অরিগ্যামি পোস্ট:- // পেপার দিয়ে রঙিন ফুলের অরিগ্যামি তৈরি //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুন্দর পোস্ট নিয়ে।

IMG20241104195429-01.jpeg

প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি সুন্দর একটি পোস্ট নিয়ে। আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের ভালো লাগবে।আজকে আপনাদের সাথে পেপার দিয়ে তৈরি সুন্দর একটি অরিগ্যামি শেয়ার করবো।পেপার দিয়ে তৈরি যেকোনো ধরনের অরিগ্যামি দেখতে খুব সুন্দর লাগে। বিশেষ করে রঙিন পেপার ব্যবহার করে যদি কোনো কিছু তৈরি করা হয় তাহলে দেখতে আরো বেশি চমৎকার লাগে।

আজকে আমি পেপার দিয়ে সুন্দর একটি ফুলের অরিগ্যামি তৈরি করেছি।আমার কাছে রঙিন পেপার না থাকার কারণে সাদা কাগজ দিয়ে ফুল তৈরি করে সাইন পেন দিয়ে রঙ করে নিয়েছি।আমি খুব সহজ পদ্ধতিতে এই অরিগ্যামিটি তৈরি করেছি। পেপার দিয়ে কোনো কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। পেপার দিয়ে এভাবে অরিগ্যামি তৈরি করতে অনেক সময়ও ধৈর্যের প্রয়োজন হয়। তবে ধৈর্য নিয়ে কাজটি শেষ করার পর দেখতে অনেক চমৎকার লাগে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে এই পেপার দিয়ে ফুলের অরিগ্যামি তৈরি করলাম।

পেপার দিয়ে রঙিন ফুলের অরিগ্যামি তৈরি
IMG20241104195443.jpgIMG20241104195458.jpg
প্রয়োজনীয় উপকরণ

১.পেপার
২.সাইন পেন
৩.গাম
৪.কাঁচি
৫.জেল পেন
৬.ক্লে

IMG20241104192931.jpg

ধাপ-১:

প্রথমে সাদা রঙের একটি পেপার নিয়েছি।পেপারটি মোট পাঁচ টুকরো করে কেটে নিয়েছি। এরপর এক টুকরো পেপার নিব।

IMG20241104193109.jpgIMG20241104193131.jpg
ধাপ-২:

পেপারটি কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে নিব।এরপর একইভাবে আরও তিনবার ভাঁজ দিব ।

IMG20241104193144.jpgIMG20241104193152.jpg
IMG20241104193203.jpgIMG20241104193228.jpg
ধাপ-৩:

এখন চিত্রের মতো করে কাঁচির সাহায্যে পেপারটির এক সাইডের অংশ কেটে নিব। এরপর কাগজটির ভাঁজ ভালোভাবে খুলে নিব। ফুলের একটি অংশ তৈরি হয়ে গেল।

IMG20241104193244.jpgIMG20241104193326.jpg
ধাপ-৪:

একইভাবে ফুলের আরো চারটি অংশ তৈরি করে নিব।

IMG20241104193820.jpg

ধাপ-৫:

এখন নীল রংয়ের সাইন পেন দিয়ে ফুলের এই অংশটি সুন্দরভাবে রং করে নিব। যেহেতু আমার কাছে রঙিন পেপার নেই তাই আমি সাইন পেন দিয়ে রং করেছি।

IMG20241104193834.jpgIMG20241104194121.jpg
ধাপ-৬:

একইভাবে গোলাপি, হলুদ, সবুজ ও লাল রঙের সাইনপেন দিয়ে ফুলের বাকি অংশগুলোও রং করে নিব।

IMG20241104194737.jpg

ধাপ-৭:

এরপর গামের সাহায্যে ফুলের পাঁচটি অংশ একত্রে সংযুক্ত করে নিব।

IMG20241104195227.jpgIMG20241104195242.jpg
IMG20241104195302.jpgIMG20241104195334.jpg
ধাপ-৮:

এখন ফুলটিকে আরো আকর্ষণীয় করার জন্য সাদা রংয়ের ক্লে দিয়ে সার্কেল তৈরি করে ফুলের মাঝের অংশে লাগিয়ে নিব।এভাবেই তৈরি করে ফেললাম রঙিন ফুলের অরিগ্যামি।

IMG20241104194841.jpgIMG20241104194908.jpg

IMG20241104195349.jpg

ফাইনাল আউটপুট:

IMG20241104195409.jpg

IMG20241104195506.jpg

রঙিন ফুলের অরিগ্যামি তৈরি করার পর দেখতে অনেক সুন্দর লাগছিল। আপনাদের কাছে আমার আজকে শেয়ার করা পোস্টটি কেমন লেগেছে তা মন্তব্যে জানাবেন।আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীঅরিগ্যামি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

পেপার কাটিং করে খুবই সুন্দর ডিজাইন করেছেন। আসলে এই সৌন্দর্যময় দৃশ্যটি অনেক ভালো লেগেছে। বিভিন্ন কালারের তাই বেশি ভালো লেগেছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুব সুন্দর একটি ফুল তৈরি করে নিলেন আপু আপনি। এত সুন্দর কালারের মিশ্রণে ফুল দেখতে আমার কাছে খুবই ভালো লাগলো। বিশেষ করে রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুলগুলো ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু কিভাবে তৈরি করলেন সেই ধাপ সমূহ আপনি বিস্তারিত আমাদের সাথে শেয়ার করলেন।

 2 years ago 

বাহ আপনি পেপার দিয়ে খুব সুন্দর একটি ফুল তৈরি করছেন। আসলে আপনি ভিন্ন ভিন্ন কিছু পেপার দিয়ে ফুল টি তৈরি করছেন যেটা খুব আকর্ষণ লাগতেছে।আপনার অরিগ্যামি টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

সৌন্দর্যের অপর নাম পেপার কাটিং ডিজাইন। তবে এসব কাজে আপনার বেশ দক্ষতা আছে আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। একদম ইউনিক একটি পেপার কাটিং ডিজাইন আমাদের সাথে শেয়ার করেছেন আপনি আর খুবই সাবলীল ভাবে প্রসেস গুলি বর্ণনা করেছেন। আশা করছি আগামীতে আরো ইউনিক ডিজাইন নিয়ে উপস্থিত হবেন ,ধন্যবাদ।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর অরিগামি তৈরি করে দেখিয়েছেন আপু। আপনার চমৎকার অরিগামি তৈরি করতে দেখে আমি মুগ্ধ হয়ে। বেশি দারুণভাবে অরিগামের কাজ সম্পন্ন করেছেন।

 2 years ago 

আপু এটাকে অরিগ্যামি বলে না, অরিগ্যামি হলো কাঁচি গাম ছাড়া পেপার ভাঁজ করে যেসব জিনিস বানানো হয় তাকে। যাই হোক আপনি কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল বানিয়েছেন। সাদা কাগজের উপর রঙিন সাইন পেন দিয়ে কালার করেছেন দেখে খুব ভালো লাগলো। বিভিন্ন কালার মিলিয়ে বানানোর জন্য দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

পেপার দিয়ে রঙিন ফুলের অরিগ্যামি তৈরি দেখে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় এই ডাই পোস্টটি করেছেন। আমার অনেক ভালো লেগেছে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ভীষণ সুন্দর ফুল তৈরি করেছেন। বিভিন্ন কালারের পেপার ব্যবহার করার কারণে অনেক আকর্ষণীয় লাগছে দেখতে। দারুন হয়েছে আপনার আজকের অরিগামী পোস্ট। খুবই কালারফুল লাগছে দেখতে। এত সুন্দর একটা অরিগামি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কাগজ কেটে কেটে চমৎকার একটি রঙিন ফুল তৈরি করেছেন আপু। এরকম রঙ্গিন ফুল দেখতে আমার অনেক ভালো লাগে। এবং দেখতে অনেকটা কালারফুল লাগে তাই এটা সবার মনকে আকৃষ্ট করে।যাইহোক বিভিন্ন রঙের কাগজ কেটে কেটে এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 64716.20
ETH 1742.01
USDT 1.00
SBD 0.42