দিনপঞ্জি ২-রা অশ্বিন, ১৪২৮ // সকাল সকাল পোলেরহাট // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ5 years ago


১৯-ই সেপ্টেম্বর, ২০২১


নমস্কার,

কাজের সূত্রে সকালবেলায় পোলেরহাট যেতে হয়েছিল, কলকাতা মাত্র কুড়ি কিলোমিটার দূরেই। তবে এতদূর বাইক চালানোর অভিজ্ঞতা ছিলো না, সেজন্যই খুব বেশি মাত্রায় উত্তেজনা ছিলো, আর সে কারণেই গতরাতে বিশেষ একটা ঘুম হয়নি, মাত্র দু আড়াই ঘণ্টার জন্য চোখ ধরে এসেছিলো। ভোর ৫:৩০ টায় এলার্ম ছিলো, ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম।

কলকাতার পাশে হওয়া সত্ত্বেও চারিদিকে শুধুই সবুজ মাঠ, চোখ জুড়িয়ে যায়। পরপর ধানের ক্ষেত। অনেকদিন পর কলকাতা শহরের বাইরে বেরোতে পারলাম, সেজন্য আরো ভালো লাগলো।

নিজস্বী | w3w
ধানি জমি | w3w

সকাল বেলায় বাইক চালানোর অভ্যেস নেই তাই যেন আরো ভালো লাগছিলো। ফেরার সময় জানিনা প্রথম বাইক চালানোটা ভিডিও করার চেষ্টা করলাম, হেলমেটের ক্যামেরা নেই তাই GPS এর মোবাইলে স্ট্যান্ডে লাগিয়েই করলাম। প্রথমবারের অভিজ্ঞতা বেশ ভালোই হলো।


স্কুটার চালিয়ে ফিরছি | w3w

কাজ সেরে বাড়ি যখন ঢুকলাম তখন ঘড়িতে মাত্র সকাল আটটা বাজে। কলকাতা তখন ঘুমিয়ে। ভোরে বেরোনোর সুফল পেলাম। আরামে কাজটা হয়ে গেলো।বাড়ি ঢুকে একটু ফ্রেস হয়ে দিলাম ঘুম। ঘুম থেকে বেলা এগারোটার দিকে উঠলাম, উঠেই হালকা টিফিন করে নিলাম। নীচ থেকে কচুরি আর আমৃতি নিয়ে এসেছে। যারা জানেন না, অমৃতি হলো জিলিপির কলকাতার ভার্শন। খেতে একটু টক টক লাগে।


সকালের জলখাবার

খেয়ে দিয়ে আবার ঘুম দিলাম, সন্ধ্যে ছটা পর্যন্ত টানা ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে বসেছি, বোন বললো 'চ বাইরে থেকে একটু ঘুরে আসি'। আমিই বললাম 'চ নাহয় দাদার দোকানেই চা খেয়ে আসা যাবে'। ফের স্কুটার নিয়ে বেরোনো হলো, তবে এবারের গন্তব্য দাদার চায়ের দোকানে।

চিনারপার্ক | w3w
চা

চা খেয়ে বাড়ির পথে এগোবো হঠাৎ বোন বললো যাবার পথে একটু মেহেক এ পাঞ্জাব যাবে। আমি তখন এই ঘুরতে আসার পেছনের আসল কারণ বুঝতে পারলাম। আমি কথা বাড়াইনি, আরেকটু ঘোরা যাবে যখন। খুব একটা কথা না বাড়িয়ে সোজা মেহেকের দিকে।

মেহেক-এ-পাঞ্জাব | w3w
মেহেকে আমরা | w3w

মেহেক থেকে বাড়ি ফিরে গ্যারেজে গাড়ি ঢুকাবো এমন সময় দেখি গ্যারেজে সামনে রাজ বসে আছে। রাজ হলো আমার বোনের পুরনো বিড়াল, প্রায় দুবছর আগে সে বাড়ি আগে গৃহত্যাগ করেছে। এখন বাড়ির হুলো থেকে পাড়ার হুলো হয়েছে। বাচ্চা বাচ্চা দেখতে বিড়ালটা সাইজে বিশাল হয়ে গেছে। বোনকে দেখেই এসে গা ঘষতে শুরু করেছে, বোন খানিকটা আদর করে দিতেই শুয়ে পড়লো। আদর করতে করতেই টুপটাপ করে বৃষ্টি পড়তে আরম্ভ করলো, আমরাও বাড়িতে চলে এলাম।


রাজ


১০% পেআউট @shy-fox কে

Sort:  
 5 years ago 

অনেক সুন্দর ছিল আপনার দিনটি, অনেক সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন।শুভ কামনা রইলো।

 5 years ago 

ধন্যবাদ 🤗♥️

 5 years ago 

আপনার দিনটি অনেক সুন্দরভাবে আপনি উদযাপন করেছেন। আমার খুবই ভাল লাগল এবং আপনি একটু বেড়াতে পছন্দ করেন । এটি প্রতিটা পোস্টে বোঝা যায়। আপনার জন্য শুভকামনা রইল

 5 years ago 

বেড়াতে পছন্দ করেনা এমন লোকের সংখ্যা হাতে গোনা যাবে। ধন্যবাদ 🤗♥️

 5 years ago 

বাহ্ দারুন তো অনে সুন্দর দিন কাটিয়েছেন ভাই আপনার সুন্দর মুহূর্ত গুলো দেখে ভালো লাগলো। আপনার সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল

 5 years ago 

ধন্যবাদ ভাই 🤗♥️

দিনটি খুব সুন্দর ভাবে অতিবাহিত করেছেন আপনি।আপনি খুব সকালে ঘুম থেকে উঠেছেন। সকলে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য খুবই ভালো।

image.png

বিড়াল ত নয় যে রয়েল বেঙ্গল টাইগার।

অনেক ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 5 years ago 

বিশাল সাইজের হয়েছে, ছোটো খাটো বেঙ্গল টাইগারই হবে।

 5 years ago 

আপনি খুবই সুন্দর দিন অতিবাহিত করেছেন আর এত সুন্দর একটা দিন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার প্রতিটা দিনই খুব সুন্দর এবং ভালো কাটুক

 5 years ago 

আমার পোস্টটা পড়ার জন্য ধন্যবাদ তোমাকেও 🤗♥️

 5 years ago 

আচ্ছা এই আমৃতিটা কি জিনিষ?
একদম ই জানিনা।
রাজকে দেখে একটু চটকে দিতে ইচ্ছে করছে। খেয়ে দেয়ে সে দেখি একদম আমার মতো হয়ে গেছে। একটু ওয়াক করাতে হবে যদিও মনে হচ্ছে আমার মতো আলসে
🤔😂
মাটির ভাড়ে চা টা বেশ লাগে, যদিও কখনো খাওয়া হয়নি।

 5 years ago 

আপু আমৃতি পুরান ঢাকায় পাওয়া যায়। একটু খুঁজে দেখবেন। পেয়ে যাবেন।।

 5 years ago 

জিলিপির একটা ভার্শন। খেতে একটু টক লাগে।

রাজ কে চটকে দেবার মতো আর নেই, অনেক মোটা হয়ে গেছে 😆। বিড়াল করবে Walk 😂😂, মিতিনকে দেখি সারাদিন ঘুমায়।

সাথে মাটির ভাড় পরিবেশ দূষণ করে না।

 5 years ago 

মোটা চটকেই মজা😛

 5 years ago 

দাদা আপনার দিনটি বেশ কেটেছে।ভিডিওটি ভালো ছিল।তবে খাবার হিসেবে জিলিপি ও লুচি ফাটাফাটি ছিল।কিন্তু গ্লাসটাতে কি আমৃতি ছিল!এটি কীভাবে তৈরি করে?বললে ভালো হতো।ধন্যবাদ দাদা।

 5 years ago 

ওটা কচুরি। ঘুম থেকে উঠে এরম খাবার ভালোই লাগে 😆।

জিলাপির মতো করেই বানায়, একটু সরু হয় আর ডাল দেয় সম্ভবত।

 5 years ago 

বাহ দাদা সকালের পরিবেশটা অসাধারণ ছিল। এবং আমৃতি আমাদের এদিকে না পাওয়া গেলেও বাংলাদেশের পুরান ঢাকায় পাওয়া যায়।
এতদিন পরে রাজের সাথে দেখা। ওকে বাড়িতে নিয়ে আসতে পারতেন

বাড়ির হুলো থেকে পাড়ার হুলো হয়েছে
কথাটা অসাধারণ লাগল দাদা।

 5 years ago 

আমৃতি কলকাতাতেই পাওয়া যায় দেখি, আমাদের ওখানে জিলাপি। রাজ আর বাড়ি আসবে না, ও এখন পাড়ার কর্তা।

 5 years ago 

বলেন কী দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38