ক্লে দিয়ে ফুল তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও জানিয়ে শুরু করছি আজকের পোস্ট ।

ক্লে দিয়ে ফুল তৈরি

1000017139.jpg1000017134.jpg

1000017143.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে ক্লে দিয়ে কিছু তৈরি করতে ও দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সময় পেলেই বসে পড়ি ক্লে দিয়ে। আজ কয়েক দিন ধরে অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছি। তারপর দুই দিন ধরে অনেক ঠান্ডা লেগেছে। আসলে আমার মনে হয় জ্বরে থেকে ঠান্ডায় বেশি সমস্যা করে। যাইহোক আজ দুপুর থেকে একটু ভালো লেগেছিল তাই বসে বসে ক্লে দিয়ে ফুল তৈরি করেছি।সত্যি ফুল গুলো তৈরির পরে দেখতে অনেক ভালো লাগে। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000000391.png

1000017093.jpg
বিভিন্ন ধরনের ক্লে

প্রস্তুত প্রণালী


প্রথমে আমি সাদা ও গোলাপি রঙের ক্লে নিয়েছি।

দুই রঙের ক্লে এক সাথে মিশিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে গোল করে ফুলের টপ বানিয়ে নিয়েছি। তারপর একটু বেগুনী ক্লে নিয়েছি।

এখন বেগুনী রঙের ক্লে গোল করে হাত দিয়ে একটু চেপে নিয়েছি।তারপর ফুলের টপের ওপর বসিয়ে দিয়েছি।


এখন আবার সাদা রঙের ক্লে নিয়েছি। তারপর লম্বা করে নিয়েছি। তারপর ফুলের টপের ওপর চিত্রের মত করে লাগিয়ে দিয়েছি।


এখন হলুদ রঙের ক্লে নিয়েছি। তারপর এভাবে পাঁচ ভাগ করে নিয়েছি। তারপর এভাবে গোল করে লম্বা করে নিয়েছি।

এখন হলুদ ক্লে গুলো একটার সাথে অন্যটা মিশিয়ে ফুল বানিয়ে নিয়েছি। তারপর লাল ক্লে নিয়ে ফুলের ওপর বসিয়ে দিয়েছি।


এখন আর একটা ফুল তৈরি করে নিয়েছি। একই ভাবে আমি দুটি ফুল বানিয়ে নিয়েছি।


এখন সবুজ রঙের ক্লে নিয়েছি। তারপর ফুলের ডাল ও পাতা বানিয়ে নিয়েছি।

এখন পাতার সাথে লাগিয়ে দিয়েছে। এভাবেই তৈরি হয়ে গেল দুটি ফুল।

1000017139.jpg1000017134.jpg

এখন ফুল দুটি ফুলের টপের ওপর লাগিয়ে দিয়েছে। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার রঙিন কাগজের টপসহ ফুল তৈরি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 2 years ago 

ক্লে দিয়ে চমৎকার সুন্দর করে ফুল বানিয়েছেন আপু।ক্লে দিয়ে কিছু বানালে দেখতে খুব ভালো লাগে।আপনি চমৎকার সুন্দর করে ক্লে দিয়ে ফুল বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে ক্লে দিয়ে ফুল বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

পোস্ট করে মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ক্লে দিয়ে খুব সুন্দর ফুল তৈরি করি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। তবে ফুলের পাপড়ি গুলো একটু বেশি বড় হয়ে গেছে পাতার চেয়ে। আসলে এই জিনিস দিয়ে ফুল তৈরি করতে গেলে একটু ঝামেলা হয় সেটাও জানি। তবে নিজের দক্ষতা যখন নতুন কিছু তৈরি করে দেখাতে চাই সেটাই সার্থকতা।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

মন ভরে যাওয়ার মত একটা ফুল তৈরি করলেন তো আপনি। এত সুন্দর দেখতে লাগছে এই ফুল তৈরি। আমি তো দেখে মুগ্ধ হলাম। কালার কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর লাগছে। সুন্দর কালার চয়েজ করলে ফুলে কালার আরো অনেক বেশি আকর্ষণীয় লাগে। আর তেমনই এটাও খুব আকর্ষণীয় লাগছে। অনেক সুন্দর হয়েছে পুরোটা।

 2 years ago 

উৎসাহ মূলক মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি ক্লে দিয়ে খুব সুন্দর দু'টো ফুল বানিয়েছেন। আপনার বানানো ফুল দু'টো আমার কাছে অনেক ভালো লেগেছে জেনে। ক্লে দিয়ে বানানো যেকোনো জিনিস দেখতে খুব ভালো লাগে। বিশেষ করে ফুল বানালে দেখতে বেশি ভালো লাগে। এই ধরনের ছোট ছোট ফুল বানিয়েও ঘর সাজানো যায়। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু প্রশংসনীয় মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ক্লে ব্যবহার করে চমৎকার দুটি ফুল তৈরি করেছেন আপু দেখে ভীষণ ভালো লাগলো। দুইটি ভিন্ন কালারের ফুল তার সাথে পাতা দুইটি দেওয়ার কারণে খুবই ভালো লাগছে। ক্লে দিয়ে আমার কাছে যেকোনো ধরনের জিনিস বানাতে ভীষণ ভালো লাগে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর দুইটি ফুলের ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে ভালো লাগে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপু আপ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

জাস্ট ওয়াও আপু, আপনি অনেক সুন্দর করে ক্লে দিয়ে দুটি ফুল তৈরি করেছেন যা দেখে আমি সত্যিই মুক্ত হয়ে গেলাম। ক্লে দিয়ে বানানো ফুল দুটির কালার কম্বিনেশনটাও ছিল অনেক সুন্দর। এবং ধাপগুলো ছিল অনেক পরিষ্কার যা দেখে যে কেউ এ ধরনের ফুল তৈরি করতে পারবে। নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে ক্লে দিয়ে অনেক সুন্দর দুটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর করে ক্লে দিয়ে ফুল তৈরি করেছেন। এটা আমার অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুব ভালো লাগলো আপু আপনার ডায় পোস্ট দেখে। অনেক সুন্দর একটি ফুল তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন আপনি। বেশ দারুণ হয়েছে কিন্তু আপনার এই ফুল তৈরি করা। আশা করবো আরো সুন্দর সুন্দর ফুল তৈরি করে দেখাবেন আপনি।

 2 years ago 

ধন্যবাদ আপু উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 60162.63
ETH 1576.76
USDT 1.00
SBD 0.42