Diy- "একটি উড়ন্ত পাখির চিত্র অঙ্কন"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

Diy-একটি উড়ন্ত পাখির চিত্র অঙ্কন:

GridArt_20250505_125314520.jpg

অনেকটা দিন হয়ে গেল কোনোরকম আর্ট করা হয় না।যদিও যেকোনো আর্ট করা অনেক ধৈর্য্য ও একাগ্রতার বিষয়।তাছাড়া প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই আজ সকাল থেকেই ভাবছিলাম কি অঙ্কন করা যায়! তারপর ভাবলাম একটি উড়ন্ত পাখির চিত্র অঙ্কন করি।আশা করি এই আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো চলুন শুরু করা যাক--

IMG_20250505_141654.jpg

উপকরণ:

1.হলুদ মার্কার পেন
2.রঙিন জেল পেন ও
2.কালো বলপেন

IMG_20250505_132013.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20250505_132004.jpg
প্রথমে আমি একটি কালো রঙের বলপেন দিয়ে পাখির মুখ ও ঠোঁট একে নিলাম।

ধাপঃ 2

IMG_20250505_132024.jpg
এরপর আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।

ধাপঃ 3

IMG_20250505_132039.jpg
এখন পাখির বডি ও ডানা একে নিলাম।

ধাপঃ 4

IMG_20250505_132048.jpg
এবারে পাখির দুটি উড়ন্ত ডানা ও লেজ একে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।

ধাপঃ 5

IMG_20250505_132100.jpg
এরপর হলুদ রঙের মার্কার পেন ও রঙিন জেল পেন দিয়ে পাখির ডানায় ও বডিতে কালার করে একে নেব।

শেষ ধাপঃ

IMG_20250505_132115.jpg
সবশেষে পাখির চোখ একে নিয়ে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেনের সাহায্যে।

ছবি উপস্থাপন:

IMG_20250505_141559.jpg

IMG_20250505_141620.jpg

IMG_20250505_141635.jpg
তো আমার অঙ্কন করা হয়ে গেল "একটি উড়ন্ত পাখির চিত্র "।যেটা দেখেই মনে হচ্ছিলো পাখিটি উড়ে যাচ্ছে একদিক থেকে অন্যদিকে।তাছাড়া অনেক সুন্দর ও কিউট দেখতে লাগছিলো।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 last year 

খুব সুন্দর একটি উড়ন্ত পাখির পাখির চিত্র অংকন করেছেন আপনি। দেখতে খুব সুন্দর লাগছে। কালার কম্বিনেশনও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আজ আপনার চিত্রাংকন দেখে ভালো লাগলো ধন্যবাদ এত সুন্দর একটি অঙ্কন আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 last year 

আপনার কাছে আমার আর্টটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে।

 last year 

আজকে আপনি একটি উড়ন্ত পাখির চিত্র অঙ্কন করেছেন।পাখিটির ডানার রঙের গ্রেডেশন খুব সুন্দর হয়েছে! নীল ও সাদার মিশেল প্রকৃতির মতো দেখাচ্ছে। যদি সামান্য হলুদ বা কমলা যোগ করতেন, তাহলে আরও প্রাণবন্ত হতে পারত! আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে অঙ্কন করেছেন এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন সব মিলিয়ে দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার পরামর্শ পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য।

 last year 

পাখিরা সবসময় খোলা আকাশে উড়ে বেড়াবে সেটা দেখতেই সুন্দর লাগে। খাঁচায় বন্দি পাখি কোন জেলখানা থেকে কম নয়। আপনি এই উড়ন্ত পাখির চিত্র অংকন করে সেটা বুঝিয়ে দিলেন। খোলা আকাশে পাখি উড়ে যাবে সেটা দেখলেও মনে অনেক বেশি শান্তি লাগে। আপনার পাখির চিত্রাংকনটি অসম্ভব সুন্দর হয়েছে। এত সুন্দর একটি পাখির চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

একেবারেই সঠিক বলেছেন, স্বাধীন প্রাণী স্বাধীনভাবেই দেখতে ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি উড়ন্ত পাখির চিত্র অঙ্কন করেছেন। আপনার হাতে আর্ট করা এতো সুন্দর একটি দৃশ্য দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে আর্ট টি সম্পন্ন করেছেন। পাখির দৃশ্য টি অসাধারণ হয়েছে আপু।

 last year 

আপনার প্রশংসামূলক মতামত পড়ে খুবই ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি তো দেখছি দারুন একটি আর্ট শেয়ার করে তাক লাগিয়ে দিয়েছেন আপু।উড়ন্ত পাখির দৃশ্য এত সুন্দরভাবে এঁকেছেন দেখে মনে হচ্ছে সত্যি সত্যি পাখি উড়ে যাচ্ছে। মুগ্ধ হলাম আপনার করা আর্ট টি দেখে।ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনার প্রশংসামূলক মতামত পড়ে অনুপ্রেরণা পেলাম, ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

উড়ন্ত পাখির চিত্র দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আপু। আর হালকা রং এর ব্যবহার করাতে দেখতে আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 last year 

হ্যাঁ আপু,হালকা রং দিয়ে আঁকতে আমার খুবই ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক সুন্দর একটি উড়ন্ত পাখির চিত্র অংকন করেছেন পাখিটি দেখতে বেশ দারুন লাগছে। কালার কম্বিনেশন টা দেখতে অসাধারণ ছিল। অনেক ধৈর্য নিয়ে দারুন একটি চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

আপনার সুন্দর মন্তব্য জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64439.92
ETH 1802.95
USDT 1.00
SBD 0.39