// পেপার কাটিং ডিজাইন //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুন্দর পোস্ট নিয়ে।

IMG20250102105239-01.jpeg

আজকে আপনাদের মাঝে সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন নিয়ে হাজির হলাম। আজকেও আমি সাদা রংয়ের একটি পেপার দিয়ে পেপার কাটিং ডিজাইনটা তৈরি করেছি।আজকে আমি রাউন্ড শেপের একটি ডিজাইন তৈরি করেছি।

পেপার কেটে সুন্দর সুন্দর ডিজাইন করতে আমার খুব ভালো লাগে।বেশিরভাগ সময়ই রাউন্ড শেপের ডিজাইন করা হয়। এই ধরণের ডিজাইনগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। পেপার কাটিং ডিজাইন করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। তবে ধৈর্য সহকারে ধীরে ধীরে যদি কাজটি করা যায় তাহলে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। পেপার কাটিং ডিজাইনগুলো করতে অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে ডিজাইনগুলো সুন্দর হবে না। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকে এই পেপার কাটিং ডিজাইনটি তৈরি করলাম।

পেপার কাটিং ডিজাইন

IMG20250102105223.jpg

প্রয়োজনীয় উপকরণ

১.সাদা কাগজ
২.কাঁচি
৩.কলম

IMG20250102104212.jpg

ধাপ-১:

প্রথমে সমান দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট একটি সাদা রঙের পেপার নিব। সাদা রঙের পেপার দিয়ে ডিজাইনগুলো তৈরি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

IMG20250102104225.jpg

ধাপ-২:

এরপর পেপারটি মাঝবরাবর সমানভাবে ভাঁজ দিব।তারপর মাঝখান থেকে চিত্রের মতো করে সামনে এবং পিছনে ভাঁজ করে নিব। এখন পেপারটি মাঝবরাবর আবার ভাঁজ দিব।অতিরিক্ত অংশ কাঁচির সাহায্যে কেটে নিব।

IMG20250102104259.jpgIMG20250102104322.jpg
IMG20250102104336.jpgIMG20250102104347.jpg

IMG20250102104404.jpg

ধাপ-৩:

তারপর কলমের সাহায্যে রাউন্ড শেপের যে ডিজাইনটি তৈরি করবো সেই ডিজাইনটি সুন্দর করে এঁকে নিব। এখানে কলম দিয়ে ডিজাইনটি সুন্দরভাবে এঁকে নিয়েছি।

IMG20250102104520.jpg

ধাপ-৪:

এরপর কাঁচির সাহায্যে দাগ দেওয়া অংশ থেকে কেটে নিব। খুবই সাবধানতার সঙ্গে ডিজাইনটি কাটতে হবে। তা না হলে ডিজাইনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

IMG20250102104856.jpg

ধাপ-৫:

ডিজাইনটি কেটে নেওয়ার পরে এর ভাঁজগুলো খুলে নিব। কাগজের ভাঁজগুলো খুব ধীরে ধীরে খুলতে হবে। তা না হলে কাগজটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

IMG20250102104902.jpgIMG20250102104929.jpg
IMG20250102105110.jpgIMG20250102105126.jpg
ধাপ-৬:

সম্পূর্ণ ভাঁজ খোলার পর দেখতে পাবো সুন্দর একটি ডিজাইন তৈরি হয়েছে। আজকের তৈরি এই পেপার কাটিং ডিজাইনটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিলো।

IMG20250102105236.jpg

ফাইনাল আউটপুট:

IMG20250102105221.jpg

আশা করি আপনাদের কাছে আজকের তৈরি এই পেপার কাটিং ডিজাইনটি ভালো লেগেছে। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে কাজ করার প্রতি আরো উৎসাহিত করে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীঅরিগ্যামি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বৃত্তের মধ্যে দারুন ডিজাইন তৈরি করেছেন আপু। এ ধরনের নকশা গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি নিজেও যখন সময় পাই তখনই এই ধরনের নকশা গুলো তৈরি করার চেষ্টা করি। আপনি খুবই সুন্দরভাবে প্রতিটি ধাপ শেয়ার করেছেন ধন্যবাদ।

 2 years ago 

আপনার পেপার কাটিং ডিজাইন টা দেখে মুগ্ধ হয়ে গেলাম। দারুন ছিল আপনার পেপার কাটিং এর ডিজাইন টা। একটি মনোযোগ নিয়ে ধৈর্য সহকারে এগুলো করলে অনেক সুন্দর হয়। আপনি খুব সুন্দর ভাবে এটা তৈরি করেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি আজকে দারুন একটি ডিজাইন শেয়ার করেছেন। আপনার ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে। এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পেপার কাটিং ডিজাইনগুলো আমার কাছে বেশি ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন করেছেন। তবে অল্প সময়ের মধ্যে এই ডিজাইনগুলো তৈরি করা যায়। এবং পেপার কাটিং ডিজাইন অনেক সাবধানে কাটতে হয়। ধন্যবাদ এত সুন্দর করে পেপার কাটিং ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

পেপার কাটিং নকশা গুলো দেখতে অনেক ভালো লাগে। আর আপনি খুবই সুন্দর করে নকশাটি তৈরি করেছেন। এই ধরনের নকশা তৈরি করতে হলে অনেকটা সময় নিয়ে কাজ করতে হয়। অসাধারণ হয়েছে আপনার এই পোস্ট।

 2 years ago 

পেপার কাটিং ডিজাইন অসাধারণ হয়েছে দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই সুন্দর ডিজাইন করেছেন, দেখে ভালো লেগেছে আমার

 2 years ago 

পেপার কাটিং ডিজাইন গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।এক সময় আমিও এইরকম পেপার কাটিং ডিজাইন তৈরি করতাম।যাইহোক আপনার ডিজাইন টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের অসাধারণ পেপার কাটিং ডিজাইন দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ যেভাবে আপনি আজকের অসাধারণ পেপার কাটিং ডিজাইন এখানে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা একেবারে অসাধারণ হয়েছে৷ একই সাথে এরকম একটি ডিজাইন আপনার কাছ থেকে দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38