ডাই : ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগlast year

IMG-20250218-WA0003.jpg

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি ভালো লাগবে।

ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমি অনেক বেশি ভালোবাসি। বিশেষ করে আমার কাছে এরকম সুন্দর সুন্দর ওয়ালমেট গুলো তৈরি করতে একটু বেশি ভালো লাগে। আজকে আমি চেষ্টা করেছি বিভিন্ন কালারের ক্লে ব্যবহার করে সুন্দর একটা ওয়ালমেট তৈরি করার জন্য। এরকম ওয়ালমেট গুলো তৈরি করে ঘরের দেয়ালে সাজিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে। আর এগুলো তৈরি করার জন্য অনেক দক্ষতার প্রয়োজন হয়। এমনকি অনেক সময়ও লাগে। আমি যখনই হাতে সময় পাই, তখনই বিভিন্ন জিনিস তৈরি করার জন্য বসে পড়ি। গতকালকে একটু সময় পেয়েছিলাম, আর তখন ভাবলাম ক্লে দিয়ে একটা ওয়ালমেট তৈরি করা যাবে। যেমন ভাবনা তেমন কাজ অনুযায়ী শুরু করে দিলাম ওয়ালমেট তৈরি করা। চেষ্টা করেছি এই ওয়ালমেট তৈরি করার পদ্ধতি সুন্দর করে শেয়ার করার জন্য সবার মাঝে। আপনারাও চাইলে এটা তৈরি করতে পারবেন অনেক সহজে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ধাপগুলো।

IMG-20250218-WA0004.jpg

উপকরণ

ক্লে
কাগজ
গাম
কাঁচি ✂️

IMG-20241206-WA0027.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটা মোটা সাদা কাগজ নিলাম। তারপর এটাকে গোল আকৃতির কেটে নিলাম।

IMG20250217204235.jpg

ধাপ 2️⃣

এরপর লাল এবং সাদা কালারের ক্লে নিয়ে সুন্দর করে একটা ফুল তৈরি করলাম।

IMG_20250218_085103.jpg

ধাপ 3️⃣

এভাবে আমি বিভিন্ন কালারের ক্লে নিয়ে বেশ কয়েকটা ফুল তৈরি করে নিলাম সুন্দর করে।

IMG_20250218_085118.jpg

ধাপ 4️⃣

এরপর সাদা কাগজটার উপরে তৈরি করা ফুলগুলো সুন্দর করে লাগিয়ে নিলাম।

IMG_20250218_085132.jpg

ধাপ 5️⃣

এরপর কফি কালারের ক্লে চিকন করে নিয়ে দুই পাশে লাগিয়ে নিলাম।

IMG_20250218_085146.jpg

ধাপ 6️⃣

এরপর সবুজ কালারের ক্লে নিয়ে বেশ কয়েকটা পাতা তৈরি করে নিলাম।

IMG_20250218_085202.jpg

ধাপ 7️⃣

এরপর পাতাগুলো একে একে সুন্দর করে লাগিয়ে নিলাম। এরপর ফুলের কলির মত করে তৈরি করে বসিয়ে নিলাম।

IMG_20250218_085336.jpg

ধাপ 8️⃣

তারপর নীল কালারের ক্লে নিয়ে গোল গোল করে তৈরি করে কাগজটার চারপাশে লাগিয়ে নিতে লাগলাম।

IMG_20250218_085353.jpg

ধাপ 9️⃣

এভাবে অনেক সুন্দর করে পুরোটার মধ্যে লাগিয়ে নিলাম। আর এভাবেই আমি এই ওয়ালমেট তৈরি করলাম। আশা করি আমার তৈরি করা ওয়ালমেট আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20250218_085410.jpg

ফাইনাল আউটপুট

IMG-20250218-WA0000.jpg

IMG-20250218-WA0004.jpg

IMG-20250218-WA0002.jpg

IMG-20250218-WA0001.jpg

IMG-20250218-WA0003.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 last year 

Screenshot_20250218_092104_X.jpg

Screenshot_20250218_092209.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ক্লে দিয়ে এত সুন্দর ওয়ালমেট তৈরি করার আপনার ভালোবাসা আর উৎসাহ সত্যিই প্রশংসনীয়।বিভিন্ন রঙের ক্লে ব্যবহার করে নিজ হাতে এমন শৈল্পিক কাজ করা সহজ নয়, তবে আপনার ধৈর্য আর দক্ষতা সত্যিই প্রশংসার যোগ্য। ঘরের দেয়ালে এরকম হাতের তৈরি ওয়ালমেট সাজালে ঘরের সৌন্দর্য আরও কয়েকগুণ বেড়ে যায়। আপনি যেভাবে ধাপে ধাপে প্রক্রিয়াটি শেয়ার করেছেন, তাতে আমি অনুপ্রাণিত হলাম নিজে কিছু তৈরি করার জন্য। ধন্যবাদ এত সুন্দর একটি সৃষ্টিশীল কাজ আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

 last year 

আমার তৈরি করা এই ওয়ালমেট দেখে প্রশংসামূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last year 

ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। আসলে ক্লে নরম জিনিস হওয়ায় এই ক্লে দিয়ে অনেক কিছুই অনেক সুন্দর করে তৈরি করা যায়। আপনার প্রতিটি ডাই প্রজেক্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করেন, এবং সেটা আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

সময় নিয়ে এবং ধৈর্য ধরে ওয়ালমেট টা তৈরি করতে পেরে ভালো লেগেছে।

 last year 

ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে ‌। আপনি ভাইয়া আজ ক্লে দিয়ে বেশ সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন দেখতে খুব সুন্দর লাগছে। আপনার ওয়ালমেট তৈরি প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ডাই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ওয়ালমেট তৈরি করার পক্রিয়া দুর্দান্ত হয়েছে শুনে ভালো লাগলো।

 last year 

তুমি আজকে খুব সুন্দর করে একটা ওয়ালমেট তৈরি করেছ। আমার কাছে তোমার তৈরি করা এই ওয়ালমেট দেখতে অসম্ভব সুন্দর লেগেছে। সময় পাওয়ার পর এভাবে কোনো কিছু করলে অনেক ভালোই হয়। এই ওয়ালমেট ঘরের দেয়ালে লাগানো হলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে আমি নিজেও খুব পছন্দ করি।

 last year 

ঠিক বলেছ এই ওয়ালমেট ঘরের দেয়ালে লাগালে দেখতে সুন্দর লাগবে।

 last year 

ওয়াও অসাধারন আজকে আপনি ক্লে দিয়ে খুব চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন। আসলে ক্লে নরম এ কারণে যে কোন কিছু তৈরি করতে সুবিধা হয়। সত্যি বলতে আপনার ওয়ালমেট তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আর এই ওয়ালমেট যদি কাউকে গিফট করেন সেটা অনেক খুশি হবে। ধন্যবাদ এত সুন্দর করে ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আসলেই এটা কাউকে গিফট করলে খুশি হবে।

 last year 

ক্লে দিয়ে তৈরি যে কোন জিনিস খুবই ভালো লাগে দেখতে। বিভিন্ন কালার ব্যবহার করার কারণে জিনিসগুলো আরো উজ্জ্বল হয়ে থাকে। আপনি আজকে খুব সুন্দর একটা ওয়াজ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের ওয়ালমেট আমিও একবার তৈরি করেছিলাম। তবে আমি ছোট ছোট করে কয়েকটা তৈরি করেছিলাম। আপনার আজকের ওয়ালমেট টা দারুন হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 last year 

আমি একটু বড় করে তৈরি করার চেষ্টা করেছি। এই ওয়ালমেট দারুন হয়েছে শুনে খুশি হলাম।

 last year 

বেশ দারুণ লাগল আপনার ওয়ালমেট টা। ক্লে দিয়ে চমৎকার তৈরি করেছেন ভাই। পাশাপাশি খুবই সুন্দর উপস্থাপন করেছেন পোস্ট টা। প্রতিটা ধাপ দারুণ ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।।

 last year 

চমৎকার জিনিস গুলো আমার অনেক ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62489.76
ETH 1781.01
USDT 1.00
SBD 0.38