ডাই: ফুলের পাপড়ি ও পাতা দিয়ে গাজরা তৈরি।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার ,১০ এপ্রিল ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে সপ্তাহের প্রথম দিন আর আজকে আমি আপনাদের মাঝে একটি ডাই পোস্ট শেয়ার করব। প্রতি সপ্তাহে যেকোনো ধরনের একটি ডাই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সবুজ হতে ফুলের পাপড়ি দিয়ে গাজরা বা মালা তৈরি। আপনারা অনেকেই হয়তোবা ফুলের পাপড়ি গুলো দেখে চিনতে পেরেছেন যে এটা কি ফুল। এই ফুলের পাপড়িগুলো হচ্ছে আমাদের পেয়ারা গাছের পেয়ারা ফুলের সাদা সাদা পাপড়ি। আমাদের পেয়ারা গাছে অনেক ফুল এসেছে আর সকাল সকাল এই পাপড়িগুলো পেয়ারা গাছে নিচে পড়ে থাকলে দেখি। সাদা ফুল আমার ভীষণ পছন্দ তাই ভাবলাম এই পাপড়ি গুলো দিয়ে সুন্দর একটি গাজরা বা মালা তৈরি করে ফেলি। শাড়ি অথবা যে কোন অনুষ্ঠান সাজে খোঁপায় ফুল বা গাজরা দিলে দেখতে ভীষণ ভালো লাগে। পাতা এবং সতেজ ফুলের পাপড়ি দিয়ে আমি এই গাজরা তৈরি করেছি। তৈরি করার পর আমার কাছে বেশ ভালো লেগেছিল। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। কিভাবে আমি সম্পূর্ণ গাজরা তৈরি করলাম সেটা এখন উপস্থাপন করছি।
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | পেয়ারা ফুলের পাপড়ি |
| ২ | পাতা |
| ৩ | সুচ ও সুতা |
| ৪ | একটি গাঁদা ফুল |
| ৫ | কাঁইচি |
ধাপ-১
প্রথমে আমি কিছু আম এবং লিচু পাতা ছোট করে কেটে নিলাম। এগুলো পাপড়ির সাইজে কেটে নিলে দেখতে বেশি ভালো লাগবে।
ধাপ-২
এরপর সাদা সুতা সুচে পরিয়ে প্রথমে আমি একটি পাপড়ি তারপরে একটি পাতা এভাবে আস্তে আস্তে সেলাই করতে থাকলাম।
ধাপ-৩
এভাবে অনেকগুলো পাতা এবং ফুল পর্যায়ক্রমে সেলাই করে নিলাম তবে কিছু কিছু জায়গায় ফুল দুইটা তিনটা করে দিয়েছি। এতে মাঝে মাঝে বড় বড় ফুল মনে হবে।
ধাপ-৪
অর্ধেক সেলাই করা হয়ে গেলে মাঝখানে আমি একটি ছোট্ট গাঁদা ফুল সেলাই করে দিলাম। তারপর আবারও অর্ধেক অংশ একই রকম করে ফুল পাপড়ি দিয়ে সেলাই করে নিলাম।
ধাপ-৫
সম্পূর্ণ ফুলের পাপড়ি ও পাতার সেলাই করা হয়ে গেলে সুতার মুখ ভালোভাবে গিট বেঁধে নিলাম। আমার হাতে পড়ে এবং লাভ আকৃতি রেখে কয়েকটা ফটোগ্রাফি ধারণ করে আপনাদের মাঝে পরিবেশন করলাম। এই ধরনের গাজরা বা মালা গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো নতুন কোন পোস্টটি নিয়ে আপনাদের মাঝে আছে চেষ্টা করব।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ্ আপু আপনি ফুলের পাপড়ি আর পাতা দিয়ে গাজরা তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে। এটা তৈরীর আইডিয়াটা অনেক সুন্দর ছিল। প্রতিটি ধাপ আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
গাজরা দেখতে অনেক সুন্দর হয়েছে। এই ধরনের গাজরা কখনো নিজে নিজে তৈরি করা হয়নি। দারুন হয়েছে আপনার তৈরি গাজরা। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আপনার তৈরি করা এই গাজরা খুবই সুন্দর হয়েছে৷ যেভাবে আপনি আজকে খুব সুন্দর গাজরা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ একই সাথে এখানে এটি তৈরি করার ধাপগুলো একেবারে খুব সুন্দরভাবে শেয়ার করেছেন এবং শেষ পর্যন্ত শেয়ার করেছেন এটিকে একেবারে অসাধারণ দেখা যাচ্ছে৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গাজরা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
https://x.com/MstFatema137069/status/1911072864381415724?t=ZVI4n0WoKknnQlSClIV9VQ&s=19
https://x.com/MstFatema137069/status/1911073298382758001?t=eJ3GnDZy835MdFosw-uQ-g&s=19
https://x.com/MstFatema137069/status/1911074106100888052?t=YWi_ts4lhfT73BgfPvGxbA&s=19
https://x.com/MstFatema137069/status/1911074700295365055?t=u796TBjdqJ4nT1U6eqZPfQ&s=19
https://x.com/MstFatema137069/status/1911075367932026905?t=JQn7-i1SIAYX6JzRdGnxyA&s=19
https://x.com/MstFatema137069/status/1911075793540706808?t=-WmglQ3Ex47rSEGmbqe5nA&s=19
https://x.com/MstFatema137069/status/1911076379677835665?t=QGmA2jt41j8SMzIMiGtGtA&s=19
https://x.com/MstFatema137069/status/1911076843182325818?t=AiTcAVPYb13ofxKhP8CzoQ&s=19
https://x.com/MstFatema137069/status/1911077179649118394?t=eVD6zjWoYnlVCVTvweLUtg&s=19