ডাই পোস্ট: ক্লে দিয়ে তিমি মাছ তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

🌿আমি মো: আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ২৪ নভেম্বর ২০২৪ ইং: রোজ রবিবার ।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার বাংলা ব্লগের অনেক সদস্যরা ক্লে দিয়ে নানা রকম সুন্দর সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেন। তাদের তৈরি জিনিস গুলা দেখতে বেশ দারুন লাগে। আমি আবার খুব ভালো করে ক্লে দিয়ে তেমন কিছু তৈরি করতে পারি না। তাও চেষ্টা করি, আজ আপনাদের মাঝে ক্লে দিয়ে তৈরি একটি তিমি মাছ তৈরি করবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেয়া যাক।


ফাইনাল লুক

1000006228.jpg

1000006227.jpg

1000006224.jpg

প্রয়োজনীয় উপকরণ
ক্লে
কাঁচি
কালো কলম

1000006192.jpg

প্রথম ধাপ

1000006220.jpg

প্রথমেই আমি নীল কালারের বেশ খানিকটা পরিমান ক্লে নিয়ে লিনাম। এর পর সেই ক্লে হাতের সাহায্যে একটি শেপ দিয়ে নিলাম এর একটা প্রান্ত মোটা আরেক প্রান্ত চিকন করলাম। যেমনটি আপনারা ছবিতে দেখতে পারছেন। একটি প্রান্ত মাথা ও অপর প্রান্ত লেজ হবে।

দ্বিতীয় ধাপ

1000006221.jpg

এরপর একটি কাঁচি দিয়ে চিকন প্রান্তে ২ ইঞ্চির মতো কেটে নিলাম। এরপর কেটে নেওয়া অংশটি হাত দিতে চেপে চেপে লেজের অংশের পাখা তৈরি করে নিলাম।

তৃতীয় ধাপ

1000006223.jpg

এরপর একই ভাবে কাঁচি দিয়ে দুই সাইডের পাখা ও পিঠের উপরের পাখার জন্য কেটে নিলাম। এরপর হাতের সাহায্যে পাখা তৈরি করে নিলাম। হুবহু আসলের মতো করে তৈরি করার চেষ্টা করেছি। জানি না কতটুকু করতে পারেছি। সেটা আপনারাই বলতে পারবেন।

চতুর্থ ধাপ

1000006224.jpg

এরপর মাথার দিকের অংশটি একই ভাবে আবার কেটে নিলাম। এরপর তিমি মাছের মাথার মতো করে তৈরি করলাম। হাত দিয়ে চেপে মুখের আকৃতিতে রুপান্তর করলাম। এরপর সাদা ও কালো রঙ এর ক্লে দিয়ে চোখ তৈরি করে নিলাম।

পঞ্চম ধাপ

1000006226.jpg

1000006225.jpg

আর এভাবেই আমি ক্লে দিয়ে একটি তিমি মাছ তৈরি করে ফেললাম। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে


পোস্টের ধরনডাই পোস্ট
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



Logo.png

Banner_New.png

1000006185.png

1000006814.png

Sort:  
 2 years ago 

ডাই ক্লে দিয়ে আপনি মাছটি দারুন বানিয়েছেন তো। একেবারে নিখুঁতভাবে তৈরি করেছেন মাছটি। পেন্সিলের উপর দাঁড় করিয়েছেন বলে আরো ভালো দেখাচ্ছে। এবার তো শুধু জলে ছেড়ে দেওয়ার অপেক্ষা। জলে ছেড়ে দিলেই জীবন্ত হয়ে ছোটাছুটি শুরু করবে। দারুন সুন্দর শিল্পকর্ম আমাদের সঙ্গে শেয়ার করলেন।

 2 years ago 

মজা নিলেন নাকি জানি না ভাই ... আপনার মূল্যবান মতামত আমার পোস্ট এ শেয়ার করার জন্য৷ ধন্যবাদ ভাই।

 2 years ago 

1000006818.jpg

1000006819.jpg

1000006820.jpg

 2 years ago 

আপনার তিমি মাছ অনেক সুন্দর হয়েছে ভাইয়া। ক্লে দিয়ে যে কোন জিনিস তৈরি করলে খুব ভালো লাগে দেখতে। এখানে আপনি চমৎকারভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন। অনেক অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

চেষ্টা করেছি আপু সুন্দর করে তৈরি করতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 2 years ago (edited)

ক্লে ব্যবহার করে দারুন একটি তিমি মাছ তৈরি করে ফেলেছেন ভাইয়া। ক্লে ব্যবহার করে তৈরি করা প্রত্যেকটা জিনিস দেখতে অনেক সুন্দর লাগে। এগুলো তৈরি করতে যেমন ভাল লাগে তৈরি করার পর দেখতেও অনেক ভালো লাগে। খুব সুন্দর ভাবে আমাদের সাথে তিমি মাছ তৈরি পদ্ধতি শেয়ার করেছেন। তৈরি পদ্ধতিটি বেশ ভালো লাগলো। প্রত্যেকটি ধাপ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন তৈরি করার পর দেখতে আরো সুন্দর লাগে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

অসাধারণ! এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে তিমি মাছ তৈরি করা। এগুলো নিজের মনোবল এবং দক্ষতা উপায় মিলে ই সম্ভব। একটু ধৈর্য ধরে চেষ্টা করলে শুধু তিমি মাছ কেন আরো অনেক কিছুই তৈরি করা সম্ভব।

 2 years ago 

যে ভাই আপনি অনেক সুন্দর কথা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মতামত শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

সুন্দর এবং মনমুগ্ধকর একটি ডাই তৈরি করেছেন ভাই। ক্লে দিয়ে কিভাবে একটি তিমি মাছ তৈরি করা যায় সুন্দরভাবে প্রসেস গুলি বর্ণনা করেছেন। আপনার তৈরি করা তিমি মাছের ডাই টি একদম মনোমুগ্ধকর হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার প্রশংসনীয় মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

 2 years ago 

বাহ্ ক্লে দিয়ে দারুন তিমি মাছ তৈরি করলেন।
আসলে চেষ্টা থাকলে ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা সম্ভব।
আর দেখতেও এগুলো সুন্দর দেখায়।
অনেক ধন্যবাদ ভাই চমৎকার কাজটি শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বি ভাই চেষ্টা করলে সব কিছুই তৈরি করা সম্ভব আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

তিমি মাছকে পেন্সিল দিয়ে শিকার করলেন নাকি ভাইয়া? যাইহোক আপনি ক্লে দিয়ে জিনিস বানাতে পারেন না তারপরও এত সুন্দর একটি তিমি মাছ তৈরি করেছেন। মাছটি দেখে সত্যিকারে তিমি মাছের মত লাগছে। আপনার বানানোর পদ্ধতি দেখেও বেশ সহজ মনে হল। যাইহোক খুব সুন্দর লেগেছে আমার কাছে আপনার তৈরি তিমি মাছটি।

 2 years ago 

জ্বি আপু হাতের কাছে যেটা পেয়েছি সেটা দিয়ে
শিকার করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর মতামত শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61655.78
ETH 1609.66
USDT 1.00
SBD 0.47