"জীবনটা পারফেক্ট হতে হবে না, তবে অর্থবহ হওয়া দরকার"

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। "জীবনটা পারফেক্ট হতে হবে না, তবে অর্থবহ হওয়া দরকার" আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

1000063128.jpg

আমরা সবাই নিজের জীবনে খুঁজে বেড়াই সফলতা। সবাই আমরা নিজের জীবনে খুঁজি খুব সুন্দর একটা জীবন সুন্দর সময় আর সাফল্য। কিন্তু আমরা সবাই এটা ভুলে যাই জীবনে নিখুঁত করে কিছুই নেই কোন কিছুই কখনো পারফেক্ট হয় না। জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে তার অসম্পূর্ণতার মধ্যে। জীবনে কেউই সম্পূর্ণ আমার কেউই নিখুত না প্রত্যেকটা মানুষেরই একটা না একটা খুঁত রয়েছে একটা না একটা সমস্যা রয়েছে। জীবন কখনোই একই সরলরেখায় চলে না জীবনে অনেক উথান পতন হয়। জীবনের এই সরলরেখা কখনো উপরে যায় কখনো নিচে যায়। কিন্তু নিচে গেলেই আমরা শুধু হতাশ হয়ে পড়ি।

আমরা এটাই বুঝতে পারিনা জীবনের ভালো সময় খারাপ সময় এই সব কিছুই জীবনকে অর্থবহ করে তোলে। জীবন যদি একই গতিতে চলতে থাকে তখন সেই জীবনটা কখনোই অর্থপূর্ণ জীবন হয় না। আর এক গতিতে চলতে থাকা অর্থহীন জীবন থেকে মানুষ কোন অভিজ্ঞতা অর্জন করতে পারে না। জীবনের বিভিন্ন উত্থান পতন থেকে জীবনে বিভিন্ন ধাপ থেকে মানুষ অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারে আর এটাই মানুষের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। আমরা আমাদের আশেপাশে অনেক সফল মানুষই দেখতে পাই। আর একজন সফল মানুষ মানেই যে তার জীবনে কোন কষ্ট ছিল না এমন নয়। তিনি যে সফলতা এখন অর্জন করেছেন এর আগেও তিনি সফল ছিলেন।

তিনি অনেক ব্যর্থতার মধ্য দিয়ে গিয়েছেন অনেক সফলতা ব্যর্থতার মুখ দেখে অভিজ্ঞতা অর্জন করে সামনের দিকে এগিয়ে এসেছেন। বর্তমানে আমরা তার সফলতাটাকেই দেখছি। কিন্তু তার এই সফলতার পেছনে অনেক অনেক পরিশ্রম হয়েছে অনেক অনেক ত্যাগ ও কষ্ট রয়েছে। তিনি সফল হওয়ার জন্য যে কষ্টগুলো পেয়েছেন সেই কষ্টের মধ্যে তিনি কিছু অর্থ খুঁজে পেয়েছেন। এসব তো দেখেই তার জীবনের সফলতা তার প্রকাশ পেয়েছে। এখন আশেপাশে যা দেখতে পাই সবাই আসলে পারফেক্ট হতে চায়। আর এ পারফেকশনটা খুঁজতে গিয়ে আমরা সবাই জীবনের আসল জিনিসটাই হারিয়ে ফেলি জীবনের অর্থটাই হারিয়ে ফেলি।

নিখুঁত না হয়েও যদি আমরা জীবনে অর্থপূর্ণভাবে দিন কাটাতে পারি আসলে সেটাই হচ্ছে একটা সফল জীবন। আপনি শুধুই আপনার জীবনের আসল স্বাদটা হারিয়ে ফেলেছেন আসল রাস্তাটাই হারিয়ে ফেলেছেন। ঠিকভাবে আপনি জীবন কাটাতে পারছেন না সেও আপনি জীবনের কি কোন প্রয়োজন রয়েছে আমার তো মনে হয় না। এমন নিখুঁত এমন সফল মানুষ হওয়া একদমই ঠিক নয় যেটা দিয়ে আপনি আশেপাশের মানুষ বা সমাজের কোন উপকার করতে পারলেন না। আপনি জীবন সাফল্যময় জীবন সেটা কি বলা হয় যেখানে আপনার সফল জীবন দিয়ে আপনি আশেপাশের মানুষের একটা উপকার করতে পেরেছেন। আপনার জীবনের আলো আপনি সমাজের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন। আমার মনে হয় সেটাই হচ্ছে অর্থপূর্ণ একটা জীবন। যেখানে নিজের পাশাপাশি মানুষেরও উপকার করা যায়। নিজের জীবনের সফলতার পাশাপাশি এমন কিছু মাধ্যমে মানুষকেও সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।

পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1000063134.jpg

1000063137.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59894.30
ETH 1581.19
USDT 1.00
SBD 0.42