Diy- "কাগজের তৈরি নকশা"
নমস্কার
কাগজের তৈরি নকশা:
■উপকরণ:
2.কেচি
3.কালো রঙের বলপেন
■প্রস্তুতিকরন:
ধাপঃ 1
👉🏿প্রথমে আমি কাগজের নকশা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলি নিয়ে নিলাম।আমি এখানে সাদা রঙের একটি কাগজ চারকোনা করে কেটে নিয়েছি।এরপর কাগজটি এককোণে সমান করে ভাঁজ করে নিলাম।
ধাপঃ 2
কাগজের বাড়তি অংশ কেচি দিয়ে কেটে বাদ দিয়ে নিলাম।তারপর মোট তিনটি ভাঁজ দিয়ে নেব এভাবে।
ধাপঃ 3
এরপর অপর পাশে সমান করে বাকি কাগজের অংশটি ভাঁজ করে নেব।
ধাপঃ 4
এবারে কাগজের বাড়তি অংশটি কেটে বাদ দিয়ে দেব।
ধাপঃ 5
এখন একটি কালো রঙের বলপেন দিয়ে একটি নকশা একে নিলাম কাগজের উপরে।
ধাপঃ 6
এরপর নকশার উপর দিয়ে কেচি দিয়ে খুব সাবধানে কেটে নিলাম।
ধাপঃ 7
এখন ধীরে ধীরে কাগজের ভাজগুলি খুলে নিতে হবে।তো এখানে আমি কাগজের দুটি ভাঁজ খুলে নিলাম।
শেষ ধাপঃ
👉🏿সবশেষে কাগজের সব ভাঁজ খুলে নিলাম।কাগজের ভাঁজটি খুলে নেওয়ার পর সম্পূর্ণ নকশাটি ফুটে উঠবে।
ছবি উপস্থাপন:
👉🏿তো তৈরি করা হয়ে গেল আমার "কাগজের তৈরি নকশাটি"।এটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিল।
পোষ্ট বিবরণ:
| বিষয় | "কাগজের তৈরি নকশা" |
|---|---|
| শ্রেণী | diy |
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
টুইটার লিংক
হ্যাঁ দিদি স্বল্প সময়ে খুব সহজে এই নকশা তৈরি করা যায়। কিন্তু এই নকশা কাঁটার সময় খুব সাবধানে কাটতে হয়। আমার কাছেও এই ধরনের নকশা অনেক ভালো লাগে। এই নকশা দিয়ে খুব সুন্দর ভাবে ঘর সাজানো যায়। আপনার এই নকশা খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য।
যেকোনো কাজে সাবধান থাকাটা জরুরি, ধন্যবাদ আপু।
সত্যিই দিদি এ ধরনের নকশাগুলো করতে খুব অল্প সময় লাগলেও অনেক বেশি সাবধানতা অবলম্বন করে এসব নকশাগুলো কাটতে হয়।আপনি ধৈর্য নিয়ে খুব সুন্দরভাবে চমৎকার একটি নকশা করে আমাদের মাঝে শেয়ার করলেন। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে।আপনাকে ধন্যবাদ জানাই চমৎকার একটি নকশা শেয়ার করার জন্য।
আপনার কাছে আমার নকশাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু।
আসলেই নকশা গুলো কাটার সময় খুব সাবধানতার সাথে কাটতে হয়। কাগজের কাটিংটা সুন্দর হলেই নকশাটি অনেক সুন্দর হয়। আপনার আজকের কাগজের নকশাটি বেশ ভালো লাগছে দেখতে। খুব সুন্দরভাবে এটি তৈরি করেছেন দিদি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কাগজের তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ আপু।
সত্যি বলেছেন দিদি এ ধরনের ডাই প্রজেক্ট গুলো করতে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হয় না। আপনি সাদা কাগজ দিয়ে বেশ সুন্দর একটি ফুলের নকশা তৈরি করেছেন। এভাবে আলপনা নকশা করলেও বেশ ভালোই দেখা যাবে। অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
দাদা,হয় না বলিনি বেশি সাবধানতা অবলম্বন করতে হয় বলেছি।ধন্যবাদ আপনাকে।
কাগজ তৈরি নকশাটি অসম্ভব সুন্দর লাগছে। কাগজ দিয়ে নকশা তৈরি করার সময় অনেক সাবধানতার সাথে কাটতে হয় । বোঝাই যাচ্ছে আপনি অনেক ধৈর্য সহকারে এটি তৈরি করেছেন এবং আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য
আপনার সাবলীল মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া
নকশা এমনিতেই অনেক সুন্দর হয়ে থাকে৷ আর তা যদি কাগজ দিয়ে তৈরি করা হয় তাহলে তো আর কোন কথাই নেই৷ আপনি খুবই সুন্দরভাবে কাগজ দিয়ে সুন্দর একটি নকশা তৈরি করে ফেলেছেন৷ একইসাথে এই নকশা তৈরি করতে আপনি অনেক কষ্ট করেছেন যা আপনার প্রতিভাকে খুবই ভালোভাবে তুলে ধরেছে।
আসলেই পাতলা কাগজ দিয়ে সুন্দর কিছু তৈরি করা সম্ভব।ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু রঙিন কাগজের এই নকশাগুলো খুবই অল্প সময়ে করা যায়। কিন্তু কাটতে হয় অনেক সাবধানে। কারণ কাগজ ভাঁজ করার পর অনেক মোটা হয়ে যায়। একটু এদিক সেদিক হলেই কাগজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনার রঙিন কাগজের নকশাটি খুব সুন্দর হয়েছে। ডিজাইনটি সুন্দর করে আঁকার কারণে ভালো লাগছে দেখতে।
আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপু।
কাগজের তৈরি ডাই গুলো অনেক সুন্দর হয় তবে কাগজ কাটার সময় অনেক ধৈর্য ধরে এবং নিখুঁত ভাবে কাটতে হয় না হলে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
ঠিক বলেছেন, ধন্যবাদ আপু।
হ্যাঁ আপু ঠিকই বলেছেন কাগজ কেটে নকশা তৈরি সহজ কাজ হলেও একটু ভুলের কারণে সেই সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আজকে ভিন্ন ধরনের নকশা ডিজাইন খুবই সুন্দর ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। এই ধরনের কিছু তৈরি করতে যেমন ভাল লাগে আমার কাছে দেখতে অনেক ভালো লাগে।
নকশাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া।