ক্রিয়েটিভ রাইটিং :-না চাইলে অনেক কিছু করতে হয়।

in আমার বাংলা ব্লগlast year
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমার আলোচনার বিষয়টি হলো না চাইলেও অনেক কিছু করতে হয়। আশা করি আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনাটি আপনাদের ভালো লাগবে। তাই শুরু করছি আমার আজকের ব্লগ...


man-9360063_1280.webp

Source


পৃথিবীতে কোন প্রাণী বা কোন কিছুই স্থায়ী না। প্রত্যেকটা প্রাণীর একটা নির্দিষ্ট সময় আছে এবং এই সময়ের মধ্যে দিয়ে তার জীবন প্রতিবাহিত করতে হয়। জীবনে চলার পথে অনেক কিছু ইচ্ছা হয় আবার অনেক কিছু অনিচ্ছা থাকা সত্ত্বেও সেগুলো করা লাগে। পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যাদের অনেক কিছু ইচ্ছা হয় না কিন্তু পরিবেশ পরিস্থিতি তাদেরকে ওই অনিচ্ছাকৃত কাজটা করাতে বাধ্য করে। আবার কিছু কিছু সময় বাড়ির পাশের মানুষ নিজের আপন জন এমন কিছু কাজ করে বসে যেসব কাজের জন্য নিজের জীবনের একটা পর্যায়ে নিজের সবকিছু ছেড়ে অন্য কোথাও চলে যেতে হয় অর্থাৎ এটা তারা বাধ্য করে। আপনি যে জীবনটার কথা বলে ভাবেন না সেই জীবনটা আপনার জন্য সামনে এসে পড়ে। না চাইলেও অনেক কিছু আপনাকে করতে হয়। আর এই না চাওয়ার জিনিসগুলো অবশ্যই আপনার ভাবনাচিন্তার বাইরে থাকে কারণ আপনি কখনো ভাবেননি এমনটা আপনার জীবনে ঘটতে পারে। আমার জীবনের সবটুকু একটা বড় মুহূর্ত অর্থাৎ বড় অভিজ্ঞতা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব যেটার ট্রাফিক হলো না চাইলে অনেক কিছু করতে হয় যেটা আমি করছি আমার মত অনেক মানুষ আছে যারা করছে।


আমি প্রথমেই বলেছি মানুষের ইচ্ছা অনিচ্ছার মধ্যে একটা ব্যাপার রয়েছে। অনেক কিছু আছে যেগুলো না করলেই নয় সেগুলো মানুষ করে থাকে। আবার কিছু মানুষ আছে ইচ্ছাকৃতভাবে যেগুলো না করলে না সেগুলোও করে থাকে এই দুইটার ভিতরে কিছু পার্থক্য রয়েছে। যেমন ধরেন আপনি মিষ্টি পছন্দ করেন না ভালো কথা। আবার কেউ মিষ্টি পছন্দ করে সেটা ভালো কথা। একজন মিষ্টি পছন্দ করে না কিন্তু তাকে বাধ্য করা হয় খেতে তাহলে তার খাওয়ার ইচ্ছাটা বা থার খাওয়ার অনুভব দেশে কেমন মনে করে বলেন তো। আবার কেউ মিষ্টি খেতে পছন্দ করে কিন্তু সে পায় না তাহলে তার মনের অবস্থাটা কেমন হয় বলেন। অনেক মানুষ হয়েছে যারা নিজের পরিবার ছেড়ে অন্য কোথাও যেতে চায় না কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করে। আবার অনেক মানুষ হয়েছে যারা ছয় চায় নিজে পরিবার-পরিজন ছেড়ে দূরে কোথাও থাকে। যদিও এটা তাদের প্রয়োজন নেই তারপরও তারা যায় কেন যায় আমি বুঝি না। তাদেরকে যদি আপনি বলেন কেন এটা করে সে আপনাকে পত্তর এমনভাবে দিবে যেটা পরবর্তী কথা বলার মতই কোন কিছু আপনার থাকবে না। পৃথিবীতে সব কিছু দ্বিমুখী ভাব অর্থাৎ বিপরীত ধর্মী সবকিছু কাজ করে। আপনি চাইবেন না তারপরও আপনি পাবেন আর একজন চাইবে তারপরও পাবে না। আপনার ইচ্ছা নেই কিছু করতে তারপরও দেখবেন আপনি না চাইলে আপনাকে অনেক কিছু করতে বাধ্য হয়।


আমরা পৃথিবীতে বহু রকমের মানুষ বসবাস করি। এসব মানুষের চাহিদা চাওয়া পাওয়া এদের আচরণগত দিক ও বিভিন্ন। কথাটা হয়তোবা একটু ভিন্ন হতে পারে কিন্তু আপনারা কি জানেন কিছু কুলাঙ্গার রয়েছে যারা মানুষের সব সময় ক্ষতি চায়। এরা নিজেরা যেমন ভালো থাকতে পারে না তেমন অন্যকে ভালো রাখতে চায় না। আর এদের ঈর্ষারানীতে অনেক পরিবার ধ্বংসের হয়ে যায়। কিন্তু কথায় আছে আল্লাহ চাইলে অনেক কিছু না হওয়ার জিনিসও হয়ে যায়। সৃষ্টিকর্তা কখনো মানুষের খারাপ চায়না। কিন্তু কোন মানুষ যদি মানুষের খারাপ করে হয়তো বা সামরিক সময়ের জন্য তার কষ্ট হয়। কিন্তু ধৈর্য ধরে যদি আল্লাহর উপরে যদি ভরসা করে একদিন সেখান থেকে তারা জীবনে অনেক কিছু পেতে পারে। আর ধৈর্য ধরে কি অবশ্যই আল্লাহ পছন্দ করে। কিছু সময় আপনার সামনে বা আপনার জীবনে এমন কিছু ঘটবে যেগুলো আপনি প্রত্যাশা করেননি। আবার এমন কিছু আছে আপনি হাজার বার চাইলেও সেগুলো আপনার জীবনে ঘটবে না। না প্রত্যাশিত জিনিসগুলো যদি পাওয়া যায় তাহলে আনন্দ থাকে আর কিছু জিনিস থাকে যেগুলো আপনি না চাইলেও আপনার সামনে আসে সেগুলো হয়তো বা কোন জীবনে খারাপ কিছু হতে পারে। তবে ভালো মন্দ নিয়েই জীবন এভাবেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-01-30-20-15-41-320_com.twitter.android.jpg

 last year 

Screenshot_2025-01-30-20-19-03-298_com.coinmarketcap.android.jpg

 last year 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া এমন লোকের অভাব নেই আমাদের সমাজে যারা জোর করে সব কিছু করে।তবে আপনি ঠিক বলেছেন আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। হয়তো সাময়িক ক্ষেত্রে একটু কষ্ট হয় তারপর ধৈর্য্য ধরলে সব ঠিক হয়ে যায়। কথায় আছে না রাখে আল্লাহ মারেকে। ধন্যবাদ আপনাকে শিক্ষা মূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

চেষ্টা করেছি আপু বর্তমান প্রেক্ষাপটটা তুলে ধরার জন্য।

 last year 

আপনি একটি বাস্তব কথা বললেন। অনেক সময় দেখা যায় যে অনেক কিছু করতে ইচ্ছে করে না। কিন্তু বাধ্য হয়ে সেই কাজ আমাদেরকে করতে হয়। অনেক সময় দেখা যায় যে সংসারের কাজকর্মগুলো করতে ইচ্ছে করে না রান্না করতে ইচ্ছে করে না। কিন্তু কি আর করার বাধ্য হয়ে সেই কাজগুলো করে আমাদেরকে চলতে হয়। আপনি খুব সুন্দর ভাবে আপনার অনুভূতি লিখে শেয়ার করলেন।

 last year 

আসলে আপু আমি এখানে সাংসারিক কাজের কথা বোঝাতে চাইনি। যেটা করার কোন প্রয়োজন নেই কোন বাধ্যতা নেই এমন সময় সে সব কাজগুলো করতে হয় আমি সেই গুলোকে ইঙ্গিত করেছি।

 last year 

একেবারে বাস্তবিক একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে আমাদের সকলেরই এরকম অনেক ঘটনা হয়ে থাকে যে আমরা যে কাজগুলো করতে চাই না সে কাজগুলো আমাদেরকে করতে হয়৷ আর যখন আমরা কোন কাজ আমাদের নিজে থেকে করি তখন সেগুলো যেরকম সুন্দর হয়ে থাকে অন্যান্য যে কাজগুলো আমরা বাধ্য হয়ে করি সেগুলো কোন ভাবে সুন্দর হয়না৷ একই সাথে সেখানে কোন ধরনের আনন্দ কাজ করে না৷

 last year 

সব সময় চেষ্টা করি পারিপার্শ্বিক অবস্থা দেখে বুঝে শুনে বর্তমান অবস্থাটা তুলে ধরার। আপনার ভালো লেগেছে এটা জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 last year 

ছোটবেলা আমার মধ্যে অনেক জেদ ছিল। আমি যেটা না করতাম সেটা কখনোই করতাম না। কিন্তু সময়ের পরিক্রমায় সেই না আজ নেই। এখন বাধ‍্য হয়ে পরিস্থিতির মুখোমুখি হয়ে আমাকে অনেক কিছুই করতে হয় বাধ‍্য হয়ে। ব‍্যাপার গুলো বেশ অনাকাঙ্খিত। বেশ সুন্দর লিখেছেন আপনি ভাই। বেশ দারুণ ছিল।

 last year 

জীবনের কিছু অনাকাঙ্ক্ষিত জিনিসগুলো রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে যেটাকে সাথে মানিয়ে না নিয়ে হয় না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64918.30
ETH 1894.27
USDT 1.00
SBD 0.38