ডাই || রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।
আজকের ব্লগে আমি তোমাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করতে যাচ্ছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে যোগদানের পর থেকেই নিজের সৃজনশীলতাকে প্রকাশ করার সুযোগ পেয়েছি। আশা করি, বিভিন্ন সময়ে শেয়ার করা বিভিন্ন ধরনের কাজের মধ্যে তোমরা এই সৃজনশীলতাকে দেখতে পেয়েছো । রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমি অনেক ভালবাসি। রঙিন কাগজ দিয়ে কোন জিনিস তৈরি করলে তা দেখতে বেশ সুন্দর লাগে। যদিও এই কাজগুলো যথেষ্ট সময় সাপেক্ষ। আমি যদি কোন ডাই করতে বসি তাহলে তিন থেকে চার ঘন্টার মত সময় লেগে যায় কারণ আমি ধীরেসুস্থে কাজ করতে ভালোবাসি। আজকেও আমি অনেক কষ্ট করে রঙিন কাগজ দিয়ে একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছি। এই ধরনের ওয়ালমেট দেওয়ালে টানিয়ে রাখলে তা দেখতে অনেক সুন্দর লাগে। যাই হোক, আমি এই রঙিন কাগজ ব্যবহার করে ফুলের ওয়ালমেট টি কেমন করে তৈরি করেছি তা ধাপে ধাপে নিচে উপস্থাপন করলাম। আশা করি, এই ডাই পোস্টটি তোমাদের ভালো লাগবে। তোমাদের সবার ভালো লাগলেই আমার কষ্ট সার্থক।

InShot_20231126_183553298.jpg


প্রয়োজনীয় উপকরণ:

● বিভিন্ন কালারের রঙিন কাগজ
● কাঁচি
● আঠা


InShot_20231126_185206960.jpg

প্রথম ধাপ

প্রথমে কালো কাগজগুলোকে কাঁচির সাহায্যে কেটে নিয়ে সেগুলোতে রোলের মতো পেঁচিয়ে নিয়ে আঠার সাহায্যে লাগিয়ে নিলাম। এই রোলগুলোকে এইবার চারকোণা ফ্রেমের আকারে বসিয়ে আঠার দিয়ে লাগিয়ে দিলাম চিত্রের মতো করে।

InShot_20231126_184924803.jpgInShot_20231126_185141964.jpg
InShot_20231126_185547279.jpgInShot_20231126_185722510.jpg

দ্বিতীয় ধাপ

এরপর বড় কালো কাগজের টুকরো থেকে কিছু টুকরো কেটে নিয়ে চিত্রের মত ভাঁজ করে, পূর্বের ধাপে করা চারকোনা ফ্রেম এর মধ্যে লাগিয়ে নিলাম।

InShot_20231126_185054910.jpgInShot_20231126_184740130.jpg

তৃতীয় ধাপ

এবার লাল কাগজের টুকরো কেটে নিয়ে চিত্রের মত করে ভাঁজ নিয়ে কেটে নিলাম । ধাপগুলো নিচে স্পষ্ট দেখা যাচ্ছে।

InShot_20231126_185031139.jpgInShot_20231126_185344465.jpg
InShot_20231126_185752822.jpgInShot_20231126_183901117.jpgInShot_20231126_185654753.jpg

চতুর্থ ধাপ

তৃতীয় ধাপে যে কাগজগুলো কাটা ছিল তা আঠার সাহায্যে লাগিয়ে নিলাম যা ফুলের মতো আকার ধারণ করলো।

InShot_20231126_185245225.jpgInShot_20231126_185315003.jpg

InShot_20231126_185632243.jpg

পঞ্চম ধাপ

সবুজ কাগজ ভাঁজ করে পাতার আকারে কেটে নিলাম।

InShot_20231126_185832276.jpgInShot_20231126_185121136.jpg

InShot_20231126_184151048.jpg

ষষ্ঠ ধাপ

পূর্বে করা লাল ফুল গুলোকে চারকোনা ফ্রেম এর মধ্যে লাগানো কাগজের উপর আঠা দিয়ে লাগিয়ে দিলাম। চিত্রে তোমরা এটি দেখতে পাচ্ছ।

InShot_20231126_184124340.jpgInShot_20231126_185902882.jpg

সপ্তম ধাপ

এই ধাপে সবুজ পাতাগুলোকে ফুলগুলোর নিচে নিচে লাগিয়ে নিলাম আঠা দিয়ে।

InShot_20231126_184047226.jpgInShot_20231126_183553298.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসSamsung Galaxy M31s
ডাই মেকার এবং ফটোগ্রাফার@ronggin
লোকেশনকলকাতা, ওয়েস্ট বেঙ্গল।

বন্ধুরা, বিভিন্ন কালারের রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুলের ওয়ালমেট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে


Sort:  
 3 years ago 

দেখেই বোঝা যাচ্ছে যে বেশ সময় দিয়ে আপনি ওয়ালমেটটি তৈরি করেছেন। আসলে এই ওয়ালমেটটি দেখতে অসাধারণ লাগছে।আমার মনে হয় এরকম একটি ওয়ালমেট সুমন ভাইয়া তৈরি করেছিল অনেক আগে। যাইহোক আপনি যেহেতু তৈরি করেছেন সেই হিসেবে ধাপে ধাপে প্রসেসিংটা আবারও দেখতে পেলাম। কাগজ দিয়ে তৈরি করলে সুন্দর লাগে তবে অনেক সময় সাপেক্ষ। আপনি অনেক সময় দিয়ে এটা করেছেন বোঝা যাচ্ছে।

 3 years ago 

হ্যাঁ আপু, অনেক সময় লেগেছে এই কাজটি সম্পন্ন করতে। তারপর আবার পোস্ট আকারে লিখতেও বেশ সময় গেছে।

আমার মনে হয় এরকম একটি ওয়ালমেট সুমন ভাইয়া তৈরি করেছিল অনেক আগে।

এই বিষয়টা যদিও আমি জানি না আপু, আপনার মাধ্যমে জাস্ট জানতে পারলাম।

 3 years ago 

এই ধরনের কাজগুলো অনেকটা ধীরে ধীরে করতে হয়। আপনিও কিন্তু বেশ সুন্দর করে গুছিয়ে কাজটা করেছেন। আর ওয়ালমেট দেখতে অনেক সুন্দর লাগছে। আমিও আজকে একটি ওয়ালমেট তৈরি করেছি। যদিও এখনো শেয়ার করা হয়নি। তবে আপনার শেয়ার করা ওয়ালমেট দেখে অনেক ভালো লাগলো।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর ভাবে আমার শেয়ার করা ওয়ালমেট টির প্রশংসা করার জন্য। আজ আপনিও একটি ওয়ালমেট তৈরি করেছেন জেনে ভালো লাগলো । আশা করি, খুব শীঘ্রই সেটি দেখতে পারবো আমরা পোস্টের মাধ্যমে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে প্রস্তুত করা সব ধরনের ওয়ালমেট এবং ফুল এর সৌন্দর্য সত্যিই অসাধারণ হয়।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি অসাধারণ একটি ওয়ালমেট প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন হয়েছে।

 3 years ago 

আমার শেয়ার করা ওয়ালমেট টির কালার কম্বিনেশন আপনার কাছে দারুণ লেগেছে, সেই বিষয়টা জেনে ভালো লাগলো ভাই। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যটির জন্য।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটা ফুলের ওয়ালমেট তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার মত আমারও এই ধরনের রঙিন কাগজের জিনিস তৈরি করতে খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে কথাগুলো বলার জন্য । রঙিন কাগজের তৈরি এই ধরনের জিনিস আপনারও ভালো লাগে জেনে খুশি হলাম।

 3 years ago 

নতুন একটি ওয়ালমেট তৈরি করা শিখলাম ভাইজান আপনার সুন্দর এই ব্লগের মধ্য দিয়ে। যেখানে আপনি অসাধারণভাবে ফুলের ওয়ালমেট তৈরি করে আমাদের দেখানোর চেষ্টা করেছেন। খুবই সুন্দর ভাবে প্রথমে ওয়ালমেটের ফ্রেম তৈরি করে নিয়েছেন। পরবর্তীতে ফুল পাতার দৃশ্য স্থাপন করেছেন। আর এরই মধ্য দিয়ে হয়ে গেছে দারুন ওয়ালমেট।

 3 years ago 

আমার এই ব্লগের মাধ্যমে আপনি নতুন একটি ওয়ালমেট তৈরি করা শিখতে পেরেছেন, এটা জেনে ভালো লাগলো ভাই। আপনার এই সুন্দর মন্তব্যই আমার কষ্ট করে করা এই কাজকে সার্থক করে দিল।

 3 years ago 

আমি মনে করি, বেশি সময় নিয়ে যে কোন কাজ করলে তা অনেক বেশি সুন্দর হয়। আপনি সব কাজ সময় নিয়ে করতে পছন্দ করেন, এটা জেনে ভালো লাগলো। আজকে রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর করে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন, আপনি যেটা অনেক সুন্দর হয়েছে। এরকমভাবে রঙিন কাগজ ব্যবহার করে ওয়ালমেট তৈরি করলে যদি ঘরের দেয়ালে লাগিয়ে রাখা হয়, তাহলে দেখতে খুব সুন্দর লাগে।

 3 years ago 

সেটা তো অবশ্যই ভাই, সময় নিয়ে করলে সেই কাজ অবশ্যই সুন্দর হবে। আজকের এই কাজটি আমি অনেক সময় নিয়ে করেছি কারণ গুছিয়ে কাজ করতে আমার একটু বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যটির জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে সময় লাগলেও দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন এই ওয়ালমেটগুলো ঘরের মধ্যে ঝুলিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখায়। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ড্রাই শেয়ার করার জন্য।

 3 years ago 

ওয়ালমেট গুলো ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখলে অনেক ভালো লাগে । আমি এটি তৈরি করার পর আমার রুমের দেয়ালে ঝুলিয়ে দিয়েছি, বেশ সুন্দর লাগছে দেয়ালে ঝুলিয়ে দেওয়ার পর।

 3 years ago 

ভাইয়া রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার ফুলের ওয়ালমেট টি সত্যি চমৎকার হয়েছে ।কাগজের কালার লাল হওয়ার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। আপনি ঠিকই বলেছেন এ ধরনের জিনিস দেয়ালে টাঙিয়ে রাখলে দেখতে সত্যি ভীষণ চমৎকার লাগে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

এটি তৈরি হওয়ার পর দেয়ালেই ঝুলিয়ে দিয়েছে আপু, বেশ সুন্দর লাগছে দেয়ালে ঝুলানোর পর । অনেক অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে অনেক সময় লাগে। আপনি সময় নিয়ে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপহার দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

 3 years ago 

আমার শেয়ার করা রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট টি আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো । আপু, আমি একটু ধীরে সুস্থে কাজ করতে ভালোবাসি, সেই জন্য একটু বেশি সময় নিয়ে এই কাজটি করেছি।

 3 years ago 

দাদা আপনি কিন্তু সব দিক দিয়েই পারদর্শী। ফুলের ওয়ালমেট তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। কালারফুল একটি ওয়ালমেট তৈরি করেছেন। যা দেখে যে কেউ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। রঙিন কাগজ দিয়ে কাজ করতে আমিও ভীষণ ভালোবাসি। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই, এত সুন্দর ভাবে আমার প্রশংসা করার জন্য। রঙিন কাগজ দিয়ে কাজ করতে আপনিও খুব ভালবাসেন জেনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64959.81
ETH 1889.66
USDT 1.00
SBD 0.38