোগ্রাফি না করায় শেয়ার করতে পারলাম না।

ধাপ - ২

d14.jpg

d13.jpg

এপর পরিস্কার করা মালা দু'টো গ্লু গান দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ - ৩

d12.jpg

d11.jpg

গ্লু গান দিয়ে যুক্ত করা জায়গায় পাটের সুতলী প্যাচিয়ে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে।

ধাপ - ৪

d10.jpg

d8.jpg

d7.jpg

d6.jpg

এরপর নারিকেল মালার দু'পাশে সোনালী লেস গাম দিয়ে লাগিয়ে দিয়েছি। ব্যস বানিয়ে নিলাম পরিবেশ বান্ধব ফুলের টবটি।

ধাপ - ৫

d15.jpg

এরপর একটি বাটিতে গাছ লাগিয়ে টবের ভিতর রেখে দিয়েছি। গাছ লাগানোর পর বেশ সুন্দর লাগছিল নারকেল মালা দিয়ে বানানো ফুলের টবটি।

উপস্থাপন

d15.jpg

d16.jpg

d17.jpg

আশাকরি আমার আজকে নারকেল মালা দিয়ে বানানো পরিবেশ বান্ধব ফুলের টবটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৬শে জুলাই, ২০২৫ ইং
মোবাইলRedmi Note 5A
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 10 months ago 

image.png

 10 months ago 

xp1.png

xp2.png

xp3.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

নারকেল মালা দিয়ে তৈরি টব অনেক সুন্দর হয়েছে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। নতুন কিছু দেখতেও অনেক ভালো লাগে।

 10 months ago 

নারিকেলের মালা দিয়ে খুব সুন্দর ভিন্নরকম ফুলের টব তৈরি করলেন। সবচেয়ে বেশি ভালো লাগলো আপনি এরকম ভিন্ন রকম আইডি দিয়ে তৈরি করেছেন দেখে। আসলে মাথা খাটালে কত রকম আইডিয়া পাওয়া যায় সেটা আপনাদের না দেখলে বোঝা যায় না। বেশ ভালো লাগলো ফুলের টব দেখে। আবার এলোভেরা গাছও রোপন করে ফেলেছেন দেখে আরো ভালো লাগলো।

 10 months ago 

ফুলের টব নিজে তৈরি করেছেন দেখে সত্যিই ভালো লাগলো। এই ধরনের কাজগুলো করতে অনেক সময় লাগে। আর আপনি দক্ষ হাতে কাজটি করেছেন।

 10 months ago 

আপনার প্রতিভার দেখছি কোন জবাব নেই৷ যেভাবে আপনি এখানে এই সুন্দর পরিবেশবান্ধব টব তৈরি করে ফেলেছেন এটি আমি আগে কখনো দেখিনি৷ এই প্রথম আপনার কাছ থেকে এটি দেখতে পেলাম এবং যেভাবে আপনি এত সুন্দর একটি আইডিয়া বের করেছেন এবং এটি আপনি বাস্তবে রূপান্তর করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগছে৷ অনেক সুন্দর দেখা যাচ্ছে এই ফুলের টব৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফুলের টব তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63413.24
ETH 1682.04
USDT 1.00
SBD 0.42