তারা সবাই কেমন আছে? আশা করি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।
- আজকের পোস্ট টি হলো একটি ডাই প্রজেক্ট। আমি একটি সাধারণ জামা কাটিং ও সেলাই এর পদ্ধতি শেয়ার করবো আপনাদের মাঝে। আশা করি আপনাদের কাছে আমার জামার সেলাই টি ভালো লাগবে। আমি নিচে কাটিং ও সেলাই এর পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক 🙂


- কাপড়
- বকরম
- কাঁচি
- সুতো
- চক
- ইঞ্চি ফিতনা

জামা কাটিং ✂
- প্রথমে আমি জামার কাপড়কে ৪ ভাঁজ করে নিলাম। এবং খেয়াল রাখতে হবে যে ভিতরে কোন ভাঁজ না থাকে। ভাঁজ থাকে জামা সঠিক মাপে কাটা যাবেনা।

- এখন মাপ অনুযায়ী চক দিয়ে দাগগুলো দিয়ে দিলাম। তারপর সেই মাপ অনুযায়ী কাঁচি দিয়ে জামা ও হাতা কেটে নিলাম।


সেলাই
- সেলাই ক্ষেত্রে গলার বকরম কাপড়ের সাথে সেলাই করে নিলাম।

- এখন তা জামার সাথে গলা সেলাই করে নিলাম।


- এখন জামার হাতা ও উপরের অংশকে সেলাই করে নিলাম।
- এখন জামার চারপাশের বর্ডার গুলো সেলাই করে নিলাম।


জামাটি এখন সম্পুর্ন তৈরি।


আশা করি আপনাদের সকলের কাছে আমার এই ডাই প্রজেক্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।পরবর্তীতে একটি ডিজাইনিং জামা নিয়ে উপস্থিত হবো, ইনশাআল্লাহ।
সকলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা |
ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য ❣️ |
এইসব বিষয়ে তেমন একটা ধারণা নেই আমার, তবে দেখে মনে হচ্ছে আপনার বেশ অভিজ্ঞতা আছে। রং খুব সুন্দর এবং সহজেই বানিয়ে ফেললেন জামা। ভালো ছিল আপনার উপস্থাপনা টি, চালিয়ে যান এরকম সুন্দর চিন্তা ভাবনা নিয়ে।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল আপনার জন্য।
জামার কাটিং সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নাই। তাই এর ভালো মন্দ সম্বন্ধে কোনো কিছু নির্দিষ্ট করে বলতে পাচ্ছিনা। কিন্তু আপনার উপস্থাপনা এত চমৎকার হয়েছে যে দেখে মনে হচ্ছে আপনি খুব সহজেই জামার কাটিং ও সেলাই এর কাজ সম্পন্ন করেছেন। জামার কাটিং ও সেলাইয়ের DIY পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া
আপনি অনেক সুন্দর করে সিম্পল একটি জামা সেলাই করেছেন আপু, আপনি অনেক সুন্দর করে উপস্থাপনাও করেছেন, যে কেউ দেখলে খুব সহজে কাটিং টা শিখে যাবে, সত্যি আপনার পোস্টি দেখে অনেক ভালো লাগলো, শুভকামনা রইলো আপনার জন্য।
জি ভাইয়া ধন্যবাদ আপনাকে
অনেক ভালো লাগলো আপনার এই কারুকাজ দেখে।আপু আপনি অনেক সুন্দরভাবে প্রতিটি ধাপ তুলে ধরেছেন জামার কাটিং ও সেলাই এর। আপনার এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
ধন্যবাদ আপনাকে
ওয়াও আপু আপনি অনেক সুন্দর একটি জামার কাটিং আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি জামা একটু একটু কাটতে পারি। তবে আজ আপনার পোস্ট দেখে আমি পুরোটা শিখে নিলাম। আপনি খুব সুন্দর ভাবে জামার কাটিং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভেচ্ছা রইল।
শুনে ভালো লাগলো আপু ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইল
এক সময় আমিও অনেক জামা বানিয়েছি নিজে নিজে । কিন্তু এখন অনেকদিন না বানাতে বানাতে ভুলে গিয়েছি। আপনার আজকের জামা কাটিং এবং বানানো দেখে পুরনো কথা মনে পড়ে গেল। খুব সুন্দরভাবে আপনি জামাটি বানিয়েছেন দেখে মনে হচ্ছে যে বানানো খুবই ভালো হয়েছে।
হয়তো আপু আরেকবার চেষ্টা করলে আপনার আবার মনে পড়ে যাবে। ঈদের সেলাইয়ের দোকানে এত ভিড়, এর চাইতে নিজের জামা নিজে সেলাই করা অনেক ভালো। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যটি করার জন্য শুভকামনা রইল।
অনেক ভালো লাগলো আপু আপনার কারুকাজ থেকে। আপনি খুব সুন্দর করে একটিজামার কাটিং আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
আপনার প্রজেক্ট দেখে খুবই ভালো লাগলো আপু। সামনে ঈদ সেলাই মেশিনের দোকানে ভিড় লেগেই থাকবে। আপনি নিজেই সব করতে পারেন আপনার চিন্তা নাই। শুভকামনা রইলো আপু।
ভাইয়া আম্মুর এসব ঝামেলা একদমই ভালো লাগেনা,তাই নিজেরটা নিজে শিখে রাখার জন্যই সেলাই এর কাজ শিখা। আমি আম্মুর থেকেই টুকটাক কাজ শিখেছি। যাইহোক আপনার মন্তব্যটি দেখে ভালো লাগলো শুভকামনা রইল ।
খুব সুন্দর জামা তৈরি করেছেন। জামা তৈরি অসাধারণ হয়েছে । আপনি তো দেখছিস সেলাইয়ের কাজ জানেন। আপনার কাটিং খুব ভাল ছিল। আমিও সেলাইয়ের কাজ জানি। আমি যখন সেভেনে পড়ি তখন সেলাই কাজ শিখি। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
ভাইয়া আপনি এত ছোট বয়সে সেলাইয়ের কাজ শিখিয়েছেন?যাইহোক শুনে ভালো লাগলো আপনি ও সেলাইয়ের কাজ জানেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল
আপু আপনি আজকে চমৎকার ভাবে একটি জামার কটিং ও সেলাই করে দেখিয়েছেন। দেখে অনেক ভালো লাগলো। আশাকরি অনেকেই শিখতে পারবে। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য