ডাই:ক্লে দিয়ে মিষ্টি কুমড়া তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250506_115859_1~2.jpg

IMG_20250506_120059~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ মঙ্গলবার , ৬ মে ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি সবজি তৈরির ডাই পোস্ট। অনেকদিন আপনাদের সাথে ক্লে দিয়ে কিছু তৈরি করা হয়নি তাই ভাবছি নতুন কিছু তৈরি করব।আজকে আমি ক্লে দিয়ে মিষ্টি কুমড়া তৈরি করেছি। মিষ্টি কুমড়া টি তৈরি করার পর দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। সব থেকে বেশি ভালো লেগেছিল আবু রায়হানের মিষ্টি কুমড়া টা দেখিয়ে। কেননা ও দেখা মাত্রই ভীষণ খুশি হয়েছে। আরো খুব সুন্দর করে ওটা নিয়ে খেলা করছে। মাঝে মাঝে এমন কিছু তৈরি করলে ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের তৈরি এই ছোট্ট কিউট মিষ্টি কুমড়ার ডাই পোস্ট ভালো লাগবে। কিভাবে আমি মিষ্টি কুমড়া তৈরি করলাম সেটা এখন উপস্থাপন করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
ক্লে
কাঠি

IMG_20250506_115424~2.jpg

ধাপ-১

IMG_20250506_115435~2.jpg

প্রথমে আমি কমলা রঙের ক্লে নিয়ে হাতের সাহায্যে গোল একটি বল তৈরি করে নিলাম।

ধাপ-২

IMG_20250506_115452~2.jpg

IMG_20250506_115514~2.jpg

তারপর বলটা হালকা চাপটা করে নিলাম। এরপর মাঝখানের অংশ হাতের আঙুলের সাহায্যে ঠিক মাঝখানে হালকা নিচু করে নিলাম।

ধাপ-৩

IMG_20250506_115541~2.jpg

IMG_20250506_115604~2.jpg

এরপর কাঠি দিয়ে মিষ্টি কুমড়ার গায়ের শেপ তৈরি করে নিলাম।

ধাপ-৪

IMG_20250506_115829~2.jpg

IMG_20250506_115912~2.jpg

IMG_20250506_115859_1~3.jpg

তারপর সবুজ রঙের ক্লে ব্যবহার করে ছোট বড় তিনটা পাতা তৈরি করে নিলাম। এরপর পাতাগুলো মাঝখানে নিচু অংশে লাগিয়ে দিলাম।

ধাপ-৫

IMG_20250506_120018~2.jpg

IMG_20250506_120127~2.jpg

IMG_20250506_120113~2.jpg

IMG_20250506_120053~2.jpg

IMG_20250506_120059~2.jpg

তারপর নীল রঙের ক্লে ব্যবহার করে সুন্দর ছোট্ট একটি বোঁটা তৈরি করে পাতা দুইটির মাঝখানে লাগিয়ে দিলাম। এরপর কয়েকটা ফটোগ্রাফি ধারণ করে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকে তৈরি ক্লে দিয়ে মিষ্টি কুমড়া। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে আবারো আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

ক্লে দিয়ে দারুণ একটি ডাই পোস্ট শেয়ার করছেন আপু। মিষ্টি কুমড়ো টি দেখতে একেবারে অসাধারণ হয়েছে আপু। আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো ডাই পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ক্লে দিয়ে যাই বানানো হোক না কেন তা খুব সুন্দর লাগে দেখতে।আপনি চমৎকার সুন্দর করে ক্লে দিয়ে চমৎকার সুন্দর করে মিষ্টি কুমড়া বানিয়েছেন। ধাপে ধাপে মিষ্টি কুমড়া বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

সত্যি বলতে আপু খুব মিষ্টি কুমড়া টি তৈরি করার পর আমার কাছে ভীষণ ভালো লেগেছিল।

 last year 

অনেক সুন্দর হয়েছে আপু। ক্লে দিয়ে তৈরি মিষ্টি কুমড়া দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। নতুন নতুন কাজ গুলো দেখতে অনেক ভালো লাগে।

 last year 

ঠিক বলেছেন আপু নতুন নতুন জিনিস সত্যি সবারই অনেক পছন্দ। ধন্যবাদ আপু।

 last year 

Screenshot_20250506-195506.png

 last year 

ক্লে দিয়ে কোন কিছু তৈরি করতে আমারও ভালো লাগে। যদিও ক্লে দিয়ে কোন কিছু তৈরি করা খুব একটা সহজ ব্যাপার না। তবুও আপনি খুবই চমৎকার একটি মিষ্টি কুমড়া তৈরি করেছেন আপু।দেখে মনে হচ্ছে বাস্তব মিষ্টি কুমড়ার ফটোগ্রাফি করেছেন।এত সুন্দর ভাবে তৈরি করেছেন যা দেখে বোঝার উপায় নেই এটি ক্লে দিয়ে তৈরি করা। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো আপু। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু চেষ্টা করি সুন্দর সুন্দর জিনিস তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ক্লে দিয়ে মিষ্টি কুমড়া তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো।অসাধারণ শিল্পকর্ম! মিষ্টি কুমড়ার ডিটেইলগুলো এতটা জীবন্ত দেখাচ্ছে যে মনে হচ্ছে বাস্তব থেকে তুলে আনা।আপনার কাজটা খুব সুন্দর হয়েছে! দিয়ে এমন সুন্দর একটা মিষ্টি কুমড়া বানিয়েছেন দেখে আমি মুগ্ধ! ভবিষ্যতে আরও শিল্পকর্ম শেয়ার করার অনুরোধ রইল।

 last year 

অসম্ভব সুন্দর একটি মিষ্টি কুমড়া আপনি তৈরি করেছেন ক্লে দিয়ে। রুপ রং একদম যেন বাস্তব কুমড়োর মতনই সুন্দর হয়েছে। আপনার ক্রিয়েটিভিটি অতুলনীয়। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি কুমড়ো তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63951.96
ETH 1789.25
USDT 1.00
SBD 0.39