DIY " এসো নিজে করি "রঙিন কাগজ দিয়ে একটি প্রজাপতির অরিগ্যামি তৈরি(🦊১০% লাজুক খ্যাক এর জন্য)
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন।আশা করছি মহান সৃষ্টিকর্তার দোয়ায় সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।সবার কাছে আশা করবো সবাই সাবধানে থাকবেন।আজকে হটাৎ মনে হইলো যে আজকে কাগজ দিয়ে একটা কিছু তৈরি করি।যেমন কথা তেমন কাজ। মাথায় আসলো যে একটা রঙিন কাগজের অরিগ্যামি তৈরি করি।তাই আজকে আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে একটি প্রজাপতির অরিগ্যামি তৈরি করবো। বেশি কথা না বলে চলেন শুরু করি।
রঙিন কাগজ দিয়ে একটি প্রজাপতির অরিগ্যামি তৈরি |
|---|

উপকরণ
- একটি কলম
- একটি কেচি
- একটি চারিদিক সমান হলুদ পেপার।
প্রথমে আমরা রঙিন কাগজটিকে কোনাকোনি ভাবে প্রথম ভাঁজটি দিয়ে নিবো।
এরপর দ্বিতীয় ভাঁজটি ও বাকি থাকা দুই কোনাকোনি বরাবর ভাঁজ দিয়ে নিলে এমন অবস্থা দারাবে।
এবার পেপারের মাঝ বরাবর সমান ভাবে পেপারটি উল্টিয়ে নিয়ে ভাঁজ করতে হবে।
একই ভাবে বাকি থাকা পাশটি ভাঁজ করে নিলে এমন অবস্থান দারাবে।
এবার পেপারটি কোনাকোনি ভাবে ভাঁজ থাকা অংশটুকু ভেতরে ঢুকে দিয়ে ভাঁজ করে নিতে হবে।
এরপর ভাঁজ করে নিলে চিত্রের ন্যায় দারাবে।
এরপর এই ভাঁজ করা কাগজটিকে আরো একবার ভাঁজ করে নিবো।
এরপর এই পাশটায় কলম দিয়ে সুন্দর করে গোল করে দাগ দিয়ে নিবো।
এরপর দাগ দিয়ে নেয়া যায়গাটা কেচি দিয়ে গোল করে কেটে নিবো।
এরপর একটি ভাঁজ খুলবো তাহলে চিত্রের ন্যায় দেখাবে।
এরপর দুইপাশ থেকে এমন ভাবে আরাআরি ভাবে ভাঁজ করে নেবো।
এরপর নিচের কোণ অংশটুকুকে ধরে নিচ দিয়ে ঘুরিয়ে নিয়ে উপরে তুলে নেবো চিত্রের ন্যায়।
এরপর অতিরিক্ত কোণটি এভাবে ভাজ করে নিবো যেনো খুলে না যায়।
এরপর ভাঁজ করা অংশটুকু নিচের দিক থেকে এভাবে চাপ দিলে আর খুলে আসবে না।আর এভাবেই তৈরি হয়ে গেলো আমাদের প্রজাপতির একটি অরিগ্যামি।
আর এভাবেই তৈরি হয়ে গেলো আমাদের সেই রঙিন কাগজের প্রজাপতির একটি অরিগ্যামি।জানি না কেমন হয়েছে।ভালভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।আশা করছি আপনাদের ভালো লাগবে।আপনাদের উৎসাহ পেলে আরও ভালো কিছু করতে পারবো।সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।তবে দেখা হবে অন্য কোন দিন অন্য কিছু নিয়ে।
| ফটোগ্রাফি | রবিউল ইসলাম |
|---|---|
| ডিভাইস | Realme 7 Pro |
| ছবি তোলার স্থান | লোকেশন |
আমি রবিউল ইসলাম। আমার স্টীমিট আইডি @rabiul365। আমি একজন বাংলাদেশি।আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি।কারন আমি আমার মায়ের ভাষায় কথা বলি।দেশ আমার ভাষা আমার।আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।আমি একজন সপ্ন বিভোর মানুষ।সপ্ন দেখতে পছন্দ করি।ভ্রমন আমার খুব পছন্দের কাজ।ভ্রমন ভালবাসি।মাঝে মাঝে নিজের মনের ভাবকে প্রকাশ করতে আঁকাআঁকি করে থাকি।চেষ্টা করি নতুন কিছু করার,কারন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

ভাইয়া রঙিন কাগজের তৈরি প্রজাপতির অরিগ্যামি টি অনেক সুন্দর হয়েছে। রঙিন কাগজের কালার টা অনেক সুন্দর ভাবে ফুটে উঠছে। দেখতে বেশ চমৎকার লাগতেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর করে প্রজাপতির অরিগামি তৈরি করেছেন। DIY পোস্ট গুলো সত্যি খুব সুন্দর লাগে নিজের হাতের কাজ সেটা যত ছোটই হোক না কেন এর মধ্যে একটা অন্যরকম ভালোলাগা কাজ করে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে প্রজাপতির অরিগামি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্য দিয়ে আমার পাশে থাকার জন্য।
ভাইয়া রঙিন কাগজের তৈরি প্রজাপতির অরিগ্যামি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে আমার কাছে প্রজাপতির কালার টা খুবই ভালো লেগেছে। আপনি প্রতিটা ধাপ অনেক সুন্দর করে সাজিয়েছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
আমার কাজটা আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
রঙিন কাগজ দিয়ে একটি প্রজাপতির অরিগ্যামি তৈরিটি অনেক সুন্দর হয়েছে প্রজাপতি অরিগামি টি খুব সহজ হলেও রঙিন কাগজের ভাঁজ গুলো করতে একটু কষ্টসাধ্য সময় লাগে আপনি খুব সুন্দর করে প্রজাপতির অরিগামি টি তৈরি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপনা করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
প্রজাপতি, প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা.........…এটি একটি গান।আর সেই গান মনে পড়ে গেল আপনার অসম্ভব সুন্দর প্রজাপতিটি দেখে। প্রজাপতিটি যদিওবা রঙিন কাগজের তৈরি তবুও এর পাখা দুটি দেখতে খুবই চমৎকার লাগছে। প্রজাপতিটি তৈরি করার প্রত্যেকটি ধাপ অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর মন্তব্য দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।
রঙিন পেপার ব্যবহার করে আপনি খুব সুন্দর একটি প্রজাপতির অরিগামি প্রস্তুত করেছেন 👌👌 প্রজাপতিটি দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম 🤔কালার টা দারুণ চুস করেছেন 👌👌ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন👌 শুভেচ্ছা রইল আপনার জন্য🌹🌹🌹
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
খুব সুন্দর প্রজাপতি তৈরি করছেন ভাইয়া। মার্ক ডাউনের চমৎকার ব্যবহার করেছেন। সত্যি আমার কাছে আপনার উপস্থাপনা অনেক সুন্দর লেগেছে। এই ধরনের প্রজাপতি আমি নিজেও তৈরি করি এবং বাড়িতে সাজিয়ে রাখি। দেখে অনেক ভালো লাগলো যে আপনিও এটি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।
আপনার কাছে আমার কাজটি ভালো লেগেছে জেনে অনেক খুশী হইলাম।ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
রঙিন কাগজের অরিগ্যামি মানেই অসাধারণ কিছু। রঙিন কাগজের সব ধরনের অরিগামি দেখতে খুবই ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন । এই ওরিগামি এগুলো তৈরি করতে অনেক বেশি সময় লাগে। আমাদের মুখে রঙিন কাগজের তৈরি প্রজাপতি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে আপনি একটি প্রজাপতি বানিয়ে আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে এ প্রজাপতি দেখতে বেশ চমৎকার লাগতেছে। আর হলুদ কালারের কারণে প্রজাপতিটি আরো বেশি চমৎকার হয়ে উঠেছে। অনেক ধন্যবাদ একটি প্রজাপতি রঙিন কাগজ দিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য। ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করি
ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
খুবই সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে একটি প্রজাপতির অরিগ্যামি তৈরি করেছেন ভাইজান। রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি প্রজাপতি তৈরি করা যায় তা আপনার পোস্ট না দেখলে হয়তো বুঝতে পারতাম না। প্রজাপতি তৈরি প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দেয় এমন সুন্দর একটা জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্য দিয়ে আমার পাশে থাকার জন্য।