Diy- "ঈদের শুভেচ্ছান্তে ঈদ মোবারক আর্ট"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

Diy-ঈদের শুভেচ্ছান্তে ঈদ মোবারক আর্ট:

IMG_20250607_163848.jpg

প্রথমেই সকলকে জানাই ঈদ মোবারকের অনেক অনেক শুভেচ্ছা।আসলে সকল মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য এটি একটি বিশেষ দিন।অনেকদিন হলো আর্ট করা হয় না।তাই ঈদ মোবারকের শুভেচ্ছাকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য আমার আজকের আর্টটি।আর ঈদ মোবারক জানাতে স্টার চিহ্ন থাকবে না সেটা কি হয়! তাই এই আর্টটিতে অনেক রঙ্গিন স্টারের দৃশ্যও একে নিয়েছি।আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।তো চলুন শুরু করা যাক---

IMG_20250607_163821.jpg

উপকরণ:

1.সাদা কাগজ
2.পেন্সিল
3.কাঁটা কম্পাস
4.রবার
5.রঙিন মার্কার পেন ও
6.কালো বলপেন

IMG_20250607_163547.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20250607_163557.jpg
প্রথমে আমি একটি কাঁটা কম্পাস ও পেন্সিলের সাহায্যে দুটি বৃত্ত একে নেব।

ধাপঃ 2

IMG_20250607_163607.jpg
এরপর সবুজ রঙের মার্কার পেন দিয়ে প্রথম বৃত্তের চারিপাশে মাঝারি সাইজের বৃত্ত একে নেব।

ধাপঃ 3

IMG_20250607_163630.jpg
এবারে সবুজ রঙের মাঝে মাঝে লাল রঙের ছোট ছোট বৃত্ত একে নেব।

ধাপঃ 4

IMG_20250607_163642.jpg
এরপর একটি স্কেলের সাহায্যে বৃত্তের নিচের দিকে কয়েকটি দাগ টেনে নেব পেন্সিল দিয়ে।

ধাপঃ 5

IMG_20250607_163657.jpg
এখন হলুদ, সবুজ, নীল ও গোলাপি রঙের মার্কার পেন দিয়ে স্টার চিহ্ন একে নেব।

ধাপঃ 6

IMG_20250607_163713.jpg
এবারে নীল রঙের দাগ টেনে নিয়ে পেন্সিল দাগগুলো মুছে নেব রবারের সাহায্যে।

ধাপঃ 7

IMG_20250607_163726.jpg
এরপর কালো রঙের বলপেন দিয়ে লাল ও সবুজ রঙের ভিতরে ডিজাইন একে নেব।

শেষ ধাপঃ

IMG_20250607_163848.jpg
সবশেষে বড় বৃত্তের মধ্যে ঈদ মোবারক লিখে নিয়ে একটু ডিজাইন করে নেব।তারপর আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেন দিয়ে অঙ্কনের মাঝে।

ছবি উপস্থাপন:

IMG_20250607_163857.jpg

IMG_20250607_163821.jpg

তো অঙ্কন করা হয়ে গেল আমার "ঈদের শুভেচ্ছান্তে ঈদ মোবারক চিত্রটি"।এটি অঙ্কনের পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ঈদের শুভেচ্ছা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে৷ ঈদের শুভেচ্ছান্তে ঈদ আর্ট তৈরি করে যেভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন তাও বেশ অসাধারণ হয়েছে৷ একই সাথে এখানে এই আর্ট তৈরি করার ধাপগুলো চমৎকারভাবে শেয়ার করেছেন। একই সাথে এখানে শেষ পর্যন্ত যখন এই আর্ট দেখলাম তখন অনেক বেশি ভালো লাগছে।

 last year 

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামতের জন্য।

 last year 

কালারফুল ভাবে আপনি আজকে অসাধারন একটা আর্ট করেছেন তো। এই ধরনের আর্ট গুলো যত বেশি সময় নিয়ে করা হয়, ততই দেখতে সুন্দর লাগে। আপনি অনেক নিখুঁতভাবে এই আর্ট করেছেন। কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এরকম আর্ট আশা করি সময় আমাদের মাঝে শেয়ার করবেন। এটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার সুন্দর মতামত পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে

 last year 

আপু ঈদ উপলক্ষে আপনি খুব সুন্দর একটি চমৎকার আর্ট করেছেন। তবে আপনার ঈদ মোবারক অসাধারণ হয়েছে। আর এই আর্ট করতে আপনার মোটামুটি ভালই সময় লেগেছে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে ঈদ মোবারক আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া, ধৈর্য্য দিয়ে কাজ করলে ভালো হয়।ধন্যবাদ আপনাকে।

 last year 

ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আপনি খুব সুন্দর ঈদ মোবারক আর্ট করেছেন। আর্ট টি কিন্তু বেশ সুন্দর হয়েছে। কালার কম্বিনেশন টা বেশ দারুন হয়েছে। সাইডে বিভিন্ন রকম ছোট ছোট ফুল হওয়ার কারণে আটটি আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

আসলেই ছোট ছোট ফুলগুলো দেখতে সুন্দর লাগছিলো, ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।

 last year 

অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন চমৎকার আর্টগুলো দেখি। আসলে আর্ট করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনার অনেক ভালো দক্ষতা রয়েছে। অনেক চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ভাইয়া, যদিও আপনাদের মতো আর্ট করার দক্ষতা আমার নেই তবুও চেষ্টা করি।ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 62121.05
ETH 1637.93
USDT 1.00
SBD 0.41