Diy-"খবরের কাগজের ব্যাগভর্তি ফলের চিত্র অঙ্কন"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

diy-খবরের কাগজের ব্যাগভর্তি ফলের চিত্র অঙ্কন:

IMG_20250526_132736.jpg

আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে।তাছাড়া ইউনিভার্সিটিও ছুটি,তাই আজ ভাবলাম একেবারেই ভিন্ন ধরনের একটি আর্ট করবো।সেটাও আবার বেশ সময় নিয়ে।যেহেতু এখন জ্যৈষ্ঠ মাস,নানা রকম ফলের সমাহার।তাই আমি ফলের আর্ট করার চেষ্টা করলাম সেটাও আবার কোনোরকম ঝুড়িতে নয়।কারন ঝুরিভর্তি ফলের আর্ট তো আমরা সবসময় উপভোগ করি তাইনা বন্ধুরা! তাই আমি একটি খবরের কাগজের ব্যাগ আর্ট করে নিলাম।আর উপরে লিখে নিলাম আনন্দবাজার পত্রিকা।আসলে ওই ব্যাগের ক্ষুদ্র ক্ষুদ্র লেখাগুলো ঢেউয়ের মতো ফুটিয়ে তুলতে আমার বেশি সময় লেগে গিয়েছে।তবে অঙ্কনের পর ফলগুলি দেখতে যেমন সত্যিকারের মতো মনে হচ্ছিলো তেমনি খবরের কাগজটিও।আশা করি এই আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো চলুন শুরু করা যাক--

IMG_20250526_132821.jpg

উপকরণ:

1.সাদা কাগজ
2.পেন্সিল
3.রঙিন মার্কার পেন ও
4.কালো বলপেন

IMG_20250526_132134.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20250526_132151.jpg
প্রথমে আমি একটি পেন্সিলের সাহায্যে ব্যাগভর্তি বিভিন্ন ফলের আকৃতি একে নিলাম।

ধাপঃ 2

IMG_20250526_132206.jpg
এরপর কালো রঙের বলপেন দিয়ে ওই পেন্সিল অঙ্কনের উপরে আবার একে নিলাম।

ধাপঃ 3

IMG_20250526_132230.jpg
এবারে সবুজ ও হলুদ মার্কার পেন দিয়ে আঙুর ফল ও পাকা কলার ছবি একে নিলাম।

ধাপঃ 4

IMG_20250526_132246.jpg
এখন আপেল ও পাকা আমের ছবি এঁকে নিলাম রঙিন মার্কার পেনের সাহায্যে।

ধাপঃ 5

IMG_20250526_132304.jpg
এরপর আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের সাহায্যে।

ধাপঃ 6

IMG_20250526_132319.jpg
এবারে কালো রঙের বলপেন দিয়ে ব্যাগের হাতলটি একে নিলাম।

ধাপঃ 7

IMG_20250526_132333.jpg
এখন ব্যাগের উপরের দিকটা আনন্দবাজার পত্রিকা লিখে নিলাম একটু বড় অক্ষরে কালো রঙের বলপেন দিয়ে।

শেষ ধাপঃ

IMG_20250526_132516.jpg
এরপর একেবারেই ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষরে ঢেউয়ের মতো লিখে নিলাম ব্যাগের উপর ও নিচের দিকে। খবরের কাগজে যেমন থাকে ঠিক তেমন করে।তো সবশেষে অঙ্কনের নীচে কালো রঙের বলপেন দিয়ে আমার নাম লিখে নিলাম।

ছবি উপস্থাপন:

IMG_20250526_132755.jpg

GridArt_20250526_132709595.jpg

IMG_20250526_132412.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার "খবরের কাগজের ব্যাগভর্তি ফলের চিত্র"।এটি অঙ্কনের পর দেখতে খুবই সুন্দর ও সত্যিকারের লাগছিলো।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বেশ এঁকেছেন আপু। পলিথিনের ব্যাগের বদলে খবরের কাগজের ব্যাগ চিন্তাটি বেশ সুন্দর। এখন পরিবেশ রক্ষায় এই ধরনের ব্যাগ খুব জরুরি।যাইহোক বেশ সুন্দর লাগছে ব্যাগ ভর্তি বিভিন্ন ফলের আর্টটি। ধন্যবাদ আর্টটি শেয়ার করার জন্য।

 last year 

এখন পরিবেশ রক্ষায় এই ধরনের ব্যাগ খুব জরুরি।

একেবারেই সঠিক বলেছেন আপু,ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 last year 

ভীষণ সুন্দর হয়েছে আপনার চিত্রাংকনটি। কাগজের ফল ভর্তি ব্যাগটি আপনি অনেক সুন্দর ভাবে অংকন করে দেখিয়েছেন। আপনার অংকন দক্ষতা ভীষণ সুন্দর। ভীষণ সুন্দর করে আপনি অঙ্কন ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

 last year 

আপনার প্রশংসামূলক মতামত পড়ে অনুপ্রাণিত হলাম,অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

খবরের কাগজ দেখে তো প্রথমে সত্যিকারের খবরের কাগজ ভেবেছিলাম। সত্যিই আপু অসাধারণ হয়েছে দেখতে। খবরের কাগজের ব্যাগভর্তি ফলের চিত্র অঙ্কন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

ধন্যবাদ আপু আপনাকেও সুন্দর মতামতের জন্য।

 last year 

আপনার আর্ট করার প্রতিভার দেখছি কোন জবাব নেই৷ খুবই সুন্দর একটি আর্ট আপনি আজকে তৈরি করেছেন৷ একেবারে ইউনিক একটি আইডিয়া থেকে আজকে আপনি এত অসাধারণ একটি আর্ট আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ এরকম আর্ট সাধারণত কখনো দেখা হয়নি৷ আপনার কাছ থেকে প্রথম এরকম ভিন্ন ধরনের একটি আর্ট দেখতে পেলাম৷ এক দেখাতে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম।

 last year 

আপনার সুন্দর মতামত পড়ে ভালো লাগলো, সত্যিই ইউনিকভাবে আকার চেষ্টা করেছিলাম।ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 62044.33
ETH 1652.47
USDT 1.00
SBD 0.42