গান কভারঃ তুমি যে ক্ষতি করলা

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। গতকাল ব্লগে বলেছিলাম আমার ছেলেটা ভীষণ অসুস্থ। এখন আগের থেকে কিছুটা সুস্থ। তবে খুবই শরীর দুর্বল এবং একদমই খেতে চাইছে না। ছেলেটাকে নিয়ে খুব চিন্তায় আছি। এদিকে কমিউনিটির কোনো কাজই করতে পারিনি। সত্যি কথা বলতে এখানে কোনো কাজ না করতে পারলে একদমই ভালো লাগেনা। মাত্র কয়েকটা কমেন্ট করেছি জানিনা কতদূর করতে পারব তবে চেষ্টা করবো টায়ারে থাকার।যাই হোক একদমই ইচ্ছা করছিলো না পোস্ট করার।অনেক ভেবেচিন্তে মনে করলাম খুব তাড়াতাড়ি একটা পোস্ট লিখব। আর সেই ভেবেই একটা গান কভার করলাম।

গানটি একটা সময় আমার খুব পছন্দের ছিল এবং অনেক শুনতাম। আমার মনে হয় গানটা অনেকেরই পছন্দের। গানটিতে প্রিয় মানুষকে না পাওয়ার আক্ষেপ রয়েছে। প্রিয় মানুষের দেওয়া দুঃখের কথা রয়েছে।ভালোবাসার মানুষগুলো কেন জানি এমনই হয় অনেকটা ভালোবাসা দেওয়ার পর ছেড়ে চলে যায়। আর সেই কষ্টটা আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হয়।তাই একটাই চাওয়া সকল ভালোবাসা যেন পূর্ণতা পায়। যাইহোক আশা করছি আজকের গানটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন বন্ধুরা গানটি উপভোগ করুন।

গানঃ তুমি যে ক্ষতি করলা
শিল্পীঃ রাজিব
কথা ও সুরঃ হাসান মতিউর রহমান

গানের কথাঃ

তুমি যে ক্ষতি করলা আমার
তুমি যে ক্ষতি করলা আমার
আল্লায় করবে তোমার বিচার
তুমি অনেক দিন কান্দাইলা রে বন্ধু
কান্দাইয়ো না বেশি আর
আল্লায় করবে তোমার বিচার
আমি হইলাম তোমার, বন্ধু
তুমি হইলা কার?
তুমি হইলা কার?
তোমার জন্য এত করলাম
কী দাম দিলা তুমি তার?
আল্লায় করবে তোমার বিচার
আমার ঘরে আগুন দিয়া
তুমি হইলা বা'র
তুমি হইলা বা'র
সেই আগুনে জ্বইলা রে বন্ধু
খুঁজি তোমায় বারে বার
আল্লায় করবে তোমার বিচার
আমার আল্লায় করবে তোমার বিচার
আমার আল্লায় করবে তোমার বিচার
আল্লায় করবে তোমার বিচার

গানটি উপভোগ করতে নিচে ক্লিক করুন।🙏


তো বন্ধুরা এই ছিল আজকের কভার গানটি। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

1000000117.png

1000000118.png

1000000119.gif

Sort:  
 2 years ago 

সব মানুষের মধ্যেই কিছু না কিছু প্রতিভা দিয়েছেন যেগুলো আমরা অনেকই কাজে লাগাতে পারিনা। তবে একটু চেষ্টা করলেই কিন্তু এইসব প্রতিভার বিস্তার ঘটানো সম্ভব। অনেক জনপ্রিয় একটি গান কভার করে সেই প্রতিভার প্রয়াস ঘটিয়েছেন। গানটি আপনার কন্ঠে বেশ ভালোই লাগলো। ধন্যবাদ আপু সুন্দর এই গানটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া অনেকের মধ্যেই অনেক প্রতিভা লুকিয়ে থাকে।হয়তো সেগুলো কোনো সময় আমরা কাজে লাগাতে পারি না কিংবা কখনো কাজে লাগানোর মতো পরিস্থিতি হয়ে ওঠেনা। যাইহোক ধন্যবাদ ভাইয়া গানটা শুনে সুন্দর মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক ভালো লাগলো আপু আপনার কন্ঠে গান শুনতে পেলে। এই গানটা আমি এর আগে শুনেছি কিনা জানিনা। তবে আপনার কন্ঠে প্রথম শুনলাম বেশ ভালো লাগলো। এর আগেও একজন খেয়াল করে দেখলাম খুব সুন্দর একটি গান কভার করেছিলেন। আজকেও দারুণ গান কভার করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

গানটি অনেকদিন আগের আপু। তবে আমার বেশ ভালো লাগার একটি গান। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটা গান কভার করেছেন। সত্যি আপু গানটির মধ্যে অনেক বিরহ রয়েছে। আসলে না পাওয়ার বেদনা অনেক। গানটি অনেক দিন পরে শোনলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

প্রথমেই আপু আপনার ছেলের সুস্থতা কামণা করছি। দোয়া করি আল্লাহ তায়ালা খুব তাড়াতাড়ি আপনার ছেলেকে সুস্থ করে দিক।আপু সত্যি বলতে আপনার কণ্ঠে গান শুনতে আমার অসম্ভব ভালো লাগে । মাশাআল্লাহ আপনার কণ্ঠটা অসম্ভব সুন্দর। আর আজকের গান টা ও অনেক দারুণ লেগেছে আপু।অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনাকেও গানের প্রশংসা করার জন্য।

 2 years ago 

এই গানটি অনেক পুরনো হলেও ঠান্ডা মাথায় শুনলে অনেক বেশি ভালো লাগে। আপনি খুবই সুন্দর করে গানটি পরিবেশন করার চেষ্টা করেছেন। আপনার গলায় এই গানটি শুনতে পেরে বেশ ভালো লাগলো।আর এই গানটি আপনার অনেক পছন্দের, জেনে বেশ ভালো লাগলো আমার।

 2 years ago 

এইটা ঠিক বলেছেন ভাইয়া বিরহের গানগুলো ঠান্ডা মাথায় শুনলে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেক দিন পর এই গানটা শুনে একটা স্মৃতি মনে পড়ে গেল। স্মৃতিটা বেশ মজাদার। গানটা বেশ চমৎকার একটা গান। আপনার কন্ঠে গানটা বেশ চমৎকার লাগছে। দারুণ কভার করেছেন গানটা আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

গানটা একটা সময় অনেকেরই ভালো লাগার ছিল। হয়তো এটা নিয়ে আপনার কোনো স্মৃতি আছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেকদিন পর আপনার গান শুনে সত্যিই ভালো লাগলো আপু আপনার গান অনেক মিস করি। অসাধারণ একটি গান গেয়ে উপস্থাপন করেছেন। গানের কথাগুলো যেমন সুন্দর তেমনি আপনার গলার ভয়েস। অনেক ভালো লাগলো আপু গান শুনে।

 2 years ago 

সময় করে উঠতে পারি না আপু। আমারও ইচ্ছে করে আপনাদের মাঝে সুন্দর সুন্দর গান উপহার দিতে। গানটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

প্রথমেই শায়ানের দ্রুত সুস্থতা কামনা করছি আপু। যাইহোক এই গানটি অনেক আগে শুনেছিলাম। এই গানটি তখন বেশ ভালো লাগতো শুনতে। আপনার কন্ঠে এই গানটি শুনে ভীষণ ভালো লাগলো। আপনার কন্ঠে গান শুনতে বরাবরই আমার খুব ভালো লাগে। যাইহোক এতো চমৎকার একটি গান কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38