ক্রিটিভ রাইটিংঃ শান্ত মস্তিষ্ক
আজ - বৃহস্পতিবার
এই পোস্টের মাধ্যমে আমি আমার কিছু ব্যক্তিগত এক্সপেরিয়েন্স আপনাদের মধ্যে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে যে টপিকের উপর আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে "শান্ত মস্তিষ্ক" অর্থাৎ মাথা ঠান্ডা রেখে সব সকল কাজ করা। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে পরিপূর্ণভাবে তৈরি করেছে। তবে এর ব্যতিক্রমও কিছু কিছু দেখা যায় তবে আমাদের হাত পা চোখ মুখ সবকিছু দেওয়া সত্ত্বেও এগুলোকে নিয়ন্ত্রণ করা কিন্তু অনেক বড় একটা বিষয়। অর্থাৎ একটা জিনিস চিন্তা করুন আপনি যদি কোন একটা কাজে মনোযোগ দিয়ে কাজটা করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনার মন কখনোই এক জায়গায় থাকবে না কয়েক ঘন্টা বাদ একটা নির্দিষ্ট সময় পর এই কাজটা আপনার বিরক্ত লাগা শুরু হয়ে যাবে। তখন একদিক থেকে খেয়াল করলে দেখা যায় যে মনটা অন্য কোথাও চলে যাই তবে আমরা যদি মনটাকে আবার বন্দি করে এনে ওই কাজে মনোযোগী হই সেক্ষেত্রে দেখা যাবে যে এই কাজটা অনেক বার করার পরে ধীরে, ধীরে মনটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসতেছে।
source
আজকের পোস্টটি করার সময় আমার একটা মূল্যবান কথা মনে পড়ে গেল সেটা একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন। যে পৃথিবীর মধ্যেও সেই ব্যক্তি সবচেয়ে শক্তিশালী যে নিজের রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ আমরা যদি আমাদের রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারি সেক্ষেত্রে একটা অঘটন ঘটে যেতে পারে তাই এ বিষয়টা আমাদের প্রত্যেকের এ বিষয়টি দেখা উচিত। যদি রাগ হয় সেক্ষেত্রে রাগটাকে নিয়ন্ত্রণ করা তবে যদি সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে একটি জায়গায় বসে পড়া। তবুও যদি এটা সমাধান না হয় সে ক্ষেত্রে বিছানায় শুয়ে পড়া এমনটা করলে আপনার রাগটা ধীরে ধীরে নিয়ন্ত্রণ চলে যাবে। আর আরেকটা বিষয় আমার মনে হয় সেটা হচ্ছে কিছু কিছু মানুষ রয়েছে প্রচুর কথা বলে সত্যি বলতে আমি বয়সের একটা সময় প্রচুর কথা বলতাম। কথা বলতে আমার অনেক বেশি ভালো লাগতো। তবে আমার মনে হয় বর্তমানে যত বেশি শান্ত থাকা যাই ততটা শান্ত থাকা উচিত তাহলেই সবকিছু মঙ্গল হবে। কারণ দেখা যায় যে অনেক সময় কথা বলতে বলতে মুখ ফসকে অনেক কথা বের হয়ে যায়।
যেগুলো আমাদের সমাজের জন্য ক্ষতির দিকটা বয়ে আনে। তবে আমরা যদি ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে অল্প কথা বলি সে ক্ষেত্রে এইসব ভুল হওয়া সম্ভব না একেবারেই থাকে না। আর আমাদের জীবনটা আমরা যত নিবিরে অতিবাহিত করতে পারবো আমার মনে হয় তার ভিতরেই প্রশান্তির হয়েছে। এখন বর্তমানে আমার মনে হয় যে যদি কথা কম বলা যায় নিজেকে শান্ত রাখা যায় তাহলে অনেকটা মেডিটেশন করার মত হল। আর যদি নিজের শরীরকে পরিচালিত করা হয় সেটা অনেকটা ব্যায়ামের মত হল তাই এগুলো সামঞ্জস্য মিল রেখে আমাদের জীবন অতিবাহিত করা উচিত তাহলে আমাদের জীবন আরো বেশি সুন্দর হয়ে উঠবে। আমরা যদি এই বিষয়গুলো প্র্যাকটিস করতে পারি তাহলে এটা আমাদের জীবনে অনেক বেশি একটিভ হবে। যেমন দেখা যায় যে হঠাৎ করে যদি কেউ রেগে ওঠে তাহলে তার শরীরের রক্তচাপ বেড়ে যায় যার ফলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। তবে আমরা যদি এ বিষয়গুলো মাথায় রেখে আগে থেকেই এগুলো নিয়ন্ত্রণ করতে পারি তাহলে এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই কমে যাবে। যেটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি ইফেক্টিক হবে বলে আমার মনে হয়।
বর্তমানে এই বিষয়গুলো আমি আমার জীবনে নিয়ে এসে জীবন টাকে একটু পরিবর্তন করার চেষ্টা করছি আর ২০২৫ সালে আশা করি এই ছোট, ছোট পরিবর্তনের মাধ্যমে আমার জীবনটা অনেক ক্ষেত্রেই পরিবর্তন হতে পারে। শান্তভাবে সবকিছু ভাবলে আমাদের যেকোনো কঠোর পরিস্থিতি থেকে বের হয়ে আসার শতাংশ অনেক বৃদ্ধি পাবে। বিশেষ করে দেখা যায় মানুষ আবেগের বসে এবং খারাপ পরিস্থিতিতে পড়ে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে যেটা পরবর্তীতে তাদের জীবনে ক্ষতি বয়ে আনে। কিন্তু আমরা যদি মাথা ঠান্ডা রেখে এই কাজগুলো করে থাকি সেই ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে। আর একটা কথা আমরা সবাই হয়তোবা জানি যে একটা ভুল সারা জীবনের কান্না তাই সব কিছু ভেবেচিন্তে আমাদের প্রত্যেকটা ধাপ অতিক্রম করা উচিত। যাইহোক আজকে আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে এ কথাগুলো শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের জীবনের সাথে যদি কোন অংশে মিলে যায় সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারেন। আজকে আর কথা বারিচ্ছি না আজকের পোস্ট এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে এতক্ষন পাশে থেকে আমার ব্লক উপভোগ করার জন্য আবারও খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন।
| ক্রোম | ব্লগার | @emonv |
|---|---|---|
| ১ | ডিভাইস | Tecno camon 20 |
আমার নাম মোঃ ইউনুস আলী ইমন। বর্তমানে আমি সিরাজগঞ্জ মৎস ইনস্টিটিউট এর একজন ছাত্র হিসেবে পড়াশোনা করছি। এছাড়া পরিচয় দেওয়ার মতো এখনো কিছু করে উঠতে পারেনি তবে নিজের ব্যক্তিত্ব এবং ক্যারিয়ারের উপরে কাজ চলমান......। আমি নিজেকে ভেঙে চুড়ে নতুন করে আবিষ্কার করতে অনেক পছন্দ করি এবং আমি মানুষকে সাহায্য করতে অনেক ভালোবাসি। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাতে নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি। আপনাকে স্বাগতম আমার সম্পর্কে জানতে আগ্রহী হওয়ার জন্য। ভালোবাসা রইলো অবিরাম সবাইকে 💝।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
![]()
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন। ঠান্ডা মাথা সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে জানে। তাই আমাদের যে কোন কিছু করার পূর্বে ঠান্ডা মাথায় রাখা প্রয়োজন। কারণ ভেবেচিন্তে কোন সিদ্ধান্ত নেওয়া কোন কিছু করার মধ্যে সাফল্যতা রয়েছে আর সঠিক সিদ্ধান্ত রয়েছে।
আসলে শান্ত মস্তিষ্ক নিয়ে যে কথাগুলো আপনি আপনার পোস্টে বলেছেন তা একদম সঠিক কথা। আসলে আমরা শান্ত মস্তিষ্ক নিয়ে কোন ধরনের কাজ যদি না করি তাহলে সেই কাজে আমরা কখনো অগ্রগতি লাভ করতে পারব না এবং সকল ক্ষেত্রে সবসময় পিছিয়ে থাকব। তাই জীবনের সব সময় সব ডিসিশন শান্ত মাথায় নিতে হবে।
অনেক সুন্দর ভাবে গুছিয়ে জেনারেল রাইটিং লিখেছেন। যেখানে ঠান্ডা মস্তিষ্ক দিয়ে অনেক কিছু উপলব্ধি করা যায় আর ভালো কিছু অর্জন করা যায় এমনই চিন্তা ধারা উপস্থাপন করেছেন আপনি। আমি মনে করি কোন কিছু করার পূর্বে মাথা ঠান্ডা রেখে করা আর সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। এতে অবশ্যই সুফল হবে।
শান্ত মস্তিষ্ক নিয়ে আজকে আপনি খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আসলে আমরা যখনই রাগের মাথায় অথবা মাথা গরম অবস্থায় কোন ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকি সেগুলো বেশিরভাগ সময় ভুল হয়ে থাকে৷ আমরা যদি কোন কিছু শান্ত মস্তিষ্কে এবং ঠান্ডা মাথায় গ্রহন করি তাহলে তা অনেক ভালো হয়৷ তাই আমাদের জীবনের যত বড় থেকে ছোট ডিসিশন হোক না কেন তা আমাদের শান্ত মস্তিষ্ক বজায় রেখেই নিতে হবে৷ ধন্যবাদ আজকের এই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷