ভালোলাগার অপর নাম কক্সবাজার (তৃতীয় দিন)কক্সবাজার থেকে মহেশখালী।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

ভালোলাগার অপর নাম কক্সবাজার (তৃতীয় দিন)কক্সবাজার থেকে মহেশখালী।

20241028_102547.jpg

কক্সবাজার তৃতীয় দিন আমরা চিন্তা করলাম যে মহেশখালী ঘুরে আসবো। যদিও এর আগে আমি মহেশখালী গিয়েছিলাম। তবে আমার বন্ধু ও আমার বন্ধুর ওয়াইফ তারা কখনো যায়নি। তাই চিন্তা করলাম তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। তাই সবাই মিলে মহেশখালী যাব সেজন্য তৃতীয় দিন আমরা সকালবেলায় রওনা হলাম।প্রথমে সকাল বেলা নাস্তা করে একটি অটো করে চলে গেলাম আমরা ছয় নাম্বার গেটে।
20241028_095115.jpg

20241028_095152.jpg

৬ নম্বর গেটে যাওয়ার পরে দেখতে পেলাম সেখানে অসংখ্য স্পিডবোট, মাছ ধরার জাহাজ, সব একত্রিত হয়ে আছে। তবে মহেশখালী যাওয়ার জন্য এক পাশে কিছু স্পিডবোট রয়েছে যেগুলো রিজার্ভ করে যাত্রী নেয়।আবার আরেক পাশে আছে লোকাল যাত্রী নেয়। তবে আমরা লোকাল গেলাম যেহেতু আমরা সংখ্যায় কম, তাই রিজার্ভ গিয়ে আমাদের পোষাবে না। সেজন্য আমরা লোকালই চলে গেলাম।

20241028_095354.jpg

20241028_095220.jpg

যাইহোক সবাই একে একে আমরা স্পিডবোট এ উঠে গেলাম। লোক যখন পরিপূর্ণ হলো তখন স্পিডবোট ছেড়ে দিল। যখন স্পিডবোট ছেড়ে দিল তখন অন্যরকম মজা লাগছিল। কারণ পানির উপর দিয়ে স্পিডবোট খুব সুন্দর ভাবে যাচ্ছে আর দুই পাশে পানি গুলো ভাগ হয়ে যাচ্ছিলো। যত দূরে যাচ্ছিলো ততই যেন সাগরের মাঝখানে যাচ্ছি আমরা। আর মাঝখান থেকে দুই পাশের গাছপালা ঘরবাড়ি দেখতে বেশ চমৎকার লাগছিলো।

20241103_211647.jpg
আমরা এদিক-ওদিক কিছু ফটো তুললাম। তবে ফটো তুলতে ভয় লাগছিলো। স্পিডবোট যে স্পিডে যাচ্ছিল এর মাঝে যদি কোনভাবে মোবাইলটা একবার পানিতে পড়ে তাহলে আর পাওয়ার আসংখ্যা একেবারেই নেই। তাই মোবাইল দিয়ে ফটোগ্রাফি করার সময় খুব শক্ত করে ধরে অল্প কিছু ফটোগ্রাফি করতে পেরেছি। অনেকক্ষণ সময় আমরা স্পিডবোট এ ছিলাম। তারপর স্পিডবোট যখন মহেশখালী ঘাটে গিয়ে পৌঁছায়,তখন আমরা সবাই একে একে নেমে যাই এবং ভাড়া পরিশোধ করে দেই।

20241103_212340.jpg

তারপর আমরা সেখানে ঘাটে মিষ্টি পানের দোকান দেখলাম অনেক গুলো।তারপর আমরা সবাই মিষ্টিপান খেলাম। তারপর আমরা মহেশখালী বাজারের দিকে যাচ্ছিলাম যানবহনে করে আমরা ঘুরবো সে উদ্দেশ্য। এদিক থেকে আমরা আসার আগেই কক্সবাজার থেকে আমাদের এক বন্ধু তাদের এলাকার একটা ড্রাইভার কে বলে দিয়েছিল আমরা সেখানে গেলে আমাদেরকে পুরো এলাকায় ঘুরিয়ে দেখানোর জন্য। যেহেতু ওই বন্ধুটির এলাকা হচ্ছে মহেশখালী তাই একটি ড্রাইভার রেডি করে রেখেছিল আমাদের জন্য।
20241103_212216.jpg

সেজন্য আমরা একটু সামনে যেতেই সে আমাদেরকে রিসিভ করে নিল এবং তার গাড়িতে তুলে আমাদেরকে কয়েকটি স্পট ঘুরিয়ে দেখালো। যদিও মহেশখালীতে দেখার তেমন একটা কিছু নেই। তবে সর্বোপরি যতটুকু ভালো লেগেছে সেটা হল মহেশখালীর ঘাট গুলো,মিষ্টি পান,আর হচ্ছে স্পিডবোট এ করে আসা যাওয়াতে । মোটামুটি মহেশখালী ট্যুরে এটুকুই মজা করেছিলাম।যাইহোক সর্বোপরি ঘুরাঘুরি শেষে পুনরায় আবার যেভাবে যেভাবে এসেছি সেভাবেই আমরা ফিরে গেলাম কক্সবাজার।
20241103_211948.jpg

আশা করছি আপনাদের ভালো লেগেছে।এই ছিলো আমাদের মহেশখালী ভ্রমণ।যাইহোক আজকে এ পর্যন্ত কথা আর না বাড়িয়ে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।

তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণভ্রমণ।
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
লোকেশন- বাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

💕💚💛

 2 years ago 

মহেশখালী কি কোন বন্দর নাকি ভাই? আমি কক্সবাজার গিয়েছিলাম, তবে মহেশখালী যাওয়া হয়নি। তবে আপনার বর্ণনা শুনে খুব ভালো লাগলো। এত সুন্দর ছবিগুলি মন দিয়ে দেখছিলাম। বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বেশ আনন্দ করে এসেছেন বোঝা যাচ্ছে। কাজ দিয়ে ঠাসা দিনগুলোর মধ্যে এমন দু-একদিনের বিরতি বেশ ভালই লাগে।

 2 years ago 

ধন্যবাদ দাদা ভালো থাকবেন।,💕

 2 years ago 

আপনার মহেশখালী যাত্রার বর্ণনা এবং ছবি দুটোই অতুলনীয়। তবে স্পিডবোট সিংহভাগ জায়গাতেই স্পিডবোর্ড টাইপ নিয়েছে। একটু ঠিক করে নেবেন দাদা। আজকের পোস্টে আপনার ভ্রমণ বিবরণের থেকেও বেশি চোখে লেগেছে ছবিগুলো। প্রকৃতির সৌন্দর্য অপূর্ব।

 2 years ago 

হুম।।

 2 years ago 

আসলেই ঠিক ভালোলাগার অপর নাম কক্সবাজার। খুব ভালো সময় কাটিয়েছি সবাই মিলে।তবে এটা ঠিক যে মহেশখালীতে দেখার তেমন একটা কিছু নেই।শুধু মহেশখালীর ঘাট গুলো,মিষ্টি পান,আর হচ্ছে স্পিডবোট এ করে আসা যাওয়াতে মজা।

 2 years ago 

হুম কি আর করার।

 2 years ago 

কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার খুব সুন্দর কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে প্রফেশনাল কেউ এই ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছে। দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন আপনারা। এই জায়গাগুলোর সৌন্দর্য সত্যিই অন্যরকম। আপনাদের কাটানো মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য পেয়ে খুশি হলাম।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

ধন্যবাদ 💕

Hi @nevlu123,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

💚💕💚

 2 years ago 

আমি বেশ কয়েকবার কক্সবাজার গেলেও,মহেশখালী একবারও যাওয়া হয়নি আমার। সবাই বলে যে মহেশখালীতে তেমন কিছু দেখার নেই। আপনিও পোস্টে সেটাই বললেন। যাইহোক ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই ভাই মহেশখালীতে তেমন কিছু দেখার নেই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60016.31
ETH 1576.59
USDT 1.00
SBD 0.42