জরুরী কাজে একদিনের জন্য আবারো কক্সবাজার।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

জরুরী কাজে একদিনের জন্য আবারো কক্সবাজার।

20241119_202058.jpg

হঠাৎ করে একটি জরুরি কাজে আমি,আমার বন্ধু জুয়েল ও একটা দুলাভাই।আমরা তিনজন মিলে কক্সবাজার যাওয়ার সিদ্ধান্ত নিলাম।যদিও এর দুই থেকে তিন দিন আগেই কক্সবাজার থেকে ফিরে এসেছি।তবে সেটা আমি,আমার ওয়াইফ, জুয়েল ও তার ওয়াইফ সহ গিয়েছিলাম। আসার পর একটা জরুরী কাজে আবারো যেতে হলো।তবে সেটা এক দিনের জন্য।

আসলে আমরা সবাই যার যার জায়গায় অনেক ব্যস্ত। তবুও একটু সময় বের করে আমরা যাওয়ার প্রস্তুতি নিলাম।আর সেটা রাত্রের বেলায়।যাইহোক যেদিন যাব সেদিন দুপুরবেলায় ফেনীতে গিয়ে রাত ১১:৩০এর টিকিট কাটলাম।যথারীতি নয়টা ত্রিশ এ বাড়ি থেকে আমরা বের হয়ে গেলাম। তারপর দুলাভাই সহ সময়মতো ফেনী গিয়ে স্টার লাইন কক্সবাজার কাউন্টারে গিয়ে পৌঁছালাম।

সেখানে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আর এরই মাঝে আমাদের বাস চলে আসলো।আমরা বাসে উঠে গেলাম এবং গাছ যথাসময়ে ছেড়ে দিয়েছে। বাস ড্রাইভার অনেক অভিজ্ঞ ছিল মনে হলো।কারণ সে বাইপাস রোড দিয়ে এত সুন্দর ভাবে ঘুরে ঘুরে অনকে জলদি আমাদেরকে কক্সবাজার সুগন্ধা পয়েন্টে নামিয়ে দিল।আর সেটা মাত্র সাড়ে চার ঘণ্টার মধ্যে।এত তাড়াতাড়ি আমরা সেখানে পৌঁছে যাব সেটা কল্পনাও করতে পারিনি।

ওই যে বললাম অভিজ্ঞ ড্রাইভার, তাই পৌঁছে গেলাম।সেখানে গিয়ে কিছুক্ষণ সুগন্ধা বীচে হাটাহাটি করলাম। এরপরে একটা সিট ভাড়া নিয়ে সেখানে অনেকক্ষণ বিশ্রাম নিলাম। তারপর যখন সূর্য উদয় হতে লাগলো,তখন কিছুক্ষণ বীচের পাড় ঘোরাঘুরি করলাম এবং সূর্য উদয় শেষে আমরা নাস্তা করতে সুগন্ধা পয়েন্টের দিকে আবারো চলে গেলাম। তারপর সেখানে আমরা নাস্তা করে আবারো বীচ এর দিকে আসলাম।

20241105_060408.jpg

বীচ এর সেখানে কিছুক্ষণ আবারও ঘুরাঘুরি করলাম এবং সেখান থেকে চলে গেলাম ঐদিন রাতের জন্য টিকেট কাটতে। এবং আমরা সুগন্ধা পয়েন্ট স্টার লাইন টিকেট কাউন্টারের থেকে টিকিট কেটে নিলাম রাত সাড়ে ১১ টার জন্য। তারপর সেখান থেকে আবার চলে গেলাম লাবনী পয়েন্টে।লাবনী পয়েন্টে যাওয়ার পর ওইখানে এক স্থানীয় বন্ধু রয়েছে, তার সাথে দেখা করলাম।

20241105_083941.jpg

সবাই মিলে আবার একসাথে নাস্তা করলাম। নাস্তা করা শেষে আবারো আমরা লাবনী বীচের দিকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আসলাম। তারপর সেখান থেকে আমাদের যে কাজ ছিল সে কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম।যথারীতি সেখানে ৩০ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম এবং যথারীতি কাজ সেরে সেখান থেকে আবার লাবনী পয়েন্টে চলে এলাম।যাহোক বন্ধুরা আজকে আর বাকিটা শেয়ার করতে পারলাম না আগামী পর্বে বাকিটা শেয়ার করব। কষ্ট করে যারা ব্লগটি পড়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

20241029_150146.jpg

20241029_110342.jpg

যাইহোক আজকে এ পর্যন্ত কথা আর না বাড়িয়ে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।

তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণভ্রমণ।
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
লোকেশন- বাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

💞🙏

 2 years ago 

,

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

💭🪴

Hi @nevlu123,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

🙏🪴

 2 years ago 

কাজের জন্য বেরিয়েছিকেন ঠিকই কিন্তু এক ঢিলে দুই পাখি মারার মতো কাজ ও ঘোরাও হয়ে গেছে৷ কক্সবাজারের সৌন্দর্য চোখে লেগে থাকার মতো৷ আপনি ফটোগ্রাফিও সুন্দর করেছেন৷ আর আপনাদের যাত্রাপথের গল্প পড়তে বেশ ভালো লাগল।

 2 years ago 

অসাধারণ মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কক্সবাজারের পাশে আপনার বাসা হ ওয়ার জন্য একটু সুবিধা হয়েছে। কেননা, আপনি প্রায় সময় কক্সবাজারের সৌন্দর্য খাওয়ার খুবই সুন্দর ভাবে উপভোগ করতে পারছেন। জরুরী কাজে কক্সবাজারে এসে কাজ ও সম্পন্ন হয়েছে আবার কক্সবাজারের সৌন্দর্য ও উপভোগ করা হয়েছে। যাইহোক, এক ঢিলে দুই পাখি।

 2 years ago 

সবসময় সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আবারো কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের কাটানো মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করলেন। আসলে সমুদ্রের আসার কথা শুনতে পেয়ে আমার ভালই লাগলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য।।

 2 years ago 

আপনি আপনার জরুরী কাজের জন্য কক্সবাজারে উপস্থিত হয়েছেন। এদিকে কক্সবাজার থেকে বেশ কিছু ফটো ধারণ করেছেন আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। তাই আমরাও কিছুটা অংশ দেখার সুযোগ পেলাম আপনার মাধ্যমে। সবাই মিলে একসাথে এমন জায়গায় উপস্থিত হতে পারলে ভালো লাগে পাশাপাশি যদি নাস্তা করার বিষয়টা থাকে তাহলে তো আরো ভালো লাগার।

 2 years ago 

জি ভাই ধন্যবাদ।।

 2 years ago 

ভাই আপনি তো দেখছি এই বছর তিনবার কক্সবাজার চলে গেলেন। আসলে কক্সবাজার গেলে মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়। যাইহোক জরুরী কাজে কক্সবাজার গিয়ে, আপনারা তিনজন কাজ শেষ করার পাশাপাশি বেশ ভালো সময় কাটিয়েছেন তাহলে। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম ভাই।

 2 years ago 

জি ভাই ফেব্রুয়ারিতে হয়তো আবার যাবো।

 2 years ago 

Screenshot_20241120-215104_Chrome.jpg

Screenshot_20241120-215511_Chrome.jpg

Screenshot_20241120-215622_Chrome.jpg

 2 years ago 

🪴

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62897.52
ETH 1709.80
USDT 1.00
SBD 0.40