"কৃষ্ণসায়র ফুলমেলা"(রকমারী চুড়ির ফটোগ্রাফি পর্ব : 14)

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলা"

রকমারী চুড়ির ফটোগ্রাফি পর্ব : 14

IMG_20250419_044159.jpg

বসন্তকাল শেষ হয়ে গ্রীষ্মকাল চলছে।তবে শীতকালেই দেখা যায় প্রচুর পরিমাণে নানান রঙিন ফুলের সমাহার।দেখলে যেন চোখ জুড়িয়ে যায়।আর আমি সেই শীতকালেই সংগ্রহ করেছিলাম নানারকমের শেয়ার করা ছবিগুলো।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে একটি ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই ফুলের মেলায় অনেক দোকান পাট বসেছিলো।কাঠের চেয়ার থেকে শুরু করে, পোশাকসহ বিভিন্ন কসমেটিকস এর দোকান বসেছিলো।যেখানে মেয়েদের সাজ-সরঞ্জামের জিনিস বেশি ছিল। তো আমি কিছু কসমেটিকস এর দোকান থেকে রকমারী চুড়ির ফটোগ্রাফি করেছিলাম,যেটি আজ শেয়ার করবো।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে রকমারী চুড়ির ফটোগ্রাফিগুলি।তো চলুন শুরু করা যাক---

রকমারী চুড়ির ফটোগ্রাফি:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

(চুড়ি হচ্ছে এমন একটি গহনা বা অলংকরন।যেটি মহিলাদের হাতকে মনোমুগ্ধকর ও আকর্ষণীয় করে তোলে।যেটার দ্বারা সৌন্দর্য্য বৃদ্ধি পায় এবং হাতে শোভা পায়। মহেঞ্জোদারো খননকালে এই অসাধারন চুড়ি গহনার ইঙ্গিত পাওয়া যায়।)

IMG_20250419_043242.jpg

এই মেলাটি হয়েছিল কৃষ্ণসায়র পার্কে।আর প্রতিবছর এই মেলাটি হয়ে থাকে।মূলত এটি ফুল মেলা হলেও হরেক রকমারি জিনিস পাওয়া যায়।তবে মজার বিষয় হচ্ছে ফুলের গাছ এখানে বিক্রি না হলেও কসমেটিকসসহ,কাঠের আসবাবপত্র ও পোশাক এগুলো বিক্রির জন্য নিয়ে আসা হয়।

IMG_20250419_042955.jpg

IMG_20250419_043133.jpg

এই পার্কের মধ্যে রয়েছে বিশাল বড় একটি ঝিল।ঝিলের চারিদিকে মেলা বসে গাছের নিচে প্রকৃতির মাঝে।আবার একটি পাশে পাহাড়ের মতো কিছু দৃশ্য উপভোগ করা যায়।আমরা সব বন্ধুরা মিলে চারিদিকে ঘুরছিলাম,ছবি তুলছিলাম।তখন অনেক কসমেটিকস এর দোকান চোখে পড়ছিলো যেখানে আমাদের এক বন্ধু চুড়ি কিনবে বলে বলেছিলো।

IMG_20250419_043119.jpg

তারপর সব দোকান ঘুরে ঘুরে আমরা চুড়ি দেখছিলাম।যেখানে নানা ধরনের চুড়ি ছিল।আর সবগুলোই এতটাই সুন্দর ছিল ,মনে হচ্ছিলো কিনে নিই।ছোটবেলা থেকেই চুড়ির উপর আমার একটা আলাদা অনুভূতি কাজ করে ।কারন যখনই মেলায় যেতাম ছোটবেলায় তখনই মা আমাকে আগে চুড়ি কিনে দিতো।দুই হাতে চুড়ি পড়ে আমি অনেক খুশি হয়ে যেতাম তখন কিন্তু এখন কেন জানি মন চাইলেও আর পরা হয় না।

IMG_20250419_043053.jpg

এখানে বেশ কিছু কাপড়ের চুড়ি ছিল, কাঁচের চুড়ি,রেশমি চুড়ি, অক্সিডাইসের চুড়ি,পুঁতির চুড়ি,স্প্রিং জাতীয় নানা ধরনের চুড়ি ছিল।তবে এখন কাপড়ের তৈরি চুড়ি ও অক্সিডাইসের চুড়িগুলি বেশি চলে।কারন এগুলো সবকিছুর সঙ্গে মানানসই ,শাড়িসহ বিভিন্ন কিছুর সঙ্গে পড়া যায়।কাপড়ের চুড়িগুলি নানা রঙের ছিল।

IMG_20250419_043223.jpg

IMG_20250419_043212.jpg

আমার এক বন্ধু গলার হাড় ও একজোড়া কানের দুল কিনে নিলো।আর এক বন্ধু হাতে পড়ার জন্য বড় পুঁতির চুড়ি নিয়ে নিলো।তবে এগুলোর দাম তুলনামূলকভাবে বেশি চাইছিলো,তাছাড়া দিনের বেলা হওয়াতে অনেক দোকান বন্ধ ছিল।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65797.25
ETH 1799.05
USDT 1.00
SBD 0.42