ডিস্কোর্ড এনিমেশন এর সেই লাজুক খ্যাঁক অঙ্কন || ডিজিটাল আর্ট #59
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। আজ একটি ডিজিটাল আর্ট শেয়ার করবো আপনাদের সাথে। এটি আপনারা আমার বাংলা ব্লগ এর ডিস্কোর্ড সার্ভার এ এনিমেশন আকারে দেখে থাকবেন। আশা করি ভালো লাগবে আপনাদের।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X২০০০পিক্সেল।
প্রথমে একটি লেয়ার খুলে সেটির উপর পেন টুল দিয়ে লাজুক খ্যাঁক এর মাথার অংশ আঁকি ।
এবার এলিপ্টিকাল মারকিউ টুল ব্যবহার করে নাক ও চোখ এঁকে দেই লাজুক খ্যাঁক এর।
এবার আবার পেন টুল এর মাধ্যমে কান এঁকে দেই লাজুক খ্যাঁক এর।
এবার লাজুক খ্যাঁক এর গালে লাল দাগ যুক্ত করি যেনো মনে হয় সে সত্যি লাজুক।
এখন পেনটুল দিয়ে শরীর ও পায়ের অংশ এঁকে ফেলি।
এবার লাজুক খ্যাঁক এর হাত এঁকে ফেলি পেন টুল এর মাধ্যমে।
এবার লাজুক মশাই এর লেজ এঁকে দেই।
এবার পেইন্ট বাকেট টুল সিলেক্ট করে রঙ করা শুরু করলাম।
এবার সম্পূর্ণ লাজুক খ্যাঁক এর রং করা শেষ করি। তারপর একটি বৃত্ত এঁকে তার ভিতর গ্র্যাডিয়েন্ট রঙ যুক্ত করি। তারপর ব্যাকগ্রাউন্ড এ আরো একটি গ্র্যাডিয়েন্ট কালার যুক্ত করি। শেষে আমার নাম যুক্ত করে ড্রইং শেষ করি৷
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
আমি মুগ্ধ হলাম আপনার কাজ দেখে। আপনি দারুণ দক্ষতায় ডিস্কোর্ড এ লাজুক খ্যাঁক এর চিত্রটি অঙ্কন করেছেন এবং একদম ওমন লাগছে। আসলে এই কাজগুলো করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। ইচ্ছা শক্তি ও প্রবল থাকা দরকার। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
আপনিও ডিজিটাল আর্ট এ অনেক দক্ষ হয়ে উঠেছেন ভাই। অনেক ভালো লাগে আপনার আর্ট গুলো ও।
আমরা যারা আমার বাংলা ব্লগের Discord চ্যানেলে আছি তারা সবাই এই লাজুক এর চিত্র টি চিনি। বেশ ভালই লাগে এই অ্যানিমেশন গিফ টি।
আপনার ডিজিটাল আর্ট টি ঠিক সেই এনিমেশন এর মতই হয়েছে ভাইয়া। একদম নিখুঁত ভাবে ডিজিটাল আর্ট টি আপনি করেছেন। খুবই ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ।
জ্বি ভাইয়া সেই এনিমেশন জিফ টি আমার কাছে অনেক ভালো লাগে।
আপনি অনেক সুন্দর লাজুক খ্যাকের ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার ডিজিটাল আর্ট টি দেখতে একদম লাজুক খ্যাকের মতো লাগছে। অনেক ভালো লাগলো ভাইয়া আপনার তৈরি আর্ট দেখে। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।
হ্যা আপু। আমাদের ডিস্কোর্ড এ আছে এই লাজুক খ্যাঁক টি।
ভাই আপনি অসাধারণ আর্ট করেন। আপনার এই আর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। সত্যি বলতে লাজুক খ্যাঁকের ছবি দেখলেই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাই।
হ্যা ভাই লাজুক খ্যাঁক আমাদের অনেক সাহায্য করে তাই ভালো লাগে অনেক ওর ছবি আঁকতে।
বেবি চালাক শিয়ালের খুবই সুন্দর একটি ডিজিটাল আর্ট প্রস্তুত করেছেন খুবই ভালো লাগলো দেখে আসলে বারবারই আপনার আর্ট গুলা দেখে আমি মুগ্ধ হয়ে যাই আজও তার ব্যতিক্রম নয় সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল
আপনাদের এমন মন্তব্যই আমাকে সুন্দর কিছু করতে অনুপ্রেরণা যোগায়।
ডিস্কোর্ড এনিমেশন এর সেই লাজুক খ্যাঁক অঙ্কন দারুন হয়েছে। অনেকদিন হলো আমিও পেন্সিল দিয়ে অংকন করার চেষ্টা করেছিলাম। আপনি ডিজিটাল আর্ট এর মাধ্যমে খুব সুন্দর ভাবে তুলে ধরলেন অনেক ভালো লাগলো দেখে।
হুম আপনার আর্ট দেখেছিলাম মনে হয়। সুন্দর একেছিলেন।
দারুন মজা পেয়েছি ।তবে discord এর মত যদি এটিও নড়ত তাহলে ব্যাপারটি জমে যেত।যাইহোক সুন্দর হয়েছে আপনার আর্ট।ধন্যবাদ আপনাকে।
ও অনেক কষ্টের কাজ ভাই। করা যাবে। তবে আমার ১ দিন লেগে যাবে ওটা সাজাতে।
আপনার ডিজিটাল আর্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আজকের ডিজিটাল আর্ট একেবারে আমাদের প্রিয় লাজুক খ্যাকের মতই হয়েছে। শুধু লাজুক খ্যাক যদি একটু মাথাটা দুলাত তাহলে তো একেবারেই আসল লাজুক খ্যাক হতো। খুবই চমৎকার তুলে ধরেছেন ভাইয়া দারুন হয়েছে।
ডিস্কোর্ড এ এনিমেশন এর মত মাথা দুলালে সেই হতো। কিন্তু ফটোশপ দিয়ে ওটা করা কষ্টের কাজ অনেক।
স্টিমিটে ডুবে নোটিফিকেশনে যখন এমন একটি ছবি দেখি তখন খুবই ভালো লাগে, কথাটি এই জন্যই বললাম কারণ লাজুক খাঁক একাউন্টের প্রোফাইল পিক এরকমই, এছাড়াও ডিস্কোর্ড এর লাজুক খ্যাঁক এর মতই শুধু ডিস্কোর্ডে একটু নড়াচড়া করে আর এটি নড়ে না, যাই হোক ভাইয়া অনেক সুন্দর একটি ডিজিটাল আর্ট করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য।
হ্যা ভাই। সেটি এনিমেশন। আর এটি স্টিল পিকচার। এই আরকি।
প্রথমে একটু লাজুক খ্যাঁক দেখে অবাক হয়ে গেছিলাম। আমি তো ভেবেছিলাম ডিসকোর্ডের সেই লাজুক কে নিয়ে এসেছেন। কিন্তু দেখছি আপনি খুব সুন্দর ভাবে লাজুক খ্যাঁক এর ডিজিটাল আর্ট করে ফেলেছেন। কালার কম্বিনেশন টা একদম দারুন লেগেছে।
হেহে। হ্যা সেটাই নিয়ে এসেছি ভাবুন। কালার এনিমেশন এর মতনই করার ট্রাই করেছি।