Diy- "নীল অপরাজিতা ফুলের আর্ট"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

Diy- নীল অপরাজিতা ফুলের আর্ট:

IMG_20250629_161227.jpg

অনেকটা দিন হয়ে গেল কোনোরকম আর্ট করা হয়নি।যদিও যেকোনো আর্ট করা অনেক ধৈর্য্য ও একাগ্রতার বিষয়।তবে বৃষ্টির দিনে মাঝে মাঝেই অঙ্কনের মধ্যে নিজেকে ডুবিয়ে দিতে বেশ ভালোই লাগে।যদিও আমি অতটাও দক্ষতাসম্পন্ন মানুষ নই তবুও।তাছাড়া প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।আমার বাগানে নীল রঙের অপরাজিতা ফুল রয়েছে, যেটি আমার ভীষণই প্রিয়।তাই আজ ভাবলাম নীল অপরাজিতা ফুলের চিত্র অঙ্কন করবো।সেটাও আবার একটু বাস্তবের এর মতো করে।তো এটি অঙ্কনের পর বেশ সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিলো।আশা করি এই আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--

IMG_20250629_160949.jpg

উপকরণ:

1.সাদা কাগজ
2.পেন্সিল
3.রঙিন মার্কার পেন
4.রঙিন মোম রং ও
5.কালো বলপেন

IMG_20250629_160504.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20250629_160514.jpg
প্রথমে আমি একটি পেন্সিল দিয়ে কিছু পাতা ও স্প্রিং এর মতো বাঁকানো ডালের গঠন একে নেব।

ধাপঃ 2

IMG_20250629_160529.jpg
এরপর পাতা ও ফুলের গঠন একে নেব।

ধাপঃ 3

IMG_20250629_160545.jpg
এবারে সবুজ রঙের পেন দিয়ে পাতা ও ডালের গঠন একে নেব।

ধাপঃ 4

IMG_20250629_160605.jpg
আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।

ধাপঃ 5

IMG_20250629_160652.jpg
এখন সবুজ রঙের মার্কার পেন দিয়ে পাতাগুলোর ভিতরে একে নিলাম।

ধাপঃ 6

IMG_20250629_160708.jpg
এরপর নীল রঙের দুটি অপরাজিতা ফুল একে নেব মোম রঙের সাহায্যে।

শেষ ধাপঃ

IMG_20250629_160720.jpg
এখন ফুলের মধ্যে হলুদ ও পাশে নীল রঙের মোম রং দিয়ে একে নিলাম।সবশেষে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।

ছবি উপস্থাপন:

IMG_20250629_160818.jpg

IMG_20250629_160836.jpg

IMG_20250629_161002.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার নীল অপরাজিতা ফুলের চিত্রটি।এটা অঙ্কনের পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

কালারফুল ভাবে আপনি আজকে অসাধারন একটা আর্ট করেছেন তো। এই ধরনের আর্ট গুলো যত বেশি সময় নিয়ে করা হয়, ততই দেখতে সুন্দর লাগে। আপনি অনেক নিখুঁতভাবে এই আর্ট করেছেন। কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এরকম আর্ট আশা করি সময় আমাদের মাঝে শেয়ার করবেন।

 last year 

ঠিক বলেছেন আপু, নিখুঁতভাবে কাজ করলে বেশ সময় লাগে।ধন্যবাদ আপনাকে।

 last year 

অপরাজিতা ফুলের আর্ট খুবই সুন্দর হয়েছে দেখতে। সত্যিকারের ফুলের মত লাগছে। আর নীল অপরাজিতা অনেক আকর্ষণীয় লাগছে দেখতে।

 last year 

ধন্যবাদ আপু আপনাকেও।

 last year 

বাহ্ মনোমুগ্ধকর ছিল তো এই আর্ট। আপনার আর্টটি একেবারে চোখ ধাঁধানো হয়েছে। দেখতেও অনেক সুন্দর লাগছে। এরকম সুন্দর আর্টগুলো দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। আমি এই ধরনের আর্ট গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি। নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এত সুন্দর করে আর্টটি করেছেন। প্রশংসা না করে সত্যি থাকতে পারছি না।

 last year 

আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে অনুপ্রাণিত হলাম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে ও।

 last year 

কি চমৎকার সুন্দর আঙ্কন করেছেন দিদি।দেখে মনে হচ্ছে অরিজিনাল অপরাজিতা। লতা ও ফুল গুলো চমৎকার সুন্দর হয়েছে। কালার কম্বিনেশন দারুণ। ধন্যবাদ আপনাকে চমৎকার সুন্দর অপরাজিতা ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে আমার আর্টটি জেনে আমারও ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ আপু আপনার আইডিয়া তো অসাধারণ। আপনি দেখছি খুব সুন্দর করে নীল অপরাজিতা ফুলের চমৎকার আর্ট করেছেন। এবং আর্ট এর মধ্যে কি চমৎকার পাতা ও ফুল আর্ট করলেন। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ফুলের আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আপনার সুন্দর মতামত পড়ে উৎসাহ পেলাম, ধন্যবাদ ভাইয়া।

 last year 

কিছুদিন আগে আমি এই ফুলটি দেখেছিলাম৷ আজকে আপনার কাছ থেকে এই ফুলের আর্ট দেখে আরো অনেক বেশি ভালো লাগছে। আপনি আজকের এই সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে যেভাবে আপনি এত চমৎকারভাবে এই আর্ট শেয়ার করেছেন তা দেখে মনে হচ্ছে যেন বাস্তবে সেই ফুলটি আবার দেখতে পেলাম৷ এর মধ্যে আপনি রঙের সংমিশ্রণ এবং ডিজাইনগুলো একেবারে নিখুঁত ভাবে দিয়েছেন৷

 last year 

চেষ্টা করেছি ভাইয়া, বাস্তবের মতো করে ফুটিয়ে তোলার জন্য, ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64238.06
ETH 1729.89
USDT 1.00
SBD 0.42