তারের বেড়া দিয়ে দেখা আবছা কিছু বিল্ডিং এর পেইন্টিং || ১০% লাজুক খ্যাঁক-কে
| হ্যালো আর্ট প্রেমী, |
|---|
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি তারের বেড়া দিয়ে দেখা আবছা কিছু বিল্ডিং এর পেইন্টিং করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।
| উপকরণ: |
|---|
- পেন্সিল
- কাগজ
- জলরং
- মার্কার পেন
প্রথমে আমি বেগুনি কালারের জল রঙের সাহায্যে কিছু উঁচু নিচু বিল্ডিং এর অবয়ব অঙ্কন করে নিলাম। এরপর বিল্ডিং এর উপরের দিকে বেগুনি কালারের জল রং এর সাহায্যে পুরো আকাশটা ভালোভাবে রং করে নিলাম।
এরপর গারো গোলাপি কালারের জল রং এর সাহায্যে বিল্ডিং এর অবয়ব গুলো আরো গাঢ় করে নিলাম। এবং বিল্ডিংয়ে নিচের দিকে ধূসর কালারের জল রঙের সাহায্যে পুরোটা ভালোভাবে রং করে নিলাম।
এরপর কাল মার্কার প্রেমের সাহায্যে রং করা পুরো পেইন্টিংটির উপর তারের বেড়া অঙ্কন করতে শুরু করলাম।
একটু একটু করে একই প্যাটার্ন ফলো করে পুরো পেইন্টিংটির উপর তারের বেড়া অংকন করে নিলাম।
এরপর ধূসর কালারের জল রঙের বিল্ডিং গুলোর উপর আবছা আলো বুঝানোর জন্য সাদা, সবুজ, কমলা এবং নীল রং এর ফোটা ব্যবহার করলাম।
এবং এভাবেই আমি আমার আজকের চিত্রাংকন টি সম্পন্ন করলাম।
বাংলাদেশ থেকে
এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং সেপ্টেম্বর ২১, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।
আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন
ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara
আপনার ড্রইং মানেই চমৎকার কিছু, খুব সুন্দর হয়েছে এই শহরের চিত্রটি, তার উপর তারের বেড়ার এই ধারটি আরও বেশ চমৎকার ছিল।
মনোমুগ্ধকর একটি পেইন্টিং করেছেন। খুবই ভালো লাগলো।তারের বেড়া দিয়ে দেখা আবছা কিছু বিল্ডিং এর কালার কম্বিনেশন টা বেশ ভালো লেগেছে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ আপু আপনাকে।
তারের বেড়াটা এতটাই অথেনটিক লাগছে যে আমি অনেক্ষণ ধরে ভালোভাবে দেখলাম।ভীষণ নিখুঁত হয়েছে বিষয়টা।আর কালার কম্বিনেশনটা অনেক ভেবে চয়েস করেছেন সেটাও বোঝা যাচ্ছে। ফলে বিষয়টা ফুটেছে ভালো।
জল রং দিয়ে ছবি আঁকানো মানেই চমৎকার কোন দৃশ্যকে অবশ্যই ফুটিয়ে তোলা। আর আপনার এখনো ছবি বরাবরই বেশ চমৎকার হয়। কাঁটাতারের বেড়া দিয়ে আবছা বিল্ডিং গুলো দেখার অনুভূতি আসলেই অনন্য। আপনার জন্য শুভকামনা রইল।
খুব সুন্দর একটি চিত্র অংকন করেছেন আপু। তারের বেড়া দিয়ে দেখা আবছা কিছু বিল্ডিং এর কন্সেপ্ট অনেক দারুন ছিল। প্রতিটি ধাপ সুন্দরভাবে দেখিয়েছেন। মনে হচ্ছে এখনি পেইন্ট করতে পারব। ধন্যবাদ আপু।
সত্যিই আপু আমি প্রথমে ভেবেছিলাম আপনি ফটোগ্রাফি করেছেন। আপনার আর্ট গুলো আমি যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। সত্যি আপনার অনেক দক্ষতা রয়েছে বলতে হয়। আপনি তারের বেড়া দিয়ে দেখা আচ্ছা কিছু বিল্ডিং এর পেইন্টিং করেছেন। এগুলো অংকন করতে আপনার অনেক সময় লেগেছে মনে হচ্ছে।