ডাই: ক্লে দিয়ে সুন্দর একটি ফুল তৈরি।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ শুক্রবার , ৩০ মে ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর ফুলের একটি ডাই পোস্ট। ক্লে দিয়ে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই মাঝে মাঝে সময় পেলে বসে পড়ি ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করার জন্য। আজকে কি পোস্ট করব ভাবছিলাম হঠাৎ মনে পড়ে গেল এখন সময় আছে আপনাদের মাঝে সুন্দর কিছু তৈরি করি। ক্লে হাতে নিয়ে ভাবছিলাম কি তৈরি করব হঠাৎ আপনাদের ভাইয়া বলে উঠলো সুন্দর দেখে একটি ফুল তৈরি কর। তখন এই ফুলটি তৈরি করে ফেলেছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের তৈরি এই ফুলটি অনেক ভালো লাগবে। কিভাবে আমি সম্পূর্ণ ফুল তৈরি করেছি সেটা এখন শুরু করছি।
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | ক্লে |
| ২ | কাঠি |
| ৩ | স্কেল |
ধাপ-১
প্রথমে আমি কিছু খয়েরি রঙের ক্লে নিয়ে নিলাম। তারপর পাঁচটি অংশে ভাগ করে নিলাম। এরপর প্রত্যেক অংশের ক্লে হাত দিয়ে ভালোভাবে গোল করে নিলাম।
ধাপ-২
এরপর স্কেলের সাহায্য গোল বল গুলো চাপ দিয়ে হালকা চ্যাপ্টা করে নিলাম।
ধাপ-৩
তারপর প্রত্যেকটি বলের যেকোনো এক দিকে হাত দিয়ে সুন্দর ফুলের পাপড়ি মত করে নিলাম। তারপর সব পাপড়িগুলো একসাথে লাগিয়ে সুন্দর করে বড় একটা ফুল তৈরি করে দিলাম।
ধাপ-৪
এরপর পাপড়ি গুলোর মাঝখান দিয়ে কাঠি দিয়ে একটি করে দাগ দিয়ে দিলাম এতে একটু ডিজাইন হয়ে গেল।
ধাপ-৫
এরপর বেগুনি রংয়ের ক্লে নিয়ে সাত টুকরো করে নিলাম। তারপর টুকরোগুলো হাতের সাহায্যে ভালোভাবে গোল করে নিলাম । এরপর ফুলের ঠিক মাঝখানে বড় গোলটি হালকা চাপ দিয়ে বসিয়ে দিলাম। এরপর চারপাশে ছোট ছোট গোল বলগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম।
ধাপ-৬
তারপর কয়েকটা ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম ।কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই ডাই পোস্ট। আশা করছি ভাল লাগবে, তবে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার তৈরি এই ক্লে ফুলটি সত্যিই অসাধারণ এবং মনোমুগ্ধকর হয়েছে। কফি কালার ও বেগুনি রঙের মিলনে ফুলটির সৌন্দর্য আরও বেড়েছে। ধাপে ধাপে ছবি ও বিস্তারিত বর্ণনা দেখে খুব ভালো লাগলো, এটা দেখে স্পষ্ট যে আপনি কত যত্ন ও ভালোবাসা দিয়ে কাজ করেছেন। সত্যিই ছোট ছোট এ ধরনের আর্ট তৈরিতে ধৈর্য্য ও সৃজনশীলতা লাগে, যা আপনি খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু।
ক্লে দিয়ে কিছু বানালে তা দেখতে দারুণ লাগে।আপনি খুবই সুন্দর একটি ক্লে দিয়ে ফুল বানিয়েছেন যা দেখতে দারুণ হয়েছে। ধাপে ধাপে ক্লে দিয়ে ফুল তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
ক্লে দিয়ে কিছু বানাতে আমার খুবই ভালো লাগে আপু ধন্যবাদ।
https://x.com/MstFatema137069/status/1928682499439497636?t=r4xmNSQhdK0Thfd7xJ8uIA&s=19
https://x.com/MstFatema137069/status/1928683312358265335?t=dXfWI58RGrZuEF_Bj66-Zg&s=19
https://x.com/MstFatema137069/status/1928684164984738139?t=PRXiLxF0VQQId5j6K7hw8A&s=19
https://x.com/MstFatema137069/status/1928685148524130645?t=UaqwEkdwzkvBGwztqfv5_g&s=19
ক্লে দিয়ে আজকে খুব সুন্দর একটি ফুল তৈরি করলেন আপনি। কফি কালার এবং নীল কালারের মধ্যে ফুলটি তৈরি করার কারনে দেখতে ভীষণ ভালো লাগলো। এরকম ছোট বড় ফুলগুলো তৈরি করতে কিন্তু বেশ সময় লাগে। আপনি এত সুন্দর করে ফুলটি তৈরি করেছেন আমার কাছে কিন্তু দারুণ লেগেছে।
সব সময় লাল সাদা কালো এ ধরনের কালার গুলো ব্যবহার করা হয় তাই আজকে একটু ভিন্ন কালার ব্যবহার করলাম ভাইয়া।
ক্লে দিয়ে তৈরি করা ফুল অনেক সুন্দর হয়েছে আপু। আপনি এই ধরনের কাজগুলো দারুন ভাবে করেন। আর দেখতেও ভালো লাগে। অসাধারণ হয়েছে আপু।
ক্লে দিয়ে তৈরি করা যে কোন জিনিস দেখতে ভীষণ ভালো লাগে। আর খুব সুন্দরও হয় ক্লে দিয়ে তৈরি করা জিনিসগুলি। তেমনি আজকের আপনার এই ক্লে দিয়ে তৈরি করা ফুলটি ও ভীষণ সুন্দর হয়েছে। অনেক সুন্দর করে আপনি সুন্দর দুটি কালারের ক্লে নিয়ে ফুলটি তৈরি করেছেন।
এইভাবে ফুল তৈরি করতে গেলে খুব সহজে এবং তাড়াতাড়ি ফুল তৈরি করা সম্ভব। তার মধ্য থেকেও সুন্দর পরিকল্পনা এবং কারুকার্যের দক্ষতা প্রয়োজন হয়। আর আপনি বেশ সুন্দর করে সুন্দর একটি ফুল তৈরি করেছেন।
আপনার কাছ থেকে সব সময় ক্লে দিয়ে খুবই সুন্দর সুন্দর কিছু জিনিস দেখে আসছি৷ আজকেও যেভাবে আপনি ক্লে দিয়ে এত সুন্দর একটি ফুল তৈরি করে ফেলেছেন তা যেরকম অসাধারণ হয়েছে৷ এখানে এই ফুল তৈরি করার ধাপ গুলো একের পর খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ শেষ পর্যন্ত যখন এটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তখন এটিকে একেবারে বাস্তবের মনে হচ্ছে৷